Entertainment Archives - Page 18 of 74 - Mati News
Saturday, June 13

Entertainment

দশ দিন পর আবার কলকাতায় ছুটতে হবে : নুসরাত ফারিয়া

দশ দিন পর আবার কলকাতায় ছুটতে হবে : নুসরাত ফারিয়া

Cover Story, Entertainment, Glamour
দশ দিন পর আবার কলকাতায় ছুটতে হবে : নুসরাত ফারিয়া কয়েকদিন আগে ভারত থেকে দেশে ফিরেছেন বর্তমান সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া । সম্প্রতি ভারতে নতুন একটি ছবির কাজ শুরু করেন তিনি। ছবির নাম ‘বিবাহ অভিযান’। এটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা বিরসা দাশগুপ্ত। এ ছবির কাজ প্রায় শেষদিকে। নুসরাত ফারিয়া গতকাল বলেন, বর্তমানে ঢাকায় আছি আমি। তবে দশ দিন পর আবার কলকাতায় ছুটতে হবে। আমার অভিনীত ‘বিবাহ অভিযান’ ছবির কাজটি শেষ পর্যায়ে রয়েছে। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা অঙ্কুশ। এবার ভারতে গিয়ে এ ছবির বাকি কাজ শেষ করবো। ভিন্নধর্মী এ কাজটি নিয়ে আমি আশাবাদী। এ ছবির পাশাপাশি ফারিয়া কয়েকদিন আগে কলকাতায় ফাস্ট ওয়াশ ডিটারজেন্টের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন সৈনক মিত্র। খুব শিগগিরই দেশের সব টিভিতে এর প্রচার শুরু হবে বলে জানান ফারিয়া। নুসরাত ফারিয়া বাংলাদ...
এবার পর্দায় নগ্ন বাণী কাপুর

এবার পর্দায় নগ্ন বাণী কাপুর

Cover Story, Entertainment
এবার পর্দায় নগ্ন বাণী কাপুর বলিউডে বাণী কাপুর এর অভিষেক হয় ২০১৩ সালে। সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে তার অভিনয়ে মন ভরেছিল দর্শকের। এ ছাড়াও নিখুঁত সুন্দরী নায়িকা, এমনটাও লেখা হয়েছিল বলিউডের বেশ কয়েকটি ম্যাগাজিন ও সর্বভারতীয় দৈনিকে। নাচটা যে বাণী বেশ ভালই জানেন, সেটা তার শেষ ছবি রণবীর সিংয়ের সঙ্গে ‘বেফিকরে’তেই বুঝিয়েছিলেন। ‘নশে সি চড় গই ওয়ে’র নাচ কিন্তু নজর  কেড়েছিল দর্শকের। এই গানের ভিডিওতে ডান্স ফ্লোরে আগুন ঝরিয়েছিলেন বাণী। নতুন খবর হলো এবার পর্দায় নগ্ন বাণীকে দেখা যাবে। সম্প্রতি একটি গানে পুরোপুরি নগ্ন হয়ে অভিনয় করেছেন তিনি। নাম না ঠিক হওয়া একটি ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন এ নায়িকা। আর সেখানেই তাকে বিভিন্ন রুপে দেখা যাবে। পুরো ছবিতেই খোলামেলা রুপে ক্যামেরাবন্দি হয়েছেন বাণী। আর সম্প্রতি একটি গানে বাথটাবে নগ্ন হয়ে গোসল করার দৃশ্য করেছেন এ নায়িকা। আর তার একটি ছবি নিজেই প্রকাশ ...
‘আমি থেমে যাওয়ার মানুষ নই’ : আসিফ

