Cover Story Archives - Page 57 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

সেই কৃষকের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা

সেই কৃষকের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা

Agriculture Tips, Cover Story
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বানকিনা গ্রামে ধানখেতে আগুন দেওয়া কৃষক আবদুল মালেক সিকদারের খেতের ধান আজ বুধবার কেটে দেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। টাঙ্গাইলের কালিহাতীতে পাকা ধানে আগুন দেওয়া সেই কৃষক আবদুল মালেক সিকদারের খেতের ধান কেটে দিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে জেলার কয়েকটি কলেজের ১৫ জন শিক্ষার্থী বানকিনা গ্রামে গিয়ে কৃষকের খেতের ধান কেটে দেন। ধান কাটার শ্রমিকের বেশি পারিশ্রমিক চাওয়া ও দাম কম হওয়ায় আবদুল মালেক ক্ষোভে-কষ্টে নিজের ধানখেতে ১২ মে আগুন দিয়েছিলেন। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী আলোচনার ঝড় ওঠে। শিক্ষার্থীরা জানান, এবার টাঙ্গাইল অঞ্চলে ধানকাটা শ্রমিকের মজুরি অনেক বেশি। অপরদিকে ধানের দাম কম। তাই কৃষকের অনেক কষ্ট। রাগে-ক্ষোভে কৃষক মালেক নিজের জমিতে পাকা ধানে আগুন দিয়েছিলেন। তাঁর প্রতি, সব কৃষকের প্রতি সমবেদনা জানাতে ও তাদের দুঃখ...
পালাজ্জোর কাটছাঁটে দেশীয় বৈচিত্র্য

পালাজ্জোর কাটছাঁটে দেশীয় বৈচিত্র্য

Cover Story, Glamour, Health and Lifestyle
পশ্চিমা ফ্যাশনের ধারায় পালাজ্জোর জন্ম হলেও এ দেশে এর গোড়াপত্তনের সময়ই বদলে গেছে রংঢং। যোগ হয়েছে দেশীয় কাটছাঁট। আর সেই পালাজ্জোই আবার বদলে দিয়েছে দেশের কয়েকটি পোশাকের চেহারা। ফ্যাশন হাউস বিবিয়ানার ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘পালাজ্জো পুরোটাই এখন ফ্যাশন। কেউ টপ বা টি-শার্টের সঙ্গে, কেউ আবার লং কামিজের সঙ্গে পরছে। পালাজ্জোর দাপটে বদলে গেছে লং কামিজের চেহারা। অনেকেই পালাজ্জোর বৈচিত্র্য তুলে ধরতে ছোট করেছে কামিজের বহর। কারুকাজ করা পালাজ্জোর কারণে অনেক সময় টপসটা থাকছে সাদামাটা, নকশার বাহুল্যবর্জিত।’ পালাজ্জোর বৈচিত্র্য মূলত কাটিং আর প্যাটার্নে। অনেকটা সত্তর-আশির দশকের বেলবটম প্যান্টের মতো। তবে ছাঁটে ভিন্নতা রয়েছে। সাধারণত ওপর থেকে নিচ পর্যন্ত ঢোলা কাটে বানানো হয়। আবার কখনো ওপরের দিকে কিছুটা চাপা রেখে নিচে ঢোলা দেওয়া হয়। মাপের েেত্র ঘের কমবেশি ২৫ থেকে ৩০ ইঞ্চি হয়। আবার পালাজ্জোর কাপড়ের ছাঁটের ...
মঙ্গোলিয়ান মাংস ও রোস্ট প্লাটারের রেসিপি

