Entertainment Archives - Page 30 of 74 - Mati News
Sunday, June 14

Entertainment

সোনম কাপুর-এর ওয়েবে ফ্যাশন রহস্য

সোনম কাপুর-এর ওয়েবে ফ্যাশন রহস্য

Cover Story, Entertainment
বলিউডের সবচেয়ে স্টাইলিস্ট অভিনেত্রীর একজন  সোনম কাপুর । তাঁর ফ্যাশন নিয়ে অনেকেরই কৌতূহল। এবার অভিনেত্রী ফাঁস করবেন এই রহস্য। একটি ওয়েব শোতে নিজের ফ্যাশন নিয়ে সব কিছু জানাবেন। বেলজিয়ামের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘ম্যাঙ্গাম’ ৩ এপ্রিল একটি ভিডিও শেয়ার করে জানায়, তাদের একটি ওয়েব শোতে হাজির হবেন সোনম। ‘ম্যাঙ্গামএক্সসোনম’ নামের শোটিতে অভিনেত্রী ফ্যাশন নিয়ে নানা টিপস দেবেন। এক বিবৃতিতে অভিনেত্রী বলেন, ‘সবাই জানে ফ্যাশন নিয়ে আমি কতটা আগ্রহী। তাই বিষয়টি নিয়ে শো করা আমার কাছে খুবই আনন্দের। আশা করি এটা অনেককে অনুপ্রাণিত করবে, ফ্যাশন নিয়ে গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।’ সোনমের শোটি কবে থেকে দেখা যাবে সেটা অবশ্য জানানো হয়নি। এদিকে আরেকটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ফ্যাশন নিয়ে অনেক আগে থেকেই প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করতেন তিনি। ১৮ বছর বয়স থেকে উপার্জন শুরু করেছেন, ফলে তাঁর আগ্রহের...
মাধুরীকে নিয়ে এখনও আবেগ রয়েছে : সঞ্জয় দত্ত

মাধুরীকে নিয়ে এখনও আবেগ রয়েছে : সঞ্জয় দত্ত

Cover Story, Entertainment
সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত। নব্বইয়ের দশকের অনস্ক্রিনে জনপ্রিয় জুটি। শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা ছিল সিনে মহলে। সেই জুটি ফের বড়পর্দায় ফিরছেন। সৌজন্যে মাল্টিস্টারার ছবি ‘কলঙ্ক’। কিন্তু সেই অফস্ক্রিনের সম্পর্ক কি আজও রয়েছে? মাধুরীকে নিয়ে যৌবনের আবেগে এখনও ভেসে যান সঞ্জয়? মুখ খুললেন অভিনেতা। সম্প্রতি সাংবাদিকদের সঞ্জয় দত্ত জানিয়েছেন, প্রায় দু’দশক পর মাধুরীর সঙ্গে কাজ করলেন তিনি। কত ছবি যে একসঙ্গে করেছেন, তা আর সঠিক মনে নেই।মাধুরী অত্যন্ত পরিণত অভিনেত্রী। পরিশ্রমী। আগের তুলনায় তাঁদের দু’জনের অভিনয়ই পরিণত হয়েছে। ফলে ‘কলঙ্ক’-এর মতো এত ভাল স্ক্রিপ্টে তাঁদের দু’জনের বোঝাপড়াটা আগের থেকে অনেক ভাল হয়েছে বলে দাবি করেছেন তিনি। আর মাধুরীর সঙ্গে তাঁর পেশাদার সম্পর্ক। অভিষেক বর্মনের পরিচালনায় এই ছবি প্রযোজনা করেছেন কর্ণ জোহর। সঞ্জয় দত্ত, মাধুরী ছাড...
‘জীবনের কিছু অন্ধকার অধ্যায় রয়েছে, সে সব আর ফিরে দেখতে চাই না’

‘জীবনের কিছু অন্ধকার অধ্যায় রয়েছে, সে সব আর ফিরে দেখতে চাই না’

