হ্যানয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন
বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনাম চ্যান্সারি ভবনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে ভিয়েতনামে নিযুক্ত রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী সূচনা করেন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। দিনটি স্মরণ করে বিশেষ প্রার্থনা, বিশেষ আলোচনা সভা এবং মহান মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
আলোচনা সভায় রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে পাকিস্তানি শোষক গোষ্ঠির বিরুদ্ধে মুক্তিসংগ্রামের যে পথ চলা শুরু হয় তা ১৯৭১ সালের ১০ই এপ্রিল সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজ...