‘আমি থেমে যাওয়ার মানুষ নই’ : আসিফ

Cover Story, Entertainment
‘আমি থেমে যাওয়ার মানুষ নই’ : আসিফ   জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের দীর্ঘ সফল ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। মধ্যে কয়েক বছরের বিরতি নিলেও এখন ব্যাপকভাবে সরব তিনি। গত বছর থেকে এখন পর্যন্ত সর্বাধিক গানে কন্ঠ দিয়েছেন আসিফ। তার প্রকাশিত গানগুলো যেমন ছিলো আলোচনায় তেমনি ছিলো শ্রোতাপ্রিয়তায়ও। এই খারাপ সময়েও গত বছর জুড়ে ১০০ টি গান প্রকাশ করেছেন এ গায়ক। আর চলতি বছর তিনি ১৩০ টি গান প্রকাশ করবেন বলে ঘোষণা দিয়েছেন। বিভিন্ন কোম্পানি থেকে প্রকাশিত হচ্ছে আসিফের গান। সব মিলিয়ে আসিফ ঝড় এখনও বইছে সংগীতাঙ্গনে। চলতি বছর আসিফের যে কয়টি গান প্রকাশ হয়েছে প্রায় সবকটি ছিলো আলোচনায়।  এর মধ্যে ‘চুপচাপ কষ্টগুলো’ গানটির সাড়া ছিলো বেশি। ধ্রুব মিউজিক ষ্টেশন থেকে প্রকাশ পাওয়া এ গানটির কথা, সুর ও সংগীত করেছেন ইথুন বাবু। এর বাইরে তার কণ্ঠে এ বছর ‘লাশ’, ‘চল পালাই’, ‘মন হয়ে যা...
শাহরুখের ছেলে আরিয়ান নয়, অমিতাভের নতনি নভ্যা প্রেম করছেন কার সাথে?

শাহরুখের ছেলে আরিয়ান নয়, অমিতাভের নতনি নভ্যা প্রেম করছেন কার সাথে?

Cover Story, Entertainment
  শাহরুখের ছেলে আরিয়ান নয়, অমিতাভের নতনি নভ্যা প্রেম করছেন কার সাথে?   শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান এবং শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নভেলি নন্দা ভাল বন্ধু। এই দুই স্টার কিডের সম্পর্ক বন্ধুত্বের থেকেও কিছু বেশি কি? এ নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরেই জল্পনা রয়েছে। কিন্তু সে প্রসঙ্গে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা। কিন্তু এ বার আরিয়ান নন, শোনা যাচ্ছে অন্য এক স্টার কিডের সঙ্গে ডেট করছেন নভ্যা! তিনি কে জানেন? বেশ কিছু দিন আগে এক রহস্যজনক ব্যক্তির সঙ্গে মুম্বইতে দেখা গিয়েছিল নভ্যাকে। সেই ব্যক্তি পাপারাত্‌জিদের ক্যামেরার সামনে নাকি টি শার্ট দিয়ে মুখ আড়াল করেছিলেন। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ওই ব্যক্তি হলেন মিজান জাফরি। বলি অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজানের সঙ্গেই নাকি এখন ডেট করছেন নভেলি নন্দা! মার্কিন মুলুকে পড়াশোনার জন্য থাকেন নভ্যা । মুম্বইতে এলে নভ্যাকে ঘোরানোর দায়িত্ব নাকি মি...
এখনও লড়াই করে টিকে আছি : ববি

এখনও লড়াই করে টিকে আছি : ববি

Cover Story, Entertainment
এখনও লড়াই করে টিকে আছি : ববি দীর্ঘদিন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত নতুন কোনো ছবি মুক্তি পায়নি। তবে আসছে ঈদুল ফিতরে তার অভিনীত দুটি ছবি মুক্তির কথা রয়েছে। অভিনয়ের পাশাপাশি প্রযোজকের খাতায়ও নাম লিখিয়েছেন তিনি। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি  বর্তমান ব্যস্ততা কী নিয়ে? ববি: কলকাতার ‘রক্তমুখী নীলা’ নামে একটি ছবির শুটিং শেষ করলাম। এ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এটি তিনটি ভাষায় ডাবিং করা হবে। চলতি বছরই ছবিটি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও একটি ছবির কাজ শুরু করব। এ নিয়ে কথা চলছে। চূড়ান্ত হলে সবাইকে জানাব।  ‘নোলক’ ছবি আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানা গেছে। এ ছবি নিয়ে আপনি কতটা আশাবাদী? ববি: এ ছবির নায়ক সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে কাজ করা আর সে ছবি মুক্তি, দুটি বিষয়ই অন্য র...
জাহ্নবীর গোপন খবর ফাঁস!