Cover Story, Entertainment
 সানি লিওন কে আপনি কী ভাবে চেনেন? অভিনেত্রী, সঞ্চালক, পর্ন তারকা? কিন্তু এই জার্নির মধ্যের মানুষটা কেমন? তার অনেকটাই আঁচ পাবেন দর্শক ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’-এ। এই ওয়েব সিরিজের শুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন অভিনেত্রী। কিন্তু এখনও নিজের অতীতের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা ভাবলে শিউরে ওঠেন। সে সব দিনের অভিনয়ও তাঁর কাছে যন্ত্রণার। এ প্রসঙ্গে সদ্য সানি সাংবাদিকদের বলেন, ‘‘আমার জীবনের কিছু অন্ধকার অধ্যায় রয়েছে। সেগুলোতে ফিরে যাওয়া, অভিনয়েই হোক না কেন, আমার জন্য খুব সহজ কাজ নয়। আমি যেগুলো পেরিয়ে এসেছি, সে সব আমার কাছে এখন দুঃস্বপ্নের মতো। মা মারা গেলেন, বাবার ক্যানসার ছিল, কিছুদিনের মধ্যে বাবাও চলে গিয়েছিলেন। বিয়ে করলাম। টিভি শো শুরু করলাম। সে সব দিন খুব দ্রুত কেটে গিয়েছিল। এমন অনেক স্মৃতি রয়েছে, সে সব আর ফিরে দেখতে চাই না।’’ ...
মাঠে থাকবেন জয়া আহসান

মাঠে থাকবেন জয়া আহসান

Cover Story, Entertainment, Glamour
২২ এপ্রিল শুরু হচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ–২০১৯ (অনূর্ধ্ব-১৯)। এই খেলা ঘিরে নানা দিকে হচ্ছে নানান আয়োজন। গান–নাটকের পর এবার বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপের শুভেচ্ছাদূতের নাম জানা গেল। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এই আয়োজনের দূত। গতকাল কথা হয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে। তিনি জানান, নিজের দায়বদ্ধতার জায়গা থেকে এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। জয়া বলেন, ‘অনূর্ধ্ব ১৯–এ যারা অংশ নিচ্ছে, তারা প্রত্যেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের চেষ্টা ও মেধার জোরে উঠে এসেছে। মেয়েদের নিয়ে এই আয়োজন নারীর ক্ষমতায়নেরও একটি দারুণ দৃষ্টান্ত। আমি যেমন এতে অংশ নেওয়া খেলোয়াড়দের উৎসাহ দেব, তেমনি তাদের গল্পও আমাকে অনুপ্রেরণা জোগাবে।’ তা ছাড়া এই আয়োজনের সঙ্গে যে নাম, অর্থাৎ বঙ্গমাতা ফজিলাতুন্নেছার নাম জড়িয়ে আছে, সেটাও আমার জন্য গর্বের।’ বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯–এর বিভিন্ন কার...
পাপেট শো নিয়ে নওশাবা

পাপেট শো নিয়ে নওশাবা

Cover Story, Entertainment, Glamour
সিসিমপুরের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন অভিনেত্রী নওশাবা আহমেদ। ফলে পাপেটের সঙ্গে তাঁর পুরোনো প্রেম। তাই পুতুলদের নিয়েই সমাজের জন্য কিছু করতে চলেছেন এই অভিনেত্রী। আগামীকাল শনিবার বেলা তিনটায় বাংলা একাডেমি চত্বরে রয়েছে নওশাবাদের সংস্থা টুগেদার উই ক্যানের পাপেট শো ‘মুক্তি আলোয় আলোয়’। ব্রিটিশ কাউন্সিল আয়োজিত উৎসব ‘হোয়াও ঢাকা’ উপলক্ষে এ প্রদর্শনীতে অংশ নেবেন সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) কয়েকজন পক্ষাঘাতগ্রস্ত নারী-পুরুষ। দেড় মাস ধরে তাঁদের এ পাপেট শোয়ের প্রশিক্ষণ দিয়েছে নওশাবার দল। প্রদর্শনীর গল্পটি নেওয়া হয়েছে রত্না নামের একজন পক্ষাঘাতগ্রস্ত বাস্কেটবল খেলোয়াড়ের জীবন থেকে। নওশাবা বলেন, ‘কারও জীবনের সত্যিকারের গল্প থেকে পাপেট শো হয়েছে, সেটা কখনো শুনিনি। রত্নার গল্পটির মাধ্যমে আমরা নারীসমাজকে সচেতন ও অনুপ্রাণিত করতে চেষ্টা করব। সিআরপির শিল্পী ভাই-বোনেরা এ প্রদর্শনীর জন্য...
‘এক রাত কম্প্রোমাইজ করতে বলেছিলেন প্রযোজক’ : শ্রুতি মারাঠি