মঙ্গোলিয়ান মাংস ও রোস্ট প্লাটারের রেসিপি

Health and Lifestyle, Cover Story, Recipe
মঙ্গোলিয়ান মাংস ও রোস্ট প্লাটারের রেসিপি উপকরণ হাড় ছাড়া গরুর মাংস এক কেজি, সয়াবিন তেল এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, শুকনা মরিচ পাঁচটি, বোম্বাই মরিচ কুচি দুটি, পেঁয়াজ কুচি এক কাপ, সরিষার তেল এক টেবিল চামচ, আদা কুচি দুই চা চামচ, চিনি আধা চা চামচ, পানি দুই টেবিল চামচ। রেসিপি যেভাবে তৈরি করবেন ১. মাংসে আদা, চিনি, সয়াসস, পানি, সরিষার তেল মিশিয়ে ম্যারিনেট করে ২৫ মিনিট রেখে দিন। ২. কড়াইয়ে সয়াবিন তেল, রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ, বোম্বাই মরিচ দিয়ে তিন মিনিট কষিয়ে মাংস ঢেলে দিন। ৩. নেড়েচেড়ে ঢাকা অবস্থায় মাংস ৩০ মিনিট রান্না করুন। ৪. সিদ্ধ হলে নামিয়ে পরিবেশন করুন। রোস্ট প্লাটার রেসিপি উপকরণ মুরগি ২টি, খাসির পা ২টি, পেঁপে ২ টেবিল চামচ, সিদ্ধ ডিম ৪টি, বাসমতি চাল ১ কেজি, পেঁয়াজ কুচি ৫০০ গ্রাম, আদা ২ টেবিল চামচ, রসুন ২ টেবিল চামচ, টমেটো স্লাইস ১ কাপ, বাদাম বাটা ১ কাপ, টক দই ২ ক...
সময় এবার নিটের শাড়ির

সময় এবার নিটের শাড়ির

Health and Lifestyle, Cover Story, Glamour
বাঙালি নারীর শাড়ির ঐতিহ্য পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো। সময়ের সঙ্গে সঙ্গে এর রূপ, রং ও পরার ধরনে বৈচিত্র্য এসেছে। আজও শাড়ি নিয়ে নিরীার শেষ নেই। আন্তর্জাতিক পরিমণ্ডলেও শাড়ির কদর বাড়ছে। বহুদিন ধরে দেশীয় পোশাক নিয়ে গবেষণা করছি। এর আগে ডেনিম কাপড় দিয়ে শাড়ি বানিয়েছিলাম। সেই সূত্র ধরেই নিট বা গেঞ্জি কাপড়ে শাড়ি তৈরির বিষয়টি মাথায় এসেছে। এখন পর্যন্ত নিট ফেব্রিক দিয়ে কেবল ছেলেদের টি-শার্ট, পলো শার্ট, মেয়েদের টপস ইত্যাদি হয়েছে। কিন্তু নিট ফেব্রিকে শাড়ি এবারই প্রথম। দেশীয় ফেব্রিক ব্যবহার করে এই শাড়ির ডিজাইন করেছি। এ দেশের বেশির ভাগ মেয়েই শাড়ি পরতে পছন্দ করে। কিন্তু নাগরিক জীবনে ব্যস্ততার কারণে সালোয়ার-কামিজ কিংবা জিন্সের বাইরে আর শাড়ি পরাই হয়ে ওঠে না। পরাটাও একটা সময়সাপে ব্যাপার। তা ছাড়া ম্যানেজ করতে পারবেন না অথবা হাঁটার সময় স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাÑএই ভয়েও আজকাল পরতে চান না অনেকে। কেতাদুরস্ত এসব ...
শাকিব-বুবলীর নতুন ছবি

শাকিব-বুবলীর নতুন ছবি

Cover Story, Entertainment
বাকি মাত্র তিনটি গান। সেগুলোর কাজ হয়ে গেলেই শেষ হবে শাকিব-বুবলীর ঈদের ছবি পাসওয়ার্ড-এর কাজ। ঈদে দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এ ছাড়া আরও একটি ছবির কাজ করতে যাচ্ছেন তাঁরা। নাম মনের মত মানুষ পাইলাম না। গত রোববার রাজধানীর একটি স্টুডিওতে ছবিটির একটি গানের রেকর্ডিং হয়। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘এক পৃথিবী ইতিহাস’ গানটির সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন। ছবির পরিচালক জাকির হোসেন রাজু জানিয়েছেন, এ ছবিতে জুটি হচ্ছেন শাকিব খান ও বুবলী। তিনি বলেন, ‘আগামী সোমবার রাতে পাসওয়ার্ড ছবির গানের শুটিংয়ের জন্য তুরস্ক যাচ্ছেন শাকিব খান ও বুবলী। সেটি শেষ হলেই আমাদের নতুন ছবির গানটির শুটিং হবে।’ শাকিব খান বলেন, ‘আপাতত পাসওয়ার্ড ছবিটি নিয়েই আছি। এটি ঈদের বড় আকর্ষণ। পাসওয়ার্ড ছবির বাকি গানগুলোর শুটিং করতে তুরস্কে যাচ্ছি। সেখানে নতুন ছবির একটি গানেরও শুটিং হতে পারে।’ সামাজিক আবরণে রাজনৈতিক ...
প্রিয়া প্রকাশ প্রেম করছেন সেই ভ্রু নাচিয়ে?

