Cover Story Archives - Page 64 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

দ্রুত ওজন কমাতে সাহায্য করবে এই ডিটক্স ওয়াটার

দ্রুত ওজন কমাতে সাহায্য করবে এই ডিটক্স ওয়াটার

Cover Story, Health and Lifestyle
প্রতিদিনের ফাস্টফুড খাওয়া, স্ট্রেসড লাইফে ওজন তরতর করে বেড়ে চলেছে। কোনওভাবেই ওজন কমাতে পারছ না তো! জিম বা যোগা কোনওটিই করার সময় নেই, তা হলে ভরসা রাখতে পার ডিটক্স ওয়াটারে।  দিনের শুরুতে এই ডিটক্স ওয়াটার খাওয়া শুরু করো, তা হলে হয়তো এ সমস্যার সুরাহাও হতে পারে— লেবু ও আদার ডিটক্স ওয়াটার— এটা দ্রুত ওজন কমাতে সহায়তা করে। একটু উষ্ণ গরম জলে এই মিশ্রণ খেলে মেটাবলিজ়ম রেট দ্রুত বৃদ্ধি পায়। প্রায় একমাস এই ডিটক্স ওয়াটার খালি পেটে খাও, দেখবে তোমার ওজন কমেছে অনেকটাই।  দারুচিনি ডিটক্স ওয়াটার— দারুচিনির একটা নিজস্ব গন্ধ রয়েছে। এই দারুচিনি ওজন কমাতেও বিশেষ সহায়তা করে। সামান্য উষ্ণ জলের সঙ্গে এই  দারুচিনি গুঁড়ো প্রতিদিন সকালে খেলে তা তোমার শরীরের ফ্যাটকে বার্ন করবে। কাজেই কয়েকমাস টানা এই ডিটক্স ওয়াটার খেতে থাকলে তোমার স্লিম হওয়াটা আর আটকায় কে!...
চিকিৎসা শাস্ত্রে তেজপাতার আশ্চর্যজনক উপকারিতা!

চিকিৎসা শাস্ত্রে তেজপাতার আশ্চর্যজনক উপকারিতা!

Health and Lifestyle, Cover Story, ভেষজ
চিকিৎসা শাস্ত্রে তেজপাতার আশ্চর্যজনক উপকারিতা!   প্রাচীনকাল থেকেই তেজপাতা নিরাময়কারী ও স্বাস্থ্যকর ভেষজ পাতা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে কেবল খেলে বা ব্যবহার করলেই হবে না, পোড়ালেও উপকার পাওয়া যায়। প্রাচীন গ্রিক ও রোমানরা তেজপাতাটিকে পবিত্র ওষুধ বলত। বিভিন্ন সমস্যার সমাধানে এটি ব্যবহৃত করা হতো। বিশ্বের অনেকেই এ পাতা মসলা হিসেবে ব্যবহার করেন। তেজপাতার মধ্যে রয়েছে পিনেনে ও সাইনিয়ল এবং এসেনশিয়াল অয়েল ও সাইকোঅ্যাকটিভ পদার্থ। শরীরকে নানা জটিল রোগের হাত থেকে বাঁচাতে যে যে উপাদানের প্রয়োজন পরে, তা সবই উপস্থিত রয়েছে তেজ পাতায়। এবার নিশ্চয় বুঝতে পেরেছেন প্রতিদিন কেন তেজ পাতা খাওয়ার পরামর্শ দেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। জেনে নিন তেজপাতার কি কি উপকারিতা রয়েছেঃ ১। তেজ পাতায় উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট, ইনসুলিনের ক্ষরণ যাতে ঠিক থাকে, সেদিকে খেয়াল রাখে। ফলে স্বাভাবিকভাবেই সুগার লেভেল বাড়...
ওজন কমাতে মসলার ব্যবহার!

ওজন কমাতে মসলার ব্যবহার!

