Entertainment Archives - Page 29 of 74 - Mati News
Sunday, June 14

Entertainment

সানি লিওন নয়, মৌনিকে পছন্দ সালমানের!

সানি লিওন নয়, মৌনিকে পছন্দ সালমানের!

Cover Story, Entertainment
মালাইকা অরোরার তো আর দাবাং-৩ ছবিতে আইটেম করা সম্ভব নয়! প্রযোজক আরবাজ খানকে ডিভোর্স দেয়ার পর! তাই কানে এসেছিল আগে- এবার ছবিতে আগের মতোই আইটেমে থাকবেন কারিনা কাপুর খান! নতুন খবর কিন্তু বলছে অন্য কথা! যে কোনো কারণেই হোক, সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও কারিনা ‘দাবাং ৩’-এ নাচবেন না! তাই শুরু হয়েছিল অন্য নায়িকার খোঁজ! এবং প্রযোজক আরবাজ যেমন, তেমনই পরিচালক প্রভু দেবারও পছন্দ ছিল এ ব্যাপারে সানি লিওন কে। কিন্তু তাদের মত খারিজ করে সালমান ছবিতে নিতে চেয়েছেন মৌনি রায়কে, সানি লিওন কি নয়, এমনটাই এখন খবর! নায়কের বক্তব্য, মৌনির শারীরিক গঠন গানের সঙ্গে পুরোপুরি মানাসই! সালি তার ধারে কাছেও নেই। এখন দেখা যাক, মৌনি কাজটা করতে রাজি হলে আর আইটেমের প্রথম ভিডিও দেখা গেলেই সালনের ধারণা কতটা ঠিক সেটা বোঝা যাবে!...
বছরে একটার বেশি না : অমৃতা খান

বছরে একটার বেশি না : অমৃতা খান

Cover Story, Entertainment
কিছুদিন আগে অভিনেতা রাশেদ মামুন অপু ‘জায়গা দিও’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন। ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন চলচ্চিত্রের অভিনেত্রী অমৃতা খান। আর গানটি সুর করার পাশাপাশি গেয়েছেন শাওন গানওয়ালা। মিউজিক্যাল ফিল্ম ঘরানার এ গানটি গত ৪ঠা এপ্রিল ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। লুৎফর হাসানের কথায় এ গানের সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। এদিকে এ কাজের পর আবারো মিউজিক ভিডিওতে কাজের প্রস্তাব পেয়েছেন অমৃতা খান। মিউজিক ভিডিও সামনে আবার করা হবে কি-না জানতে চাইলে এই চিত্রনায়িকা জবাবে বলেন, আপাতত না। বছরে একটার বেশি মিউজিক ভিডিওতে কাজ করতে চাই না। উল্লেখ্য, অমৃতা খান চলচ্চিত্রের বাইরে এর আগে কন্ঠশিল্পী শহীদ এবং আহম্মেদ হুমায়ুনের গাওয়া দুটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন।...
এ বছরই নতুন ছবি : শার্লিন

এ বছরই নতুন ছবি : শার্লিন

Cover Story, Entertainment
গত বছরটা ছিল ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শার্লিন ফারজানার জন্য এক অন্যরকম চ্যালেঞ্জের। কারণ, সে বছরই তিনি তার প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাজ শেষ করেছেন। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। শার্লিন বলেন, ‘উনপঞ্চাশ বাতাস’ মানুষের গভীর অনুভূতির গল্প। একটা ভিন্ন স্বাদের ছবি এটি। এটি মুক্তির পর এ বছর আরেকটি নতুন ছবিতে কাজ করবেন শার্লিন।...
সানি লিওনকে নিয়ে ওয়েব সিরিজ

সানি লিওনকে নিয়ে ওয়েব সিরিজ

Cover Story, Entertainment
বলিউডে সকলেই এখন সানি লিওনকে এক নামে চেনেন। এক সময় পর্নো তারকার পেশা ছেড়ে বলিউডে নিজের পায়ের তলায় জমি শক্ত করেছেন একটু একটু করে। সানির এই জার্নির গল্পই দেখানো হচ্ছে নির্মাণাধীন একটি ওয়েব সিরিজে। ‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ নামের এ ওয়েব সিরিজে খুব সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে সানির শোবিজে পথচলার বিভিন্ন দিক। ওয়েব সিরিজটির শুটিং প্রায় শেষ পর্যায়ে।...
নির্জন সমুদ্র সৈকতে একাকী খোলামেলা ক্যাটরিনা ! (ভিডিওসহ)

নির্জন সমুদ্র সৈকতে একাকী খোলামেলা ক্যাটরিনা ! (ভিডিওসহ)

Cover Story, Entertainment
সোশ্যাল মিডিয়ায় নাম লেখানোর পর থেকে ভক্তদের একেবারেই নিরাশ করেননি ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রামে ক্যাট সুন্দরীর বোল্ড ও হট ছবি শেয়ারিংয়ের কোনও অভাব নেই। তাছাড়া জীবনে কী চলছে, কেমন কাটাচ্ছেন ছুটি, কবে তাঁর মন খারাপ- সবই মোটামুটি ভক্তদের জন্য আপটেড দেন অভিনেত্রী। আর এমন হলে তো আর কোনও কথাই নেই। হয়েছেও তাই। ইনস্টাগ্রামে ক্যাটরিনার ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ২০ মিলিয়ন। সেই আনন্দ ফের একবার ভক্তদের সঙ্গেই শেয়ার করেছেন নায়িকা। মালদ্বীপে বেড়াতে গিয়ে বিচে দাঁড়িয়ে অসাধারণ কিছু ছবি পোস্ট করেছেন ক্যাট। সঙ্গে রয়েছে ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিয়োও। লাল টু-পিসে একেবারে জ্বালাময়ী ক্যাট সুন্দরী। নেটিজেনদের মন জয় করতে মুহূর্তও লাগেনি তাঁর। অন্যদিকে, ক্যাটরিনা আপাতত তাঁর আগামী ছবি ভারত নিয়ে ব্যস্ত। আলি আব্বাস জাফরের পরিচালনায় ফের একবার সালমান খানের সঙ্গে জুটি বাঁধছেন ক্যাটরিনা। ছবিতে দেখা য...
ফারিয়ার পুরস্কার প্রাপ্তিতে গর্বিত জয়া আহসান

ফারিয়ার পুরস্কার প্রাপ্তিতে গর্বিত জয়া আহসান

Cover Story, Entertainment
‘দেবী’ চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর বিচারে ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান। তবে নিজের প্রাপ্তির চেয়ে তিনি বেশি উচ্ছ্বসিত তার সহ-অভিনেত্রী শবনম ফারিয়ার প্রাপ্তিতে! বাচসাস-এর সুবর্ণজয়ন্তী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে শুক্রবার পুরস্কার ঘোষণা করে সংগঠনটি। ‘বাচসাস পুরস্কার ২০১৮’তে একক ভাবে সবচেয়ে বেশি পুরস্কার জয় করে নিয়েছে অনম বিশ্বাসের ‘দেবী’ ছবিটি। তবে জয়াকে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত দেখা গেছে ‘দেবী’র পার্শ্ব-চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো পুরস্কার জয়ী অভিনেত্রী শবনম ফারিয়ার জন্য। সোশাল মিডিয়াতে ফারিয়াকে অভিনন্দন জানিয়ে জয়া আহসান লিখেন, ফারিয়ার এই পুরস্কারপ্রাপ্তিতে আমি ভীষণভাবে গর্বিত হয়েছি। সম্মানিত হয়েছি। কারণ আমি মনে করি, ফারিয়ার এই বিজয় সম্পূর্ণভাবে তার যোগ্যতার ফসল। একটি চরিত্রের প...
সারা আলির পাশে থাকছেন না সইফ…!

সারা আলির পাশে থাকছেন না সইফ…!

Cover Story, Entertainment
সারা আলির এখনও পর্যন্ত প্রায় সব কাজেই বাবা সইফ আলি খানকে পাশে পেয়েছেন। কিন্তু সে নিয়মের ব্যতিক্রম হতে চলেছে এ বার। সইফকে আর পাশে পাচ্ছেন না তিনি। কিন্তু সারা কী এমন কাজ করলেন, যাতে সারা আলির পাশে থাকছেন না সইফ? বাবার কোনও অপছন্দের কাজ কি করে ফেললেন মেয়ে? না! এর মধ্যে কোনও গসিপ নেই। কারণ সারা সত্যিই সইফকে পাশে পাচ্ছেন না, তবে তা তাঁর আসন্ন ছবির জন্য।   কার্তিক আরিয়ান এবং সারা আলি খানকে নিয়ে নতুন একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক ইমতিয়াজ আলি। সে ছবির ঘোষণা আগেই করেছেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল, সে ছবিতে অভিনয় করবেন সইফও। কিন্তু নিজেকে ওই প্রজেক্ট থেকে নাকি সরিয়ে নিয়েছেন অভিনেতা।   ২০০৯-এ ইমতিয়াজ তৈরি করেছিলেন রোম্যান্টিক কমেডি ‘লভ আজ কাল’। তারই সিক্যুয়েলের জন্য সম্ভবত সারা-কার্তিকের জুটির কথা ভেবেছেন পরিচালক। শোনা গিয়েছিল, কার্তিকের বাব...
পূজারিনিকে নাম না লিখে জন্মদিনে ফুল দিলেন কে?

