পরিচয় মিলেছে সৌদিতে নিহত ১০ বাংলাদেশির
পরিচয় মিলেছে সৌদিতে নিহত ১০ বাংলাদেশির
সৌদি আরবের আল সাগারা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরে সাগারা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
বাংলাদেশিদের বহন করা মিনিবাসটির চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
সূত্র জানায়, সৌদিতে নিহত বাংলাদেশিরা সবাই বৈধ শ্রমিক ছিলেন এবং তারা দাম্মাম থেকে রিয়াদ হয়ে মদিনা যাওয়ার কথা ছিল।
নিহতরা হলেন-
১. বাহাদুর, পিতা: হাবেজ উদ্দিন, মাতা: মালেকা, ঠিকানা— ঝাগরমান, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর: বিডব্লিউ ০৩৩৭২৯৯।
২. রফিকুল ইসলাম, পিতা মো. আনোয়ার হোসেন, মাতা হিরা খাতুন, ঠিকানা- মাধবপুর. বাহাদুরপুর, ভেড়ামাড়া, কুষ্টিয়া, পাসপোর্ট নম্বর- বিডব্লিউ ০৭৯৮০৭৪।
৩. মো. ইউনুস আলী, পিতা ম...