Cover Story, Health and Lifestyle
ওজন কমাতে মসলার ব্যবহার! বিভিন্ন খাবার তৈরিতে আমরা নানা ধরনের মসলা ব্যবহার করি। ওজন কমাতে সহায়ক খাবারও আছে প্রচুর। কিন্তু আমাদের অনেকের হয়তো অজানা যুগ যুগ ধরে ব্যবহার করে আসা মসলাগুলোতে রয়েছে বিস্ময়কর কিছু ঔষধিগুণ। মসলা শুধু আমাদের খাবারের স্বাদ আর ঘ্রাণই বাড়ায় না, এদের আছে রোগ-প্রতিরোধ ক্ষমতা এবং মেটাবলিজম বাড়ায়। ফলে এগুলো ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। জেনে নিন কোন কোন মসলা আপনার ওজন কমাতে সাহায্য করেঃ ১। দারুচিনিঃ ওজন কমাতে দারুচিনি বিশেষ ভূমিকা রাখতে পারে। নিয়মিত দারুচিনি খেলে ক্ষুধা কমে যায়। শরীরের জমে থাকা মেদ গলাতে সাহায্য করে। এটি শরীরের সুগার লেভেল নিয়ন্ত্রণ করে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এছাড়াও পেটের রোগ, ইনফ্লুয়েঞ্জা, টায়ফয়েড, টিবি ও ক্যান্সার প্রতিরোধে দারুচিনি অনন্য ভূমিকা রাখে। ২। এলাচঃ এলাচে রয়েছে নানা রকম রাসায়নিক উপাদান। যেমনঃ টর্পিন, টপিনিনোল, সিনিওল, এসি...
মিষ্টি আলুর আট গুণাবলী

মিষ্টি আলুর আট গুণাবলী

Health and Lifestyle, Cover Story
মিষ্টি আলুর আট গুণাবলী মিষ্টিআলু সেঁকে, ভাপ দিয়ে, সেদ্ধ করে, পুড়িয়ে নানা ভাবে খাওয়া যায়।  মিষ্টিআলু খেতে যেমন সুস্বাদু, তেমনি খাওয়ার প্রক্রিয়াও সহজ। মিষ্টিআলুতে ভিটামিন এ, বিটা-ক্যারোটিন, ভিটামিন বি৬, ভিটামিন সি, ভিটামিন ডি, খনিজ ম্যাগনেসিয়াম পাওয়া যায় প্রচুর পরিমাণে। এছাড়া মিষ্টিআলু দিয়ে রুটি, বিস্কুট, পায়েস, স্যুপ, তরকারি করেও খাওয়া যায়। হার্ট অ্যাটাক, ফ্লু ভাইরাস, ক্যান্সার, বিষক্রিয়াগত মাথাব্যথা থেকে মুক্তি দেয় মিষ্টিআলু। হাড়, স্নায়ু, চামড়া, দাঁত, লোহিত ও শ্বেত কণিকা গঠনেও দারুণ ভূমিকা মিষ্টিআলুর। চলুন জেনে নিই, মিষ্টিআলুতে থাকা পুষ্টিগুণ- ১. মিষ্টিআলুর বিটা ক্যারোটিন, ভিটামিন সি জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের সজীবতা রক্ষায় সহায়তা করে, ত্বক সুন্দর রাখে। ২. মিষ্টিআলুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ চোখের জ্যোতি ভালো রাখে। ৩. মিষ্টিআলুতে স্যাচুরেটেড ফ্যাট, কোলস্ট...
ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে ক্ষতির ঝুঁকিতে ১০ কোটি মানুষ

ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে ক্ষতির ঝুঁকিতে ১০ কোটি মানুষ

Cover Story
ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে ক্ষতির ঝুঁকিতে ১০ কোটি মানুষ   ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতের আশঙ্কায় বাংলাদেশের পাশাপাশি ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। শুক্রবার ভারতের দক্ষিণ-পূর্বের ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি। প্রাণহানির আশঙ্কায় এরই মধ্যে সরিয়ে নেয়া হচ্ছে উপকূলীয় অঞ্চলের কয়েক লাখ বাসিন্দাকে। ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে ভারত ও বাংলাদেশের প্রায় ১০ কোটি মানুষ ক্ষয়ক্ষতির শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, প্রবল শক্তি নিয়ে ওড়িশার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। এর প্রভাবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে বিভিন্ন প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আবহাওয়াবিদদের ধারণা, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ব...
দুই দফা বদলের পর বিশ্বকাপে বাংলাদেশের জার্সি