পূজারিনিকে নাম না লিখে জন্মদিনে ফুল দিলেন কে?

Cover Story, Entertainment
পূজারিনিকে নাম না লিখে জন্মদিনে ফুল দিলেন কে? জন্মদিন আর সকলের মতোই স্পেশাল অভিনেত্রী পূজারিনি ঘোষের কাছেও। আজ তিনি বার্থ ডে গার্ল। বয়সটা তাঁর কাছে শুধুমাত্র একটা সংখ্যা। মনের দিক থেকে চিরসবুজ থাকাটাই আসল বলে মনে করেন। সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে গতকাল মধ্যরাত থেকেই। কী কী উপহার পেলেন? ‘‘বন্ধুরা সারপ্রাইজ দিতে এসেছিল গতকাল রাতেই। ছবি দেওয়া বার্থডে কেক এনেছিল। বোন প্রচুর গিফট দিয়েছে। মা বাড়িতে পোলাও, মাটন, চিংড়ি রান্না করেছে। আর প্রত্যেক বছরের মতো এ বারও অনেক ফুলের বোকে পেয়েছি। যেখানে কারও নাম লেখা নেই...। এগুলো কারা পাঠায়?’’ হাসতে হাসতে শেয়ার করলেন অভিনেত্রী। সামনেই বেশ কিছু ছবি শুরু করতে চলেছেন পূজারিনি। তার মধ্যে কোনওটায় তিনি গিটারিস্ট। তার জন্য গিটার বাজানো শিখছেন। আবার কোনওটার জন্য বন্দুক চালানো শিখছেন। জন্মদিনের সকালেও ব্যস্ত ছিলেন ওয়ার্কশপে। বিকেলের প্ল্যান কী? পূজারিনি বললেন...
এফডিসিতে হাতাহাতি, নায়িকারা লাঞ্ছিত

এফডিসিতে হাতাহাতি, নায়িকারা লাঞ্ছিত

Cover Story, Entertainment
জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসি আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠান গতকাল শেষ হলো বিশৃঙ্খলার মধ্য দিয়ে। এফডিসিতে ভেতরে জানাজা পড়ানোর জায়গায় মঞ্চ আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠান গতকাল শেষ হলো বিশৃঙ্খলার মধ্য দিয়ে। এফডিসির ভেতরে জানাজা পড়ানোর জায়গায় মঞ্চ তৈরি, অতিথিদের জন্য ছোট জায়গা বরাদ্দ রাখা, প্রথম দিনে মঞ্চ পুরোপুরি প্রস্তুত না হওয়া, মূল ফটকের সামনে স্ক্রিন বসানোর কথা থাকলেও তা না বসানো, মূল অনুষ্ঠানস্থলের বাইরে ফেস্টুন দিয়ে না সাজানো ইত্যাদি এমন বহু বিষয় নিয়ে এফডিসিভিত্তিক বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। এরই মধ্যে অভিযোগ এসেছে, এ দুদিনের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নিরাপত্তাকর্মীরা হাত তুলেছেন এফডিসির কলাকুশলীদের ওপর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন বৃহস্পতিবারের ঘটনা নিয়ে নৃত্যপরিচালক হাবিব বলেন, ‘অনুষ্ঠানের প্রয়োজনে আমি যখন স্টেজের...
সাহসী পোশাকে আমিশার প্রশ্ন, ‘ট্যাটুটা খুঁজে পাচ্ছো?’

সাহসী পোশাকে আমিশার প্রশ্ন, ‘ট্যাটুটা খুঁজে পাচ্ছো?’