জাহ্নবীর গোপন খবর ফাঁস!

Cover Story, Entertainment
জাহ্নবীর গোপন খবর ফাঁস! বলিউডের কিংবদন্তি চিত্রনায়িকা প্রয়াত শ্রীদেবী আর প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর এরই মধ্যে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। এবার ছোট মেয়ে খুশি কাপুরের পালা। এর আগে আলোকচিত্রে তাঁকে দেখা গেছে মা, বাবা কিংবা বোনের সঙ্গে। কিন্তু বড় পর্দা কিংবা ছোট পর্দায় দেখা যায়নি তাঁকে। জাহ্নবীর অভিনয় নিয়ে শ্রীদেবীর যতটা আগ্রহ ছিল, খুশির ব্যাপারে কিন্তু ততটা দেখা যায়নি। তবে বড় পর্দায় জাহ্নবীর অভিষেকের পর বলিউডের একাধিক জনপ্রিয় নির্মাতা তাঁদের ছবির জন্য খুশিকে নিয়ে ভেবেছেন। এবার খুশির ধীরে ধীরে পা ফেলার পালা। জাহ্নবীর পাশাপাশি খুশিকেও জানতে চান দর্শক। আর তা বেশ বুঝতে পেরেছেন বলিউড তারকা ও ছোট পর্দার অন্যতম জনপ্রিয় সঞ্চালক নেহা ধুপিয়া। কালারস ইনফিনিটি চ্যানেলে নেহা ধুপিয়া তাঁর ‘বিএফএফএস উইথ ভোগ’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন দুই বোনকে। জানা গেছে, এবারই প্রথম কোনো টিভি অনুষ্ঠা...
ভেরিফায়েড ফেসবুক পেজ  ফিরে পেয়ে অ্যাডমিন নিয়োগ ‍দিচ্ছে মাহি

ভেরিফায়েড ফেসবুক পেজ ফিরে পেয়ে অ্যাডমিন নিয়োগ ‍দিচ্ছে মাহি

Cover Story, Entertainment
ভেরিফায়েড ফেসবুক পেজ ফিরে পেয়ে অ্যাডমিন নিয়োগ ‍দিচ্ছে মাহি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ দিয়ে অভিষেক হয়েছিল মাহিয়া মাহির। পর পর এই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি ছবি করেন অভিনেত্রী—‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’, ‘অনেক সাধের ময়না’ ও ‘দেশা দ্য লিডার’। এক অদৃশ্য কারণে হঠাৎ জাজ মাল্টিমিডিয়া থেকে বেরিয়ে যান মাহি। ২০১৬ সালের পর থেকে প্রতিষ্ঠানটির ধারেকাছেও দেখা যায়নি তাঁকে। মাহির একমাত্র ভেরিফায়েড ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করত জাজ মাল্টিমিডিয়া। সেটিও ফেরত চেয়ে পাননি। দীর্ঘ তিন বছর পর এবার বোধ হয় বরফ গলতে শুরু করেছে। ১০ লাখ ফলোয়ার সমৃদ্ধ পেজটি সম্প্রতি মাহিকে বুঝিয়ে দিয়েছে জাজ। তাতে বেশ উচ্ছ্বসিত মাহি, ‘আমার সঙ্গে ভক্তদের যোগাযোগের মাধ্যম ছিল পেজটি। স্ট্যাটাস বা ছবি শেয়ার করলেই ভক্তরা হুমড়ি খেয়ে পড়তেন। পেজটি হাতছাড়া হওয়ার পর খুব খারাপ লেগেছ...
বুঝে শুনেই চলচ্চিত্রে অভিনয় করবো: নীলাঞ্জনা