দুই দফা বদলের পর বিশ্বকাপে বাংলাদেশের জার্সি

Cover Story
দুই দফা বদলের পর বিশ্বকাপে বাংলাদেশের জার্সি তীব্র সমালোচনার মুখে আগেই বদলে গিয়েছিল বিশ্বকাপে বাংলাদেশের জার্সি এর নকশা। আইসিসির অনুমোদন নিয়ে সেটিতে আবারও বদল এনেছে বিসিবি। আজ এক বার্তায় বোর্ড চূড়ান্ত করেছে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি বিশ্বকাপের জার্সি পড়ে আনুষ্ঠানিক ফটোসেশনের দিনই ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে সবুজের সঙ্গে কেন লাল নেই—বিতর্কটা ছিল এটি নিয়েই। ঝড়ের মুখে পরদিনই বদলে যায় জার্সির নকশা। তবে তিন দিনের মাথায় সেই নকশায় কিছুটা পাল্টে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। প্রথম দফা পরিবর্তনে জার্সির হাতায় লাল রং থাকলেও চূড়ান্ত নকশায় কেবল বুকেই থাকছে লাল রং। দুই রঙের জার্সির নকশা করা হয়েছিল। একটি সবুজ, অন্যটি লাল। এবার লাল জার্সিটিতেও পরিবর্তন এসেছে। সেটিতে বুকের সঙ্গে হাতাতে থাকছে সবুজ রং। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বি...
হৃৎপিণ্ডে রক্ত চলাচলে সাহায্য করে আমড়া !

হৃৎপিণ্ডে রক্ত চলাচলে সাহায্য করে আমড়া !

Health and Lifestyle, Cover Story
হৃৎপিণ্ডে রক্ত চলাচলে সাহায্য করে আমড়া ! আমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, ফাইবার রয়েছে। আমড়া মাঝারি আকারের দেশি ফল। কাঁচা ফল টক বা টক মিষ্টি হয়, তবে পাকলে টকভাব কমে আসে এবং মিষ্টি স্বাদ পাওয়া যায়। এটি কাঁচা ও পাকা রান্না করে বা আচার বানিয়ে খাওয়া যায়। আমড়া জুলাই-আগস্টে বাজারে আসে আর থাকে অক্টোবর পর্যন্ত। আমড়ায় প্রায় ৯০ শতাংশই পানি, ৪-৫ শতাংশ কার্বোহাইড্রেট ও সামান্য প্রোটিন থাকে। প্রতি ১০০ গ্রাম আমড়ায় ভিটামিন-সি পাওয়া যায় ২০ মিলিগ্রাম, ক্যারোটিন ২৭০ মাইক্রোগ্রাম, সামান্য ভিটামিন-বি, ক্যালসিয়াম ৩৬ মিলিগ্রাম, আয়রন ৪ মিলিগ্রাম। আমড়ায় যথেষ্ট পরিমাণ পেকটিনজাতীয় ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট জাতীয় উপাদান বিদ্যমান। সব উপাদান আপনার শরীরকে রাখে নানা রোগ থেকে মুক্ত। আসুন জেনে নেয়া যাক আমড়ার কার্যকারীতা সম্পর্কেঃ- ১. চর্বি বা কোলস্টেরল কমিয়ে, হৃৎপিণ্ডে সঠিকভাবে রক্ত চলাচলে সাহ...
বলিউড কাঁপাতে আসছেন শানায়া কাপুর

বলিউড কাঁপাতে আসছেন শানায়া কাপুর

Cover Story, Entertainment
  বলিউড কাঁপাতে আসছেন শানায়া কাপুর শানায়া কাপুর মেয়েটার বাবার নাম সঞ্জয় কাপুর, কাকা অনিল কাপুর, দিদি সোনম কাপুর, দাদা অর্জুন কাপুর। বলিউডের পরিচিত সব নাম। সম্প্রতি বলিউডে নাম লেখানো তাঁর আরেক বোন জাহ্নবী কাপুর এর মধ্যে প্রশংসা কুড়াতে শুরু করেছেন। আরেক বোন খুশি কাপুর ঘোষণা দিয়েছেন, যেকোনো সময় বলিউডে পা রাখবেন তিনি। সঞ্জয় কাপুর আর মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুরের তবে বসে থাকা শোভা পায়? শিগগির বলিউডের বাসিন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শানায়া কাপুর। ছবি শেয়ারিংয়ের সাইট ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে সম্প্রতি এমন ঘোষণা দিয়েছেন বাবা সঞ্জয় কাপুর ও মা মাহিপ কাপুর। খবরটি কাপুর গোষ্ঠীর জন্য আনন্দদায়ক। বলিউডে বাড়ছে তাদের জ্ঞাতিগোষ্ঠী। বলিউডকে রীতিমতো পারিবারিক চৌহদ্দি বানিয়ে ফেলেছে তারা।   বলিউডের আরেক রূপসী শানায়া কাপুরক্যামেরার সামনে দ...
চিংড়ি মাছের রোগ ও তার কিছু প্রতিকার

