৯৩ ভাগ ফার্মেসীতে এখনও মেয়াদোত্তীর্ণ ওষুধ
মেয়াদোত্তীর্ণ ওষুধ থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ। দেশে এ পর্যন্ত মোট ৮৬ ওষুধ কোম্পানির লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। কিন্তু কোথাও নিষিদ্ধ ওষুধের কোন তালিকা টাঙ্গিয়ে দেয়া হয়নি। স¤প্রতি দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বহু ওষুধও ধরা পড়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স বাতিল হওয়া কোম্পানির বিষয়ে সাধারণ মানুষ তো দূরের কথা অনেক চিকিৎসক এমনকি খুচরা ওষুধ বিক্রেতাদেরও কোন ধারণা নেই। জনকণ্ঠ
এদিকে জনবল সঙ্কটে ওষুধ প্রশাসন অধিদফতরের পক্ষেও সারাদেশের হাজার হাজার ফার্মেসি ঘুরে দেখা সম্ভব হয়ে ওঠে না। এ সুযোগে লাইসেন্স বাতিল হওয়া কোম্পানি ওষুধ উৎপাদন ও বিতরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। নিষিদ্ধ ওষুধের তালিকা না থাকায় রোগীদের ব্যবস্থাপত্রে অনেক চিকিৎসক নিষিদ্ধ ওষুধ লিখে যাচ্ছেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২ জু...














