গর্ভাবস্থায় এই খাবারগুলি খেলে হতে পারে বড় বিপদ
মাতৃত্বের অভিজ্ঞতা বহু মহিলার কাছেই স্বপ্নের মতো। কিন্তু এই মা হওয়ার যাত্রাপথ যে যন্ত্রণাদায়ক, তা আর নতুন করে বলার কিছু নেই। গর্ভাবস্থায় বহু রকমের পরিবর্তন আসে। তাই শারীরিক ও মানসিক দুই ভাবেই এই সময়ে সুস্থ থাকা জরুরি।
অন্তঃসত্ত্বা অবস্থায় স্বাভাবিকের তুলনায় খিদে বেশি পায়। শুধু খিদেই নয়, হরমোন জনিত কারণে এই সময়ে স্বাদেরও পরিবর্তন হতে থাকে। তাই বিভিন্ন ধরনের খাবার খাওয়ার ইচ্ছে হয়।
কিন্তু শরীরে যখন আরও একটি প্রাণ বেড়ে উঠছে, তখন ইচ্ছে হচ্ছে বললেই যা খুশি তাই খাওয়া যায় না। প্রত্যেক হবু মা-কেই চিকিত্সক সেই পরামর্শ দেন। কিন্তু কয়েকটি খাবার রয়েছে যেগুলি প্রসূতি অবস্থায় একেবারেই এড়িয়ে চলা উচিত।
• কাঁচা সবজি- কাঁচা সবজিতে বিভিন্ন ধরনের পোকা ও পরজীবী থাকে, যা পেটে গেলে মা ও শিশু দু’জনেরই ক্ষতি হতে পারে।
• কাটা ফল- রাস্তায় কাটা ফল বিক্রি হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় এই ফল না খাও...