প্রিয়া প্রকাশ প্রেম করছেন সেই ভ্রু নাচিয়ে?

Glamour, Cover Story, Entertainment
তাঁর ভ্রুর নাচে কাত তরুণ ভক্তরা। রাতারাতি তারকা। নেট-দুনিয়াকে শাসন করলেন কদিন। গুগল সার্চ ইঞ্জিনে বাঘা বাঘা তারকাকে পেছনে ফেলে আগ্রহের কেন্দ্রে উঠে এসেছিলেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। শুধু তা-ই নয়, রাহুল গান্ধীর চোখের ইশারার সঙ্গে তাঁর চোখের ইশারার তুলনাও চর্চিত হলো কিছুদিন। সেই প্রিয়া নাকি প্রেম করছেন! প্রেমিক তাঁরই সহশিল্পী দক্ষিণী অভিনেতা রোশান আবদুল রৌফ। অরু আদার লাভ সিনেমায় একটি কনসার্টে চোখের ইশারায় মাত করেছিলেন যাঁকে, সেই অভিনেতাই রোশান। ওই সিনেমায় দুজন অভিনয় করেছেন প্রেমিক যুগল হিসেবেই। তবে পর্দা ফুঁড়ে এবার কি প্রেমটা বাস্তব জীবনেও চলছে? এমন গুঞ্জন দক্ষিণী সিনেমহলে। তাঁদের চলাফেরা, আড্ডাবাজি আর কথাবার্তায় যেন প্রেমেরও আঁচ পাওয়া যায়। এমনকি ইনস্টাগ্রামে দেওয়া প্রিয়ার ছবিতেও হরহামেশাই ধরা দিচ্ছেন রোশান। তবে প্রিয়া এ বিষয়ে বেশ কৌশলী। সাংবাদিকদের ছুড়ে দেওয়া প্রশ্ন ...
‘মনের মত মানুষ পাইলাম না’ :  অপু নন বুবলী

‘মনের মত মানুষ পাইলাম না’ : অপু নন বুবলী

Glamour, Cover Story, Entertainment
ছয় বছর আগে জাকির হোসেন রাজু ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবি নির্মাণের ঘোষণা দেন। শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাসকে নেওয়ার সিদ্ধান্ত নেন। দুজনকে নিয়ে মহরত করেন। সে সময় মিডিয়াগুলোতে ছবিটি নিয়ে আশাবাদও প্রকাশ করেন অপু। কিন্তু পরবর্তীকালে কোনো এক অদৃশ্য কারণে ক্যামেরা আর শুটিং ফ্লোর পর্যন্ত গড়ায়নি। অবশ্য এর পরপরই শাকিব-অপুর মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব। ভেঙে যায় ঢালিউডের চাহিদাসম্পন্ন এই জুটি। দীর্ঘ ছয় বছর পর আবার ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন রাজু। নায়ক শাকিবই থাকছেন। তবে নায়িকার স্থানে আনছেন পরিবর্তন। অপুর স্থলাভিষিক্ত হচ্ছেন বুবলী। এর আগে ‘বসগিরি’, ‘শ্যুটার’ ও ‘রংবাজ’ ছবিতেও অপুর স্থলে নেওয়া হয়েছিল বুবলীকে। ছবিগুলো ব্যবসাসফলও হয়েছিল। এবারও কি সেটা ঘটবে? রাজু বলেন, ‘বুবলী ভাগ্যবতী অভিনেত্রী। এখন পর্যন্ত যে সিনেমাগুলোতে অভিনয় করেছেন সবই দর্শক গ্রহণ করেছে। এবারও ব্যতিক্রম হবে বলে মনে হয় না। নানা কারণে...
ওসি মোয়াজ্জেম-কে চায় না রংপুরবাসী