‘এক রাত কম্প্রোমাইজ করতে বলেছিলেন প্রযোজক’ : শ্রুতি মারাঠি

Cover Story, Entertainment
গুরুত্বপূর্ণ কোনও চরিত্রে অভিনয়ের সুযোগের বিনিময়ে অনৈতিক সুবিধা দেওয়ার প্রস্তাব নিয়ে হলিউড, বলিউড বা ঢালিউড সর্বত্রই সরগরম অবস্থা। বিষয়টি নিয়ে মুখ খোলা শুরু হয়েছে বেশ আগেই। সেই তালিকায় এবার নাম লেখালেন মারাঠি অভিনেত্রী শ্রুতি মারাঠি । শ্রুতি মারাঠি নিজের টুইটার অ্যাকাউন্টে কাস্টিং কাউচ নিয়ে কথা বলেন তিনি। ওই পরিস্থিতিতে তার মনোভাব এবং প্রযোজক যে ধরনের আচরণ করেছিলেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শ্রুতি। শ্রুতি বলেন, ১৬ বছর ধরে এই জগতে আছি। পর্দার জীবন নিয়ে মানুষের কিছু ভুল ধারণা আছে। তারা ভাবে আমরা সব সময়ই ভালো থাকি; ব্যাপারটা মোটেও তা নয়। এক পর্যায়ে একজন প্রযোজকের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে এই অভিনেত্রী লিখেছেন, তিনি আমাকে একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। প্রথম দিকে তার আচরণ ভালোই ছিল। তবে কিছুদিন পর তা পরিবর্তন হয়ে যায়। শ্রতি বলেন, একদিন ওই প্রযোজক আমাকে...
রাধার চরিত্রে শামীম আরা নীপা

রাধার চরিত্রে শামীম আরা নীপা

Cover Story, Entertainment
‘মীরা’ নামের নতুন নৃত্যনাট্য নিয়ে আসছে নৃত্যাঞ্চল। মীরা বাঈয়ের জীবনী নৃত্যের মাধ্যমে তুলে ধরা হবে এই নৃত্যনাট্যে। ১৩ এপ্রিল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নৃত্যনাট্যটি। নির্দেশনায় ভারতের প্রখ্যাত কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্য। মীরার ভূমিকায় দেখা যাবে একসময়ের প্রখ্যাত নৃত্যশিল্পী কাজল ইব্রাহীমকে। এই নৃত্যনাট্যের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর নাচে ফিরেছেন  শিল্পী শামীম আরা নীপা । রাধার চরিত্রে শামীম আরা নীপা আর কৃষ্ণ চরিত্রে সুকল্যাণ ভট্টাচার্য। শিবলী মোহাম্মদকে দেখা যাবে দুটি চরিত্রে—অয়ান ঘোষ ও সম্রাট আকবর। এ ছাড়া নৃত্যাঞ্চলের প্রায় ৫০ জন শিল্পী এতে অংশ নেবেন। সংগীত পরিচালনায় স্নেহাশীর্ষ মজুমদার। নৃত্যনাট্যটি সম্পর্কে শামীম আরা নীপা বলেন, ‘সাধিকা মীরাকে নিয়ে আমাদের এই নৃত্যনাট্য। সম্পদ ও সংসার যাঁকে কৃষ্ণভক্তি থেকে সরিয়ে আনতে পারেনি। ভক্তি আর প্রেমের শক্তিটাই...
পর্নো ছবিতে অভিনয় ছাড়লেন মিয়া খলিফা

