বৃষ্টির জন্য পাহাড় তৈরির চিন্তা করছে আরব আমিরাত!
বিশ্বের সবথেকে উঁচু টাওয়ার বুর্জ খলিফা কিংবা পাম গাছের আকারে তৈরি আস্ত একটা দ্বীপ পাম জুমেইরা। চোখ ধাঁধিয়ে যাওয়া এইসব কীর্তির পর এবার নাকি পাহাড় তৈরি করা চিন্তা করছে সংযুক্ত আরব আমিরাত । বৃষ্টি আনতেই নাকি এমন চিন্তাভাবনা শুরু হয়েছে।
খবর অনুযায়ী, দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে কৃত্রিম পাহাড় বানানোর পরিকল্পনা নিয়েছে আরব আমিরাত। আর এই পরিকল্পনা নিয়ে গবেষণা চালাচ্ছে মার্কিন সংস্থা National Center for Atmospheric Research (NCAR)।
কি ধরনের পাহাড় তৈরি করলে , আবহাওয়ায় কি ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়েই চলছে আলোচনা। কতটা উঁচু হবে, কেমন ধরনের ঢাল থাকবে- সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। গবেষণার পর রিপোর্ট পেশ হবে, তার ভিত্তিতেই শুরু হবে কাজকর্ম।
বৃষ্টিপাতের জন্য পাহাড় খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত পাহাড়ের একটি ঢালে বৃষ্টি হয় ও অপর দিক শুকনা থাকে। আরব আমিরাতে বৃষ্টি একটা বড় সমস্যা। গ্রীষ্মে খুব হ...