ওসি মোয়াজ্জেম-কে চায় না রংপুরবাসী

Cover Story
ফেনীর সোনাগাজী মডেল থানার বিতর্কিত ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে রংপুর মহানগরীর লালবাগ চত্বরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলাকারী অভিযুক্ত ওসি মোয়াজ্জেম হোসেনের রংপুর রেঞ্জে বদলির আদেশ প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন বিক্ষুব্ধ ছাত্ররা। বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক রায়হান শরিফের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হানিফ খান সজীব, আলমগীর নয়ন প্রমুখ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওসি মোয়াজ্জেমের রংপুর রেঞ্জে বদলির আদেশ প্রত্যাহার করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রংপুর রেঞ্জ ডিআইজিসহ প্রশাসনকে স্মারকলিপি পেশসহ লাগাতার আন্দ...

ভাবির সহায়তায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

Cover Story
রাজবাড়ী সদর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। গত বুধবার এ ঘটনার জের ধরে প্রতিবন্ধী ওই তরুণীর বোন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেছেন। মামলায় মিন্টু মীর (২৮) নামের এক অটোরিকশাচালক ও তার চাচাতো ভাই শাজাহান মীরের স্ত্রী বিউটি বেগমকে (৪০) আসামি করা হয়েছে। ভুক্তভোগী ওই তরুণীর বোন জানান, তার প্রতিবন্ধী বোনকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন মিন্টু মীর। আট মাস আগে একদিন বিকেলে মিন্টুর চাচাতো ভাবি বিউটি বেগমের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার বোন। এ সময় বিউটি টিভি দেখার কথা বলে তাকে ডেকে একতলা বিল্ডিংয়ের ছাদের সিড়ির ঘরে নিয়ে যান। এরপর বিউটি ফোন করে মিন্টুকে ডেকে আনেন। পরে বিউটির সহযোগিতায় মিন্টু মীর তার বোনকে ধর্ষণ করেন। তিনি আরও জানান, ধর্ষণের ফলে তার বোন আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। পেটের আকার ...
এ কোন ঐশ্বরিয়া ?

এ কোন ঐশ্বরিয়া ?

Cover Story, Entertainment
বেশ কিছু দিন বলি অভিনেত্রী আনুশকা শর্মার ছবির পাশাপাশি আরেকটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তোলে। সেই সময় ভক্তরা ভেবেছিলেন- এই বুঝি মেকআপের কারণে একটু অন্যরকম লাগছে বিরাটপত্নীকে। কিন্তু না, জানা যায় আনুশকা নন পাশের ওই ছবিটি আমেরিকান গায়িকা জুলিয়া মিশেলসের। যিনি দেখতে হুবহু আনুশকার মতোই। এর পর আরেক বলি তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের মতো দেখতে একজনকে খুঁজে পাওয়া যায়। তার নাম আমান্ডা সারনি। তাকে দেখেও জ্যাকুলিনের যমজ ভেবেছিলেন নেটজনতা। এবার দেখা গেল সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের মতো দেখতে এক নারীকে। ঐশ্বরিয়ার প্রতিচ্ছবি বললে অত্যুক্তি হবে না। জানা গেছে, ঐশ্বরিয়া রাইয়ের মতো দেখতে ওই নারী ইরানি এক মডেল। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন তিনি। তার নাম মহলঘা জাবেরি। হিন্দুস্তান টাইমস জানায়, মহলঘা জাবেরি ইরানের ইসফাহানে জন্মগ্রহণ করেন। বর্তমানে মার্কিন যুক্ত...
একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছি, তাতে কী? : লক্ষী রায়

একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছি, তাতে কী? : লক্ষী রায়

Entertainment, Cover Story, Glamour
বলিউডের ছবি ‘জুলি -২’ এর অভিনয় দিয়েই আলোচনায় আসেন অভিনেত্রী লক্ষী রায় । এরপর থেকেই শুরু হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা। ‘জুলি -২’-তে নগ্ন হয়ে ক্যামরার সামনে হাজির হন এই অভিনেত্রী। আর কয়েকটি দৃশ্যে তাকে বিছানায় দেখা গিয়েছে রগরগে অবতারে। এমন দৃশ্যই তাকে এনে দিয়েছে সাহসী অভিনেত্রীর তকমা। তবে তকমা পেলেও তাকে নিয়ে সমালোচনা কিন্তু শেষ হয়নি। আর তাই খোলামেলা অভিনয়ের পাশাপাশি খোলামেলা বক্তব্যেও বেশ পটু এই অভিনেত্রী। সম্প্রতি একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ কড়া ভাষাতেই সমালোচনার জবাব দিয়ে তিনি জানান, বেশ কিছুদিন হলো নিন্দুকরা তাকে ছোট করার চেষ্টা করছে। একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি বলে মন্তব্য করেছে অনেকেই। এইসব মন্তব্যের পর লক্ষী জানান, ‘আমি একাধিক পুরুষের সঙ্গে অনেকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছি। তাতে কী হয়েছে? আমার জীবন নিয়ে লোকজনের এত আগ্রহ কেন? আমি শি...
যৌন দাসী হওয়ার গল্প শোনালেন মডেল ক্রেহম

যৌন দাসী হওয়ার গল্প শোনালেন মডেল ক্রেহম

Cover Story, Entertainment
সাধারণ নারী থেকে শুরু করে মডেল, অভিনেত্রী সব শ্রেণীর নারীরাই বিভিন্ন সময় যৌন হয়রানির শিকার হয়ে আসছেন। গেল বছর এমনই এক ঘটনার শিকার হয়েছিলেন বিখ্যাত এইরিকা ক্রেহম। মডেলিং করতে গিয়ে ২০ বছর বয়সী ক্রেহম নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তা থেকেই পাচার হয়েছিলেন। স্বপ্নের মডেলিং জগতে সুনাম কামাতে এসে যৌনদাসীতে পরিণত হয়ে ছিলেন তিনি। দিনের পর দিন তাকে নির্মমভাবে ধর্ষণ করেছে এক এজেন্সির ম্যানেজার। সম্প্রতি গণমাধ্যমের কাছে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা করে ক্রেহম বলেন, ‘একটি এজেন্সি নিজেদের ম্যানেজমেন্ট এজেন্সি বলে পরিচয় দিয়েছিল। একটি দু’কামরার ঘরে প্রায় ২১ জন মিলে থাকতাম আমরা।’ একটি নাইট ক্লাবে কাজের অভিজ্ঞতা শেয়ার করে ক্রেহম বলেন, ‘আমাকে ড্রাগ খাইয়ে এজেন্সির এক ম্যানেজার ধর্ষণ করে। ক্লাবের পিছনের দিকে একটি রেস্টরুমে এই ঘটনা ঘটানো হয়। পালিয়ে যাওয়ার পর রাস্তা থেকে আবার আমাকে একজন তুলে নিয়ে যায়। ফের ...
মঞ্চনাটক নিয়ে আমি ভীষণ আশাবাদী : ড. ইনামুল হক

মঞ্চনাটক নিয়ে আমি ভীষণ আশাবাদী : ড. ইনামুল হক

Stories, Cover Story, Entertainment
একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক। স্বাধীন বাংলাদেশের টিভিতে প্রচারিত প্রথম নাটকটি তাঁর লেখা। ২১শে ফেব্রুয়ারির প্রথম নাটকও তাঁর। প্রতিষ্ঠা করেছেন নাগরিক নাট্য সম্প্রদায়, নাগরিক নাট্যাঙ্গনের মতো নামকরা সব প্রতিষ্ঠান। আজকের কথায় কথায় বৈচিত্র্যে ভরা জীবনের নানা অধ্যায় তুলে ধরেছেন ড. ইনামুল হক । তাঁর সঙ্গে কথা বলেছেন গাজী খায়রুল আলম শৈশবের গল্প দিয়ে শুরু করা যাক ড. ইনামুল হক : ৭ মার্চ ১৯৪৩ সালে ফেনী জেলার মোটবী গ্রামে আমার জন্ম। শুনেছি আমার তখন দেড় বছর বয়স। মা তাঁর পিত্রালয়ে বেড়াতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যান। মায়ের মারা যাওয়ার খবরটা আমাকে কেউ বলেনি। আমি যাঁদের কাছে বড় হয়েছি, আমার ফুফা-ফুফু তাঁদেরই বাবা-মা বলে জানতাম। মায়ের কোনো স্মৃতি আমার নেই। তাঁর কোনো ছবিও দেখিনি। আমার ফুফা ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিস (আইসিএস) কর্মকর্তা। মায়ের মৃত্যুর পরই ফুফা তাঁর কর্মস্থলে (এখন...
বাংলাদেশি পাসপোর্টে ১০০ দেশ ঘুরেছেন কাজী আজমেরি