Cover Story, Entertainment
পরনে কালো বিকিনি। সোজা তাকিয়ে আছেন ক্যামেরায়। ঠিক এ ভাবেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছেন বলি অভিনেত্রী আমিশা পটেল । পাশাপাশি আমিশার প্রশ্ন, ‘ট্যাটুটা খুঁজে পাচ্ছ তোমরা?’ আমিশার সোশ্যাল ওয়ালে পর পর রয়েছে বিভিন্ন সাহসী পোশাকের ছবি। তা নিয়ে কখনও কখনও ট্রোলও হতে হয়েছে তাঁকে। এই ছবিটি শেয়ার করার পরও তাঁকে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন সোশ্যাল অডিয়েন্সের একটা অংশ। দিন কয়েক আগেই আমিশা;র বিরুদ্ধে আড়ই কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেন প্রযোজক অজয়কুমার সিংহ। অজয়ের অভিযোগ ছিল,‘দেশি ম্যাজিক’নামে একটি ছবি করবেন বলে আমিশা এবং তাঁর বিজনেস পার্টনার কুণাল গ্রুমার তাঁর থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু সে ছবি হয়নি। আমিশাও ওই টাকা তাঁকে ফেরত দেননি। তবে সে সব বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি আমিশা। এই মুহূর্তে আমিশার হাতে কোনও ছবির অফার নেই। ফলে লাইমলাইটে থাকার জন্যই এ ধর...
রান্নাঘরে শ্রাবন্তী , সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর ব্যক্তিগত ছবি…

রান্নাঘরে শ্রাবন্তী , সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর ব্যক্তিগত ছবি…

Cover Story, Entertainment
তারকাদের জীবনে উঁকি ঝুঁকি দিতে কার না ভালো লাগে। পছন্দের তারকারা ব্যক্তিগত জীবনে ঠিক কেমন? তা নিয়ে ভক্তদের আগ্রহ থাকে বৈকি। সেকথা মাথায় রেখেই হয়তবা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ছবি পোস্ট করতে দেখা যায় তারকাদের। টলিপাড়ার জনপ্রিয় তারকাদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। ছেলের সঙ্গে কিংবা পরিবারের সঙ্গে মাঝে মধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় শ্রাবন্তীকে। সম্প্রতি, রান্নাঘরের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে শ্রাবন্তীকে রুটি বানাতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশানে দিয়েছেন 'বেস্ট টাইম'।     তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই শ্রাবন্তীর জীবনে নানান ব্যক্তিগত মুহূর্ত উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। তা দোল খেলার ছবিই হোক, কিংবা ছেলেকে নিয়ে বেড়াতে যাওয়ার।   প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রাবন্তী-সোহম জুটির 'গুগলি' ছবিটি। যা ইতি...
নেট দুনিয়ায় ভাইরাল দিশা পাটানির এই নাচ (ভিডিওসহ)

নেট দুনিয়ায় ভাইরাল দিশা পাটানির এই নাচ (ভিডিওসহ)

Cover Story, Entertainment
মাঝে মধ্যেই সোশ্য়াল মিডিয়ায় বিভিন্ন ছবি ও ভিডিয়ো পোস্ট করে ভক্তদের নজর কেড়ে ভাইরাল হন দিশা পাটানি। কখনও বিকিনির ছবি পোস্ট করে, কখনও আবার ডান্স ভিডিও। সম্প্রতি, সেলেনা গোমেজের গান 'I Can't Get Enough' এর সঙ্গে ডান্স করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিশা। ভিডিয়োতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে কোরিওগ্রাফার ডিম্পল কোটেচাকে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশানে দিশা লিখেছেন #justchilling with @dimplekotecha in love with this new track #cantgetenough."   দিশা পাটানি এই মুহূ্র্তে মোহিত সুরির ছবি 'মালঙ্গ'-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে দিশার বিপরীতে দেখা যাবে আদিত্য রয় কাপুর। রয়েছেন কুণাল খেমু, অনিল কাপুরকে। প্রসঙ্গত, এর আগে হলিউড অভিনেতা জ্যাকি চ্যানের সঙ্গে কুংফু যোগা ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন দিশা। সলমন খানের 'ভারত' ছবিতেও দেখা যাবে দিশাকে। সিনেমা ছাড়াও মাঝে মধ্যেই জ্যাকি শ্রফ পুত্...
মেয়ের ছবিতে হস্তক্ষেপ করতে গিয়ে…