পর্নো ছবিতে অভিনয় ছাড়লেন মিয়া খলিফা

Entertainment
মিয়া খলিফা। এক নামেই তাকে চেনেন বিশ্বের বহু মানুষ। তার জন্ম লেবাননের এক খ্রিস্টান পরিবারে। ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এমন একটি পেশা বেছে নিয়েছিলেন তিনি। হয়ে উঠেছিলেন পর্নো তারকা। এক সময় তিনিই ছিলেন একটি পর্নো বিষয়ক ওয়েবসাইটের শীর্ষ তারকা। কিন্তু পর্নো তারকার পেশা ছেড়ে দিয়েছেন মিয়া খলিফা। কেন? এর কারণ সম্পর্কে তিনি নিজেই মুখ খুলেছেন। বলেছেন, জঙ্গি গোষ্ঠী আইসিস তাকে হত্যার হুমকি দিয়েছে। এর ফলে নিজেকে তিনি দেখতে পেয়েছেন নিয়ন্ত্রণের বাইরে। প্রচণ্ড ঝুঁকিতে। তাই ছেড়ে দিয়েছেন পর্নো দুনিয়া। এখন স্পোর্টস প্রেজেন্টার হিসেবে কাজ করছেন। এ সব নিয়ে লন্ডনের অনলাইন ডেইলি মেইলের সাংবাদিক ল্যান্স আর্মস্ট্রংয়ের সঙ্গে কথা বলেছেন মিয়া খলিফা। তার জন্ম মধ্যপ্রাচ্যের লেবাননের রাজধানী বৈরুতে। মাত্র ১০ বছর বয়সে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। আস্তে আস্তে পা রাখেন পর্নো দুনিয়ায়। এ নিয়ে মধ্যপ্রাচ্যে তোলপাড় শুরু...
কে এই মিয়া খলিফা ?

কে এই মিয়া খলিফা ?

Entertainment
মিয়া-খলিফা (জন্মঃ ফেব্রুয়ারি ১০, ১৯৯৩) (এছাড়াও মিয়া ক্যালিস্টা হিসেবে পরিচিত) একজন লেবানিজ মার্কিন সামাজিক মিডিয়া ব্যক্তিত্ব, ওয়েবক্যাম মডেল এবং প্রাপ্তবয়স্ক মডেল, যিনি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত পর্ণোগ্রাফিক অভিনেত্রী হিসেবে সংক্ষিপ্ত সফল কর্মজীবনের জন্য পরিচিত। বৈরুতে জন্ম নিয়ে মিয়া-খলিফা ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন। অক্টোবর ২০১৪ সালে তিনি পর্নোগ্রাফিতে অভিনয় শুরু করেন এবং ডিসেম্বরে পর্ণোহাব ওয়েবসাইট তালিকায় ১ নম্বরে অবস্থান নেন। তার পেশা নির্বাচন মধ্য প্রাচ্যে বিতর্কের বিষয় হয়েছিল, বিশেষ করে একটি ভিডিও, যেখানে তিনি ইসলামিক হিজাব পরিহিত অবস্থায় যৌনকর্ম সঞ্চালন করেছিলেন। যদিও প্রায় তিন মাস পরই তিনি পর্ন শিল্প থেকে অবসর নেন প্রাথমিক জীবন মিয়া-খলিফা ফেব্রুয়ারি ১০, ১৯৯৩ সালে লেবাননের বৈরুতে জন্ম নেন এবং পরবর্তীতে দশ বছর বয়সে ২০০০ সালে পরিবার...
অভিনয় ছেড়ে দেওয়া ময়ূরী এখন গুগলপ্রধান

অভিনয় ছেড়ে দেওয়া ময়ূরী এখন গুগলপ্রধান

Cover Story, Entertainment, Tech news
ভারতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ময়ূরী কঙ্গো। নাম শুনে চিনতে না পারলেও তার ছবির গান শুনে তাকে নিশ্চয়ই চিনতে পারবেন। ১৯৯৬ সালে ‘পাপা কেহতে হ্যায়’ ছবির ‘ঘর সে নিকালতে হি’ গানের দৃশ্যায়নে নজর কেড়েছিলেন ময়ূরী। কিন্তু হুট করে ২০০০ সালের পর অভিনয় ছেড়ে দেন তিনি। সম্প্রতি আবার ভারতে ফিরেছেন ময়ূরী। তবে অভিনেত্রী হিসেবে নয়, ভারতের গুগল ইন্ডাস্ট্রির প্রধান হিসেবে। প্রাক্তন এই অভিনেত্রী অজয় দেবগণ, ববি দেওল, আরশাদ ওয়ারসির মতো বহু অভিনেতার সঙ্গেই কাজ করেছেন। অভিনয় ছেড়ে দেওয়ার পর অবশ্য আরো বেশ কিছু কোম্পানিতে চাকরি করেছেন ময়ূরী। পারফরমিক্স নামে একটি কম্পানিতে ডিরেক্টর, ডিজিটাসের অ্যাসোসিয়েট ডিরেক্টর পদে এবং মিডিয়া ও জেনিথ কোম্পানিতে কাজ করেছেন ময়ূরী। ময়ূরীর প্রথম ছবি ‘নাসিম’ মুক্তি পায় ১৯৯৫ সালে। ওই বছরই জাতীয় পুরস্কার পায় ছবিটি। এছাড়া বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। সেগুল...
শাহরুখ-গৌরীর গোপন কথা যখন প্রকাশ্যে