চিংড়ি মাছের রোগ ও তার কিছু প্রতিকার

Agriculture Tips, Cover Story
চিংড়ি মাছের রোগ ও তার কিছু প্রতিকার চিংড়ি মাছ চাষের সময় চিংড়ি মাছের কিছু রোগ হতে পারে এরফলে চিংড়ি মাছ খতিগ্রস্থ হতে পারে। তাই আমাদের এই সব রোগ সম্বন্ধে জানতে হবে। চিংড়ি মাছের খোলস যদি নরম হয়ে যায় তাহলে ওই মাছের রোগ হয়েছে বুঝতে হবে। জলে ক্যালসিয়াম ও খাদ্যের গুনাগুণ কমে গেলে বা জলের তাপমাত্রা বেড়ে গেলে এই রোগ হয়। এই রোগের প্রতিকারের জন্য পুকুরের প্রায় ৫০ শতাংশ জল পরিবর্তন করতে হবে। পুকুরে প্রতি একরে ১৫-২০ কেজি চুন প্রতি মাসে দিতে হবে। পুকুরে সারের পরিমাণ কমাতে হবে। রোগের কারণে চিংড়ি মাছের মাথায় ও ফুলকাতে কালো দাগ হয়ে যায়। পুকুরে অ্যামোনিয়া ও খাদ্যে ভিটামিন বি ও ভিটামিন সি কমে গেলে এই রোগ হয়। পুকুরের ৪০-৫০ শতাংশ জল পরিবর্তন করতে হবে। খাদ্যের সাথে ভিটামিন বি ও ভিটামিন সি মিশিয়ে দিতে হবে।   অনেক সময় রোগের কারণে চিংড়ি মাছের ফুলকা পচে যায়। পুকুরে ফাঙ্গাসের জন্য এমন হতে পারে। তাছ...
লাভজনক উপায়ে কাঁকড়ার পোনা উৎপাদনের কৌশল

লাভজনক উপায়ে কাঁকড়ার পোনা উৎপাদনের কৌশল

Cover Story, Agriculture Tips
    লাভজনক উপায়ে কাঁকড়ার পোনা উৎপাদনের কৌশল কাঁকড়ার পোনা উৎপাদনের কৌশলঃ সাম্প্রতিককালে উপকূলবাসীর কাছে কাঁকড়ার উচ্চ বাজারমূল্য নতুন আগ্রহের জন্ম দিয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চট্রগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় নদী ও তৎসংলগ্ন খালসমূহে চিংড়ি পোনা সংগ্রহকারীদের জালে প্রচুর পরিমাণে কাঁকড়ার পোনা ধরা পড়ে। তাছাড়া জোয়ারের পানিতে কাঁকড়ার পোনা চিংড়ির ঘেরে প্রবেশ করে ও সেখানে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ফলে চিংড়ির সাথে বাড়তি ফসল হিসেবে প্রচুর কাঁকড়াও পাওয়া য়ায়। রপ্তানী বাণিজ্যে ¤হান করে নেয়ার কারণে উপকূলীয় জেলাগুলোতে কাঁকড়া চাষের ব্যাপকতা শুরু হয়েছে। কাঁকড়া রপ্তানী ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে বর্তমানে এটি একটি সম্ভাবনাময় শিল্পের রূপ ধারণ করেছে। কাঁকড়া একটি লাভজনক পণ্য। বাংলাদেশ থেকে জীবন্ত কাঁকড়া আকাশ পথে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। নব্বই দশকের মাঝামাঝি অপ্রচলিত পণ্য হি...
রক্ত ঝরছেই লন্ডনে , বছরের ৪৩ তম লাশটি কিশোরের