মেয়ের ছবিতে হস্তক্ষেপ করতে গিয়ে…

Cover Story, Entertainment
সুনিল শেঠির মেয়ে আতিয়া শেঠি। বাবার পথ ধরে মেয়ের সিনেমায় মেয়ে পা রেখেছে আগেই। সম্প্রতি অভিযোগ উঠেছে সুনিল শেঠি মেয়ে আতিয়া শেঠি ছবিতে কী করবেন সেটা নিয়ে হস্তক্ষেপ করছেন। আথিয়া শেঠির  আগামী সিনেমা ‘মোতিচুর চাকনাচুর’  এর নির্মাতারা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। যাতে বলা হয়েছে, অভিনেত্রীর বাবা সুনীল শেঠি এই প্রকল্পে হস্তক্ষেপ করছেন। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেয়ের হয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও অধিকার সুনীলের নেই এবং এক্ষেত্রে তিনি হস্তক্ষেপ করলে তা নিজস্ব ঝুঁকিতে গোপনীয়তা লঙ্ঘন হিসেবেই বিবেচিত হবে। মুম্বাই মিররে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্রের সহ-প্রযোজক রাজেশ এবং কিরণ ভাটিয়া এই প্রকল্পের প্রতিটি বিষয়ের একমাত্র চূড়ান্ত কর্তৃপক্ষ এবং সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। সুনীল শেঠিকে যখন এই পাবলিক নোটিশ সম্পর্কে জানতে চাওয়া তখন তিনি ‘আমি সঠিক সময়ে কথা বলব।’ বলে জানিয়েছিলেন...
যৌনকর্মীদের সঙ্গে মিশে গেলেন শিমু!

যৌনকর্মীদের সঙ্গে মিশে গেলেন শিমু!

Cover Story, Entertainment
স্কুল মাস্টার বাবার আদরের মেয়ে শিমু পড়ালেখা শেষ করে গ্রাম থেকে শহরে আসে চাকরির পরীক্ষা দিতে। ঢাকায় এসে নিজের চাচার বাসায় ওঠার কথা থাকলেও গিয়ে দেখে সেখানে তালা দেয়া। এতো বড় শহরে কোথায় থাকবে সে বুঝে উঠতে পারেনা। অত:পর একজন রিক্সওয়ালার সাহায্যে বহু কষ্টে একটা কমদামী হোটেল ভাড়া নেয় এক রাতের জন্য। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় পুলিশ তাকে পতিতা সন্দেহে ধরে নিয়ে যায়। এরপর নিজেকে আপ্রাণ চেষ্টা করে থানা থেকে ছাড়িয়ে পরীক্ষা দিতে যায় শিমু। কিন্তু ততোক্ষনে যা হবার হয়ে গেছে। পত্রিকায় যৌনকর্মীদের এহজন হিসেবে ছবি চলে এসেছে তার। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘একাকী একটি মেয়ে’। আনিসুল হকের উপন্যাস ‘একাকী একটি মেয়ে’ অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী। যৌথভাবে পরিচালনা করেছেন নীলিমা দোলা ও রজত তন্ময়। এতে স্কুলমাস্টারের আদরের মেয় শিমুর চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। আরও অভিনয় করেছেন সম...
দুর্ঘটনায় ঝলসে যাওয়া পিয়া বিপাশার মুখ

দুর্ঘটনায় ঝলসে যাওয়া পিয়া বিপাশার মুখ

Cover Story, Entertainment
বিয়ের ঠিক আগের রাতে দুর্ঘটনাটি ঘটে। যে দূর্ঘটনায় তানহার ( পিয়া বিপাশার ) জীবনে নেমে আসে অন্ধকার। সুন্দর মুখ আর সুন্দর থাকেনা। বিগড়ে যায় চেহারা। এখন কী হবে তানহার? বিয়ে কী হবে? পুড়ে যাওয়া এমন চেহারার মেয়েকে বিয়ে করাতে চায়না দীর্ঘদিনের ভালোবাসার মানুষ জুবায়েরের পরিবার। কিন্তু পরিবার না চাইলেও জুবাইর তানহাকেই বিয়ে করতে চায়। কারণ কারণ প্রকৃত ভালবাসা সকল কিছুর উর্ধ্বে।  এ জন্য পরিবার থেকে ত্যাজ্য হওয়ারও হুমকী আসে জুবায়েরের। শেষ পর্যন্ত কী বিয়েটা হবে? এমন প্রশ্নে উত্তর জানা যাবে ‘গল্পটা শুধু তোমার আমর’ নাটকে। এতে দুর্ঘটনায় ঝলসে যাওয়া মেয়ের চরিত্রে অভিনয় করেছেন পিয়া বিপাশা । আর জুবায়েরের চরিত্রে ইমন। আরও অভিনয় করেছেন সাইকা আহমেদ, কাজী উজ্জলসহ অনেকে। এতে অভিনয় প্রসঙ্গে পিয়া বিপাশা বলেন, গল্পটা অনেক টাচি। এমন দুর্ঘটনার শিকার হওয়া আমাদের চারপাশের অনেক নারী রয়েছে। তারা পরিবার ও সমাজে কী ধরনে...