বুঝে শুনেই চলচ্চিত্রে অভিনয় করবো: নীলাঞ্জনা

Cover Story, Entertainment
বুঝে শুনেই চলচ্চিত্রে অভিনয় করবো: নীলাঞ্জনা প্রায় পাঁচ বছর আগের কথা। দুরু দুরু বুকে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন এক কিশোরী। মিডিয়া নামের যে অবাক রূপকথা জগতের ঘোরে কাটছিল এতদিন তার দিনরাত- সব যেন চোখের সামনে বাস্তব হয়ে ধরা দিয়েছে। ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করতে না পারলেও দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েও মডেলিং আর অভিনয় প্রতিভা দিয়ে মিডিয়ার স্বতন্ত্র অবস্থান গড়ে নিতে সময় লাগেনি তার। এরপর রচিত হয় তার শুধু এগিয়ে যাওয়ার গল্প। বলছি, মডেল অভিনেত্রী নীলাঞ্জনা নীলার কথা।   ক্যারিয়ারে তার টার্নিং পয়েন্ট ছিল 'সেভেন আপ'-এর বিজ্ঞাপন। এই কাজটি তাকে অন্যরকম পরিচিতি পাইয়ে দেয়। কখনও ভেবেছিলেন মডেলিং দিয়ে এত সহজেই পরিচিতি পাবেন? না, এমনটিই কখনই ভাবিনি। একটি বিজ্ঞাপনে এত পরিচিতি পাওয়া যায় তা 'সেভেন আপ'-এ মডেল হওয়ার পরই বুঝেছি। ওই সময় টিভিসির পাশাপাশি এর স্...
‘এখন রাতারাতি তারকা হওয়ার চেষ্টাটা বেশি’ : শাহনাজ বেলী

‘এখন রাতারাতি তারকা হওয়ার চেষ্টাটা বেশি’ : শাহনাজ বেলী

Cover Story, Entertainment
‘এখন রাতারাতি তারকা হওয়ার চেষ্টাটা বেশি’ : শাহনাজ বেলী   জনপ্রিয় ফোক সংগীতশিল্পী শাহনাজ বেলী । নিজের দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এতটা পথ পাড়ি দিয়েও এতটুকু ক্লান্ত নন এ শিল্পী। প্রতিদিনই নতুন উদ্যমে গান নিয়ে কাজ করছেন। বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে তিনি শো করছেন। দেশের বাইরেও বাংলা ফোক গানকে ছড়িয়ে দিচ্ছেন নিজের কন্ঠে। শাহনাজ বেলী এখন স্টেজে যারপরনাই ব্যস্ত। পাশাপাশি নতুন গানের কাজও করছেন। সব মিলিয়ে দিনকাল কেমন কাটছে। এ শিল্পী বলেন, বেশ ভালো কাটছে। গানের মধ্যে দিয়েই সময়টা চলে যাচ্ছে। ব্যস্ততা কেমন? উত্তরে তিনি বলেন, অনেক। বিশেষ করে পহেলা বৈশাখের আগে থেকে এখন পর্যন্ত টানা শো করে যাচ্ছি। পহেলা বৈশাখে বেশ কিছু শো করেছিলাম। একুশে টিভি, নাগরিক টিভি, দীপ্ত টিভিতে গান গেয়েছি। ঢাকা অফিসার্স ক্লাবেও গেয়েছি। সেই থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থ...
ভালো কাজের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত : ভাবনা

