দামের তুলনায় দুর্দান্ত ক্যামেরার ফোন পিক্সেল ৩এ
একটু কম দামের স্মার্টফোন যারা কেনেন, তাদের একটা আক্ষেপ থেকেই যায়। তা হলো ক্যামেরা। একেবারে উচ্চ মানের ক্যামেরার জন্যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ কিংবা দামি ফোন ছাড়া গতি নেই। তবে মধ্যম মানের বাজেটেই দামি ফোনের ক্যামেরা দেবে টেক জায়ান্ট গুগলের পিক্সেল। বের হচ্ছে নতুন পিক্সেল ৩এ এবং পিক্সেল এক্সএল ৩এ। এ দুটোর দাম পড়বে যথাক্রমে ৩৯৯ ডলার এবং ৪৭৯ ডলার।
তিনটি রংয়ের আসেছে পিক্সেল ৩এ। জাস্ট ব্ল্যাক, ক্লিয়ারলি হোয়াইট এবং পার্পল-ইশ।
গুগল এই ফোনের ক্যামেরাকেই প্রাধান্য দিয়েছে। উচ্চ প্রযুক্তির ক্যামেরাই এর মূল আকর্ষণ। যারা আইফোন বা স্যামসাং গ্যালাক্সি ও নোট সিরিজ কিংবা পিক্সেলের অন্য মডেলের ফোনের ক্যামেরার মজা পেতে ৮০০ ডলারের বেশি খরচ করতে পারেন না, ঠিক তাদের ক্যামেরার শখ পূরণ করতেই মিলবে গুগলের পিক্সেল ৩এ। এর জন্যে অবশ্য অনেক কিছুই করতে হয়েছে গুগলকে। কমমূল্যের হার্ডওয়্যার এবং জিনিসপত্র ব্যবহার ...














