তারকাদের হাতে নেই নিয়মিত কাজ
কয়েক বছর ধরে ঢালিউডে ধারাবাহিকভাবে সিনেমা নির্মাণ কমে গেছে। যে কারণে বড় পর্দার একাধিক আলোচিত নায়ক–নায়িকার হাতে নিয়মিত কাজ নেই। বলিউডপাড়ায় কান পাতলে এই তালিকায় যাঁদের নাম শোনা যায়, তাঁরা হলেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, পরীমনি, নুসরাত ফারিয়াসহ বেশ কয়েকজন তারকা। চলচ্চিত্রপাড়ার মানুষজনও বলছেন, এক শাকিব খান ছাড়া এই নায়ক–নায়িকাদের হাতে নিয়মিত কাজ নেই। তবে তাঁদের হাতে এক-দুই বছর আগের চুক্তি হওয়া কিছু সিনেমার কাজ অবশ্য আছে। এর মধ্যে কোনো কোনো তারকা এক বছর, কোনো তারকা ছয় মাস আবার কোনো তারকা এক-দেড় মাস হলো নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হননি।
নিয়মিত কাজ না পাওয়ার বিষয়টি স্বীকারও করে নিয়েছেন এই তারকারা। প্রায় দুই বছর আগে মাতাল সিনেমায় চুক্তিবদ্ধ হন সাইমন সাদিক। এর শুটিং শেষ হয় মাস দুয়েক আগে। এটাই ছিল সাইমনের সর্বশেষ শুটিং। এ ছাড়া প্রায় এক বছর আগে চুক্তিবদ্ধ হন ...