ভালো কাজের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত : ভাবনা

Cover Story, Entertainment
ভালো কাজের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত : ভাবনা আমাকে নানান চরিত্রে অভিনয় করতে হবে। যার মধ্য দিয়ে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবো। একটি ভালো কাজের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। নিজেকে নিয়ে এভাবে বললেন জনপ্রিয় অভিনেত্রী ভাবনা । তিনি আরো বলেন, গেল বৈশাখে একটি নাটকের জন্য আমি দুইদিন রিহার্সেল এবং তিনদিন শুটিং করেছি। এই সময়ে নাটকের শুটিং করার আগে কেউ রিহার্সেল করে না। শুধু একটি ভালো কাজ দর্শকদের দেয়ার জন্য আমার এই পরিশ্রম। আমি উপলব্ধি করি, নিজেকে যত ভাঙতে পারবো ততই ভালো কিছু হবে। নির্মাতারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের চরিত্রে ভাবেন। এটি আমার জন্য বড় পাওয়া। এই অভিনেত্রী এখন নিজেকে প্রস্তুত করছেন আসছে ঈদের নাটকের জন্য। এদিকে তিনটি ধারাবাহিক নাটকও তার হাতে আছে। ধারাবাহিকগুলো হলো এস এ হক অলিকের ‘জায়গীর মাস্টার’, রোকেয়া প্রাচীর ‘সোনালী দিন’ ও অনিমেষ...
গোপনে দেখা করলেন বলিউডের তিন খান , কিন্তু কেন?

গোপনে দেখা করলেন বলিউডের তিন খান , কিন্তু কেন?

Cover Story, Entertainment
গোপনে দেখা করলেন বলিউডের তিন খান , কিন্তু কেন? সালমান খান, শাহরুখ খান ও আমির খান বলিউডের বক্স অফিসে প্রায় তিন দশক যাবত রাজত্ব করে আসছেন। মাঝেমধ্যে মনমালিন্য হলেও দিনশেষে তাদের আচরণ ভালো বন্ধুর মতোই! দীর্ঘদিন যাবত আলাদা আলাদা সিনেমাতে অভিনয় করলেও আজ অবদি একসঙ্গে দেখা মিলেনি এই তিন তারকার। ইতোপূর্বে সালমান-শাহরুখ কিংবা সালমান-আমিরকে একসাথে পর্দায় দেখা গেছে। তবে আমির-শাহরুখকে একসাথে দেখা যায়নি। সম্প্রতি গুঞ্জন উঠেছে একই পর্দায় একসঙ্গে দেখা মিলতে পারে এই তিন সুপারস্টারের। ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র বলছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শাহরুখের মুম্বাইয়ের বাড়ি মান্নাতে দীর্ঘ সময় ধরে আড্ডা দেন এই তিন খান। সূত্র অনুসারে সন্ধ্যা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত তাদের এই মিটিং চলে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরি হয়ত এই তিন তারকা একসঙ্গে পর্দায় হাজির হয়ে ভক্তদের চমকে দেবেন। তবে তাদের এই স...
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শোতে বাংলাদেশের আসমা সুলতানা

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শোতে বাংলাদেশের আসমা সুলতানা

Cover Story, Entertainment
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শোতে বাংলাদেশের আসমা সুলতানা ফ্যাশন এন্টারপ্রেনার হিসেবে আসমা সুলতানা সাফল্য পেয়েছেন। সময় যতই গড়াচ্ছে, ক্যারিয়ারে যোগ হচ্ছে, একের পর এক নতুন পালক। দীর্ঘদিন ধরে কাজ করছেন মাল্টি ব্র্যান্ড আউটলেট এক্সটেসি ও তার সহযোগি ব্যান্ড জোয়ান অ্যাশ অ্যান্ড জারজেইনের প্রধান ডিজাইনার হিসেবে। খবর হলো, প্রথম বাংলাদেশি হিসেবে চলতি মাসের (৬ এপ্রিল) শুরুর দিকে মাদ্রিদে অনুষ্ঠিত গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন তিনি। ২৫ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে আলাপকালে এ তথ্য জানিয়েছেন দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে যাওয়া আসমা সুলতানা। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শো-এর উদ্দেশ্য হলো, পূর্বের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার দুটি রেকর্ড গড়তে যাচ্ছে আয়োজনটি। এরমধ্যে একটি, সবচেয়ে বেশি স...
‘মাসের ত্রিশ দিনই ক্যামেরার সামনে থাকতে হচ্ছে’ : অপূর্ব