শাহরুখ-গৌরীর গোপন কথা যখন প্রকাশ্যে

Cover Story, Entertainment
অনেকদিনের সম্পর্ক। সম্পর্কের রসায়নও বেশ জোরদার। তিন ছেলে-মেয়ে নিয়ে জমিয়ে সংসার করছেন শাহরুখ-গৌরীর । এবার শাহরুখের গোপন কথা শেয়ার করে দিলেন গৌরী খান। এমনিতে শাহরুখ পোশাক-পরিচ্ছদের বিষয়ে বেশ পারফেকশনিস্ট। এই বয়সেও তিনি আসরে পৌঁছালে তার দিকেই ঘুরে যায় যাবতীয় লাইমলাইট। আকর্ষণের মধ্যবন্দু হয়ে থাকার সেই রহস্যই এবার ফাঁস করলেন গৌরী। গৌরী জানান, একটি কাজ করতে শাহরুখ প্রচুর সময় নেন। আর সেই কাজটা হলো প্রস্তুত হওয়া। কোনও ইভেন্ট যাওয়ার আগে প্রস্তুত হতে নাকি ন্যূনতম ৬ ঘণ্টা সময় নেন কিং খান। এবার বোঝা গেল কেন তাকে বলিউডের বাদশাহ বলা হয়। তার উপস্থিতিটা নামের সঙ্গে একেবারে যুতসই।...
ফারুকী ও তিশার সিনেমায় নওয়াজউদ্দিন

ফারুকী ও তিশার সিনেমায় নওয়াজউদ্দিন

Cover Story, Entertainment
গত মার্চ মাসে মুম্বাই গিয়েছিলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তখনই নতুন ছবির অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ করিয়ে নেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। শুধু তা–ই নয়, ছবির প্রযোজক হিসেবেও থাকছেন বলিউডের এই অভিনেতা। আজ বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে জানান সেই খবর। ফারুকীর নতুন এই ছবির কয়েকজন প্রযোজকের একজন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। এই ছবির মাধ্যমে দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। সে হিসেবে বলা চলে, ফারুকী ও তিশার সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশে অভিষেক ঘটবে এই বলিউড অভিনেতার। মোস্তফা সরয়ার ফারুকী জানান, এটি তাঁর পরিচালনায় নির্মিত প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। এ বছরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু করবেন তিনি। এই ছবির বেশির ভাগ শুটিং হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবং বাকি অংশের শুটিং হবে ভারত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়। পৃথিবীতে চলমান অভিবাসন এবং এই ইস্যু ঘিরে ব...
এসেছে নতুন নায়িকা…

এসেছে নতুন নায়িকা…

Cover Story, Entertainment
মাত্র ছয় মাসে বদলে গেছে ঐশীর জীবন। চেনা জগৎ ছেড়ে ব্যস্ত হয়েছেন লাইট, ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব জিতে ঘুরে এসেছেন মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসর থেকে। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মিশন এক্সট্রিম নামের নতুন একটি চলচ্চিত্রে। তাহলে জান্নাতুল ফেরদৌস ঐশী এখন নায়িকা। কেমন নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন ঐশী? মিশন এক্সট্রিম–এর শুটিং চলছে। এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভর বিপরীতে নায়িকা তিনি। প্রথম ছবিতেই এমন অভিনেতাকে সহশিল্পী হিসেবে পেয়ে দারুণ উচ্ছ্বসিত ঐশী। শুরুতেই সেই উচ্ছ্বাস ঢেলে দিলেন কথায়। ‘শুভ ভাইয়া অসাধারণ মানুষ। কখনো বুঝিয়ে দেন, কখনো আদর করেন, কখনো পরামর্শ দেন, কখনো বকাও দেন। তাই প্রথম ছবিতে ভাইয়াকে সহশিল্পী হিসেবে পেয়ে আমি মুগ্ধ।’ তাঁর কোনো ছবি দেখেছেন? ঐশী মনে করার চেষ্টা করেন। তারপর একনাগাড়ে বেশ কয়েকটা নাম বলেন, ‘ঢা...
শাড়ি ছেড়ে সুইমস্যুটে দিতিপ্রিয়া !

