ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ : বিক্ষোভ বিভিন্ন দলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস থেকে নামার পর রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাবি'র দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ধর্ষণ এর শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রী এখন ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শেওড়া এলাকায় যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে তাকে কুর্মিটোলায় পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে রাত ১০টার দিকে ওই ছাত্রীর জ্ঞান ফেরে। এরপর তিনি নিজেকে নির্জন স্থানে অবিষ্কার করেন। পরে সেখান থেকে সিএনজি যোগে নিজ গন্তব্যে পৌঁছালে তাকে রাত ১২টা...