‘মাসের ত্রিশ দিনই ক্যামেরার সামনে থাকতে হচ্ছে’ : অপূর্ব

Cover Story, Entertainment
এখন প্রায় সব মানুষের হাতে স্মার্ট ফোন আছে। ইন্টারনেট ব্যবহারও অনেক সহজ হয়ে গেছে। যে কেউ ইউটিউবে নিজের পছন্দের নাটক-ফিল্ম দেখতে পাচ্ছে। আমাদের নাটকের দর্শক এখন ইউটিউবে বেশি। নাটকের দর্শক নিয়ে এভাবে মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তিনি আরো বলেন, আমার অভিনীত অনেক নাটক টেলিভিশনের চেয়ে ইউটিউবে প্রকাশের পর দর্শকের ভালো সাড়া পেয়েছি। গতকাল ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ হয় অপূর্বর ‘প্লেবয়’ শিরোনামের একটি নাটক। এটিতে তার সঙ্গে জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকটির মধ্যে দর্শকের জন্য ভালো একটি ম্যাসেজ আছে। গল্পটিও ব্যাতিক্রম। নাটকটিতে আরো অভিনয় করেছেন সারিকা সাবা, নীলাঞ্জনা নীল, পূজা, মিলি বাশার প্রমুখ। এই অভিনেতা বর্তমানে ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন বলে জানান। ব্যস্ততা প্রসঙ্গে ‘বড় ছেলে’খ্যাত...
দেশের সেরা নারী মডেল হয়েছেন শিরিন শিলা

দেশের সেরা নারী মডেল হয়েছেন শিরিন শিলা

Cover Story, Entertainment, Modeling
দেশের সেরা নারী মডেল হয়েছেন শিরিন শিলা দেশের সেরা নারী মডেল হয়েছেন শিরিন শিলা । গতকাল শেষ হওয়া স্যান্ডালিনা প্রেজেন্টস ২০১৯ এশিয়া মডেল ফেস্টিভ্যাল ফেস অব বাংলাদেশ প্রতিযোগিতায় নারীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। আগামী ১৩ মে ২০১৯ এশিয়া মডেল ফেস্টিভ্যালে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যাচ্ছেন তিনি ও ফেস অব বাংলাদেশে বিজয়ী বাকি চার মডেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী শিলার গ্রামের বাড়ি ঠাকুরাগাঁও। প্রথম আলোকে তিনি জানালেন তাঁর পথচলা ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে।   প্রতিযোগিতায় সেরা হলেন। বাড়ির মানুষদের প্রতিক্রিয়া কী? আমার পরিবার বা আশপাশের কেউ মিডিয়ায় কাজ করে না। একজন মেয়ে হয়েও আমি যে এই অঙ্গনে কাজ করে যাচ্ছি, হঠাৎ করে বড় একটি সাফল্যও পেয়ে গেলাম, এতে মা-বাবা হতবাক। তাঁরা ভেবেই পান না যে আমি একা কীভাবে এ কাজগুলো করলাম। যদিও তাঁরা আমাকে খুব সাপোর্...

ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলবেন জয়া আহসান

Cover Story, Entertainment
ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলবেন জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান । মডেলিংয়ের পাশাপাশি তিনি অভিনয় করেছেন টিভি নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। কিন্তু বর্তমানে জয়ার ধ্যান জ্ঞানে শুধুই চলচ্চিত্র। তাইতো দু’দেশেই দারুণ ব্যস্ত তিনি। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জয়ার। এর পর দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্র। অভিনয় করেছেন কলকাতকার আঞ্চলিক সিনেমায়ও। স্বীকৃতি হিসেবে পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুবার ফিল্মফেয়ার পুরস্কার, ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কার ও বাচসাসসহ অসংখ্য সম্মাননা।   তাইতো তার ভক্তের সংখ্যাও কম নয়। আর ভক্তরা চান সরাসরি জয়ার সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে। কিন্তু সেই সুযোগ তেমন একটা হয়ে ওঠে না। এবার এলো সেই সুবর্ণ সুযোগ। জনপ্রিয় এ তারকার সঙ্গে মুঠোফোনে কথা বল...