শাড়ি ছেড়ে সুইমস্যুটে দিতিপ্রিয়া !

Cover Story, Entertainment, Glamour
দিতিপ্রিয়া রায়। বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে পরিচিত মুখ। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘রানি রাসমণি’। সেখানে দিতিপ্রিয়াকে চরিত্রের প্রয়োজনেই শাড়ি পরতে হয়েছে। দর্শকও তাঁকে সে ভাবেই দেখতে অভ্যস্ত। তবে ব্যক্তিগত জীবনে শাড়ি প্রায় পরেনই না তিনি। এ বার সুইমস্যুটেও প্রকাশ্যে এলেন। দিতিপ্রিয়া ক্লাস ইলেভেনের ছাত্রী। চরিত্রের তুলনায় বয়স অনেকটাই কম। তাও অভিনয় দক্ষতায় সকলের মন জয় করেছেন তিনি। তাঁর পরিণত অভিনয়ের ফলেই ‘রানি রাসমণি’র সব বয়সেই অনস্ক্রিনে দিতিপ্রিয়াকে কাস্ট করেছেন পরিচালক। অনস্ক্রিন শাড়িতে অভ্যস্ত হলেও ব্যক্তি জীবনে সব রকম পোশাক পরেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সুইমিং পুলের একটি ছবি শেয়ার করেছেন দিতিপ্রিয়া । তাঁর পরনে সুইম স্যুট। ক্যাপশনে লিখেছেন, ‘যখন কাজ থেকে নিজেকে লুকোতে চাই…।’ অর্থাত্ চেনা ছবির বাইরে এ এক অন্য দিতিপ্রিয়াকে দেখলেন দর্শক।...
আজকের প্রিয়মুখ : কলকাতার মডেল রিতিকা সিং

আজকের প্রিয়মুখ : কলকাতার মডেল রিতিকা সিং

Entertainment, Glamour, Modeling
রিতিকা মোহন সিং (ইংরেজি: Ritika Mohan Singh; জন্ম: ১৬ ডিসেম্বর ১৯৯৪) ভারতের জাতীয় পর্যায়ের কিক-বক্সার এবং কারাটের ব্ল্যাক বেল্ট বিজয়িনী। এছাড়াও রিতিকা মিক্সড মার্শাল আর্টও (এমএমএ) শিখেছেন। ক্রীড়াভিত্তিক সিনেমা ইরুধি ছুত্রু-এ অভিনয়রে মাধ্যমে রিতিকা সিং এর সিনেমায় অভিষেক ঘটে রিতিকা ভারতের মুম্বাই এ বেড়ে ওঠেন। তাঁর বাবা মোহন সিং তাঁকে কিকবক্সিং এর প্রাথমিক পাঠ দেন। তিনি তাঁর পড়াশোনা নিজ শহরেই সম্পন্ন করেন। লেখাপড়া শেষে রিতিকা কিকবক্সিং এ ক্যারিয়ার গড়তে মনোযোগি হন এবং বর্তমানে তিনি কলিউড (তামিল চলচ্চিত্র শিল্প) এর একজন সম্ভাবনাময়ী অভিনেত্রী হিসেবে আলোচিত। অভিনয় ক্রীড়াভিত্তিক তামিল সিনেমা ইরুধি ছুত্রু এ অভিনয়ের মাধ্য দিয়ে ভারতীয় গনমাধ্যমে বেশ আলোচিত হন রিতিকা সিং। একশ জন মল্লযোদ্ধার মধ্য থেকে বেছে নেয়া হয় রিতিকা সিংকে। রিতিকা ফাইট রিয়ালিটি শো সুপার ফাইট...