পিজি হাসপাতালের ডা. শাহজাদা সেলিমের পরামর্শ : গরমে ডায়াবেটিস রোগীদের করণীয়
পিজি হাসপাতালের ডা. শাহজাদা সেলিমের পরামর্শ : গরমে ডায়াবেটিস রোগীদের করণীয়
চলছে গ্রীষ্মকাল। এ সময় গরমের তীব্রতা একটু বেশি থাকে। তাই সব বয়সের মানুষের একটু বেশি সতর্ক থাকা উচিত। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের আরও যত্নবান হওয়া জরুরি, না হলে পানি শূন্যতা থেকে শুরু করে প্রস্রাবের প্রদাহ, ত্বকের সংক্রমণ, অ্যালার্জিসহ বিভিন্ন রকম জটিলতা হতে পারে। এসব সমস্যা যে সব ডায়াবেটিস রোগীর কিডনি অবস্থা ভালো নয়/ উচ্চরক্তচাপ আছে/হৃদরোগ আছে অথবা যাদের বেশি পরিমাণে ইনসুুলিন লাগে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, ডাইউরেটিক্স জাতীয় উচ্চরক্তচাপের ওষুধ সেবন করতে হয়, তাদের জোরালোভাবে আক্রান্ত করতে পারে। প্রখর উত্তাপ ও স্যাঁতসেঁতে পরিবেশে সময় কাটানো আপনার শরীরে ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। উষ্ণ আবহাওয়া মানুষের কর্মশক্তি বাড়ালেও অতিরিক্ত তাপমাত্রা এবং স্যাঁতসেঁতে পরিবেশ ডায়াবেটিসের ক্ষেত্রে কি...