রক্ত ঝরছেই লন্ডনে , বছরের ৪৩ তম লাশটি কিশোরের

Cover Story
  রক্ত ঝরছেই লন্ডনে , বছরের ৪৩ তম লাশটি কিশোরের লন্ডনে ছুরিকাঘাতে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। ছুরিকাঘাতে আহত হয়েছে ১৬ বছর বয়সী অপর এক কিশোর। গতকাল রাতে এ ঘটনা ঘটেছে। ইদানিং লন্ডনে ছুরিকাঘাতের ঘটনা বেড়েই চলেছে। গতকাল রাতের ওই ঘটনাসহ লন্ডনে চলতি বছর ৪৩টি হত্যাকান্ডের ঘটনা ঘটল। জানা গেছে, গতকাল মধ্যরাতে লন্ডনে ক্যামডেনে ওই ঘটনা ঘটে। পুলিশ বলছে, ১৫ বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে আহত হওয়ার পর প্রথমে পুলিশ কর্মকর্তারা তাকে প্রাথমিক চিকিতসা দেন। পরে তাকে প্যারামেডিকসের কাছে নেওয়া হয়। লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষে জানানো হয়েছে, রাত ১২ টা ১৭ মিনিটে ডাকা হলে পুলিশ কর্মকর্তা ও প্যারামেডিকসরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপরে একটি এয়ার অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্কটল্যান্ড ইয়ার্ড বলছে, নিহত কিশোরের পরিবারকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছ...
মৌমাছি পালন : সমস্যা ও সম্ভাবনা

মৌমাছি পালন : সমস্যা ও সম্ভাবনা

Cover Story, Agriculture Tips
মৌমাছি পালন : সমস্যা ও সম্ভাবনা   সারা দেশেই মৌমাছি পালন-এ এখন গুরুত্ব আরোপ করা হচ্ছে। সরকার মিষ্টি বিপ্লবের আহ্বান দিয়ে, আমাদের দেশে ফুলে ফুলে যে নেক্টার উৎপন্ন হয় তার সুচারু ব্যবহারের প্রস্তাব রেখেছেন। নেক্টারের সুচারু ব্যবহার আসলে কি? সপুস্পক উদ্ভিদে ফুল থেকে পুষ্পরস বা নেক্টার নিঃসরণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। পরাগমিলনকারী পতঙ্গকে আকর্ষণ করতেই মূলতঃ এই মিষ্টিরস ব্যবহৃত হয়। আমাদের দেখা জীব বৈচিত্রে সমৃদ্ধ। ফলতঃ পুষ্প বৈচিত্রও বিপুল। এই ফুলগুলি থেকে যে নেক্টার উৎপন্ন  হয় তার ২৫% ও ব্যবহৃত হয় না, দিনের শেষে শুকিয়ে যায়। এই নেকটারের একটা বড় অংশ যদি মৌমাছি পালনের বৃদ্ধি ঘটিয়ে আমরা সংগ্রহ করতে পারি , দেশে মধু উৎপাদনে বিপুল অগ্রগতি ঘটতে পারে। শুধু তাই না এই উদ্যোগ সফল করতে পারলে পরাগ মিলনের উন্নতি ঘটিয়ে, দেশের কৃষি উৎপাদনেও বিপুল অগ্রগতি ঘটানো সম্ভব। পরাগমিলনে অন্যান্য পতঙ্গের তু...
খাঁচায় মাছ চাষ পদ্ধতি জেনে নিন

