Travel Singapore বেড়িয়ে আসুন প্রশান্ত ও ধীরস্থির সিঙ্গাপুর থেকে
Travel Singapore : বেড়িয়ে আসুন প্রশান্ত ও ধীরস্থির সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুরের শশব্যস্ত শহুরে জীবন দেখে ক্লান্ত? ব্যস্ততা থেকে ক্ষণিকের জন্য পালাতে সোজা চলে যান দক্ষিণের দ্বীপগুলোর দিকে।
সিঙ্গাপুরের নাম শুনলেই মাথায় আসে শহুরে জীবন আর ব্যস্ত সব শপিংমলের ছবি। এর মধ্যে আবার পেশাদার ব্যবসায়ীদের পদচারণায় সিঙ্গাপুর হয়ে উঠেছে একটি বৈশ্বিক ফাইন্যান্সিয়াল কেন্দ্র। তাই মূল দ্বীপটা থেকে একটা দিন একটু বেরিয়ে এলে মন্দ হয় না। এ দ্বীপগুলোর প্রশান্ত আবহাওয়া, আদিম সাদা বালির সৈকত ও ফিরোজা রঙের পানি সিঙ্গাপুরের শশব্যস্ততা থেকে মুক্তি দিয়ে আপনাকে পাইয়ে দেবে প্রত্যাশিত মুগ্ধতা।
কুসু আইল্যান্ড
কাউকে কুসু আইল্যান্ড নিয়ে জিজ্ঞেস করেই দেখুন না, তিনি এর সঙ্গে জুড়ে একগাদা কল্পকাহিনি বলতে শুরু করবেন। এই গল্পের অনেকগুলো সংস্করণ থাকতে পারে। তবে সব গল্পই একটি কচ্ছপ, একজন চীনা ও একজন মাল...