বাংলাদেশি পাসপোর্টে ১০০ দেশ ঘুরেছেন কাজী আজমেরি

Travel Destinations, Cover Story, Health and Lifestyle
‘আমি সারা পৃথিবীর সব দেশে আমার পায়ের চিহ্ন রাখতে চাই। এবং সেটা করতে চাই বাংলাদেশের পাসপোর্ট নিয়েই।’ কথাগুলো বাংলাদেশি নারী বিশ্বপর্যটক কাজী আসমা আজমেরির। এ পর্যন্ত বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ১০০-র বেশি দেশে ঘুরেছেন তিনি। তার পরিকল্পনা, পৃথিবীর সব দেশ সফরের। কেন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিশ্বভ্রমণের পরিকল্পনা করেছেন তিনি? এ প্রশ্ন করলে কাজী আজমেরি বলেন, আমি ২০১০ সালে ভিয়েতনাম গিয়েছিলাম, ইচ্ছে ছিল সেখান থেকে কম্বোডিয়া যাবো। কিন্তু ইমিগ্রেশনের লোকেরা আমার রিটার্ন টিকেট নেই এবং বাংলাদেশি পাসপোর্ট দেখে আমাকে সে অনুমতি দেয় নি। ‘সেদেশের ইমিগ্রেশন আমাকে ২৩ ঘন্টা জেলে বন্দী করে রাখে। আমি খুব কান্নাকাটি করেছিলাম।’ ‘ওই ২৩ ঘন্টা জেলে থাকার সময়ই আমি চিন্তা করলাম, আমাকে এমন কিছু করতে হবে যাতে বাইরের মানুষ বাংলাদেশের পাসপোর্টকে সম্মানের চোখে দেখবে, তাদের হয়রানি করবে না’- বলছিলেন কাজ...
ভূতের এত ক্ষমতা? বন্ধ হলো আপওয়ার্ক

ভূতের এত ক্ষমতা? বন্ধ হলো আপওয়ার্ক

Tech news, Cover Story
দেশের প্রায় ৬৩ হাজার সক্রিয় ব্যবহারকারীকে দুশ্চিন্তায় ফেলে দিয়ে হুট করে বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্ক ডটকম। ২৪ ঘণ্টা ধরে অনেকেই আর এতে ঢুকতে পারেননি। ফ্রিল্যান্সারদের মাঝে প্রশ্ন ওঠে, সরকার কি দেশে বৈদেশিক মুদ্রা আনার এ সাইটটিকে ব্লক করে দিল? কিন্তু সরকার কেন এমনটা করবে? সরকার এ খাতটিকে এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তথ্যপ্রযুক্তি খাত থেকে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। ইতিমধ্যে এক বিলিয়নের কাছাকাছি আয় আসছে এ খাত থেকে, যার সিংহভাগ আসছে ফ্রিল্যান্সারদের হাত ধরে। এই ফ্রিল্যান্সারদের অনেকেই আপওয়ার্কে কাজ করেন। তাঁরা একদিন সেখানে কাজ না করতে পারলে কত ক্ষতি। ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ বন্ধ। দেশের দুর্নাম। অথচ কেন আপওয়ার্ক বন্ধ হয়ে গেল, তার কোনো কারণ কেউ স্বীকার করে না। এর আগে গত ডিসেম্বরে গুগলের কিছু সেবা ব্যবহারে বিঘ্নের মুখে পড়েন ব্যবহা...