কিডনির জন্য ক্ষতিকর ছয় অভ্যাস - Mati News
Sunday, May 24

কিডনির জন্য ক্ষতিকর ছয় অভ্যাস

কিডনির

কিডনির জন্য ক্ষতিকর ছয় অভ্যাস

প্রতিবছর দুনিয়াজুড়ে লাখ লাখ মানুষ মারা যান কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। কিন্তু আমরা অনেকেই জানি না কীভাবে এর সঠিক যত্ন নিতে হয়, কীভাবে কিডনির ক্ষতি এড়িয়ে দৈনন্দিন জীবনযাপন করতে হয়।

প্রতিদিনের জীবনে আমরা এমন অনেক কিছুই করি যা কিডনির জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। কিডনির ক্ষতি করে এমন কিছু অভ্যাসের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. বেশি মদ্যপান

অতিরিক্ত মদ্যপান কিডনির ক্ষতির ঝুঁকি বাড়ায়। কারণ, অ্যালকোহল কিডনি ও লিভারের ওপর চাপ ফেলে।

২. প্রস্রাব আটকে রাখা

প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা বাড়ে এবং এই অভ্যাস কিডনিকে অকার্যকর করে তুলতে পারে।

৩. পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা

পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে বিষাক্ত পদার্থগুলো শরীরে জমে থাকে। এ থেকে কিডনির ক্ষতি হতে পারে।

৪. বেশি লবণ খাওয়া

অতিরিক্ত সোডিয়াম গ্রহণ কিডনির ক্ষতি করে। কারণ, এটি অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে চাপ প্রয়োগ করে, রক্তচাপ বাড়ায়।

৫. ভিটামিন ও মিনারেলের ঘাটতি

ভিটামিন ও মিনারেলের ঘাটতি হলে (যেমন—ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি৬) শরীর ভালোভাবে কাজ করে না; কিডনির ক্ষতি হয়।

৬. প্রাণিজ প্রোটিন বেশি গ্রহণ

প্রাণিজ প্রোটিন, যেমন—লাল মাংস কিডনির ওপর চাপ ফেলে। তাই লাল মাংস এড়িয়ে যাওয়া ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx