ডায়াবেটিস এ আক্রান্তদের সুগার ফ্রি আইটেম
ঝালজাতীয় খাবারের অধিক্য থাকলেও শরবতসহ মিষ্টিজাতীয় আইটেমও কম থাকে না ইফতারির পসরায়। চিনি ছাড়া লেবুর শরবতেও মজা পান না অনেকে। বাসা-বাড়ি কিংবা রেস্তোরাঁয় ফলের জুস, ফালুদা, চিঁড়ার গুঁড়ার শরবত, দই, পিঠা, পায়েস, জিলাপি, সেমাই, হালুয়াসহ নানা রকম মিষ্টিজাতীয় আইটেম দেখা যায় ইফতারির পসরায়। তবে ডায়াবেটিস এ আক্রান্তদের অনেককে বিপাকে পড়তে হয় ইফতারের সময়। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে যাঁরা রোজা রাখেন তাঁদের অবশ্য এখন আর মন খারাপ করার কারণ নেই। ঘরে কিংবা দোকানে চাইলেই এখন পাওয়া যায় ‘সুগার ফ্রি’ বিভিন্ন পণ্য।
ডায়াবেটিক রোগীদের জন্য এবার ঢাকার অনেক রেস্তোরাঁয় ইফতারি পণ্যের পসরায় থাকছে সুগার ফ্রি জিলাপি, সুগার ফ্রি দই, দইবড়া, সন্দেশ, বুড়িন্দা, পায়েস, পিঠা, হালুয়া, জুসসহ নানা আইটেম। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান-১ নম্বর ডিসিসি মার্কেটের কাছেই সুগার ফ্রি জিলাপি কেনার ভিড় দেখা যায় একটি অস্থায়ী ...