খাঁচায় মাছ চাষ পদ্ধতি জেনে নিন

Agriculture Tips, Cover Story
খাঁচায় মাছ চাষ পদ্ধতি যে সকল জলাশয়ে ভূ:প্রাকৃতিক অবস্থান বা গঠনগত কারণে জলনিষ্কাশন সম্ভব নয় বা সম্পূর্ণ আবরণ করা সম্ভব নয়, সেই সকল সুবিশাল জলাশয়গুলি যেমন জলাধার, হ্রদ, বিল, ব্যাকওয়াটার ইত্যাদিতে খাঁচায় মাছ চাষ  করে অব্যবহৃত বা স্বল্প উৎপাদিত জলাশয়কে অধিক উৎপাদনশীল করা সম্ভব। এছাড়া উৎপাদনশীল জলাশয়গুলি থেকে আরো বেশি উৎপাদন পাওয়ার লক্ষ্যে খাঁচায় মাছ চাষ করা উচিত। সবরকম কার্প (দেশী-বিদেশী পোনামাছ), পাঙ্গাস, রূপচাঁদা (পাকু), তেলাপিয়া, ভেটকি, চ্যানেল ক্যাটফিস প্রভৃতি মাছ খাঁচায় চাষের উপযোগী। খাঁচায় গলদা চিংড়ির মীন পালন খুবই সফল ও লাভজনক। কইকার্প, গোল্ডফিস, গাপ্পি প্রভৃতি রঙিন মাছের চাষও খাঁচায় করা যায়। মাছ চাষের খাঁচা শক্ত দীর্ঘস্থায়ী, জলে বিষক্রিয়াহীন ও মাছের স্বাস্থ্য হানিকর নয় এরূপ বস্তু বা পদার্থ দিয়ে খাঁচা তৈরী করা হয়। খাঁচার কাঠামোর (ফ্রেমের) জন্য – বাঁশ, পি. ভি. সি কাঠ বা লোহা...
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আম পাতার ঔষধি গুনাগুণ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আম পাতার ঔষধি গুনাগুণ

Cover Story, Health and Lifestyle
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আম পাতার ঔষধি গুনাগুণ আম পাতায় প্রচুর ভিটামিন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে। আম পাতায় মেঞ্জিফিরিন নামক সক্রিয় উপাদান থাকে যার অপরিমেয় স্বাস্থ্য উপকারিতা আছে। কচি আমের পাতা সিদ্ধ করে সেই পানি পান করা বা পাতা গুরু করে খাওয়া যায়। আম পাতার স্বাস্থ্য উপকারিতাগুলো সম্পর্কে জেনে নিই চলুন- আম পাতার ঔষধি গুনাগুণ ১। ডায়াবেটিস নিয়ন্ত্রণেঃ আমপাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে লাগে। এতে ট্যানিনস নামক অ্যান্থোসায়ানিডিন থাকে, যা ডায়াবেটিস নিরাময়ে খুব কার্যকরী। আমপাতা শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারেন। গরম পানিতে সেদ্ধ করে চায়ের মতো পান করতে পারেন অথবা তাজা পাতা পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালে এ পানি ছেঁকে নিয়ে পান করুন। শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে ও হাইপারগ্লাইসেমিয়া কমাতে সাহায্য করে কচি আমপাতা। ২। উচ্চ রক্তচাপ দূর করেঃ...
কাটা ও পোড়ার চিকিৎসায় মধু

কাটা ও পোড়ার চিকিৎসায় মধু

Health and Lifestyle, Cover Story
কাটা ও পোড়ার চিকিৎসায় মধু   নিয়মিত মধু ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল ও সুন্দর। ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে মধু। এতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল উপাদান। এছাড়া ব্রণ, বলিরেখা ও রোদে পোড়া দাগ দূর করতে, এবং চুলের কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন এই প্রাকৃতিক উপাদান। জেনে নিন কীভাবে মধু আমাদের উপকারে অত্যন্ত কার্যকর:- ১। চুলের কন্ডিশনারঃ মধুতে থাকা এনজাইম অনুজ্জ্বল চুলকে উজ্জ্বল করে। পাশাপাশি নারকেল তেল চামড়ার বাহিরের স্তরে পুষ্টি জোগাতে সাহায্য করে। ১ টেবিল-চামচ বিশুদ্ধ মধুর সঙ্গে ২ টেবিল-চামচ নারকেল তেল মিশিয়ে রূক্ষ্ম চুলে ভালমতো মালিশ করতে হবে। ২০ মিনিট রেখে তারপর ভালভাবে মাথা পরিষ্কার করে ফেলুন। ২। ব্রণের সমস্যা দূর করেঃ মধু অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাংগাল উপাদানসমৃদ্ধ তাই এটি ব্রণের বিভিন্ন সমস্যা সমাধানে স...