ক্যাটরিনাকে শাহরুখের চুমু নিয়ে তোলপাড় বলিউড!
ক্যাটরিনা কাইফ আইটেম ড্যান্সার হিসেবে যখনই পর্দায় এসেছেন, তখনই সবাইকে ঘায়েল করেছেন। তা সে তাঁর ‘চিকনি চামেলি’ হোক কিংবা ‘শিলা কি জওয়ানি’। শিলা, চামেলির পর এবার ক্যাটরিনা আসছেন ‘ববিতা কুমারী’ রূপে। ‘জিরো’ ছবিতে ‘হুস্ন পরচম’ গানের সঙ্গে তাঁর আবেদনভরা নাচে নয় থেকে নব্বই—সবাই সাড়া দিতে বাধ্য।
গতকাল বুধবার মুম্বাইয়ের এক সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে জাঁকজমকের সঙ্গে মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ‘জিরো’ ছবির গান ‘হুস্ন পরচম’। ছবিটির গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, পরিচালক আনন্দ এল রাই, কোরিওগ্রাফার বক্সো। ‘জিরো’ ছবির এই গানে ক্যাটরিনা এক অন্য আন্দাজে ধরা দিয়েছেন। কোরিওগ্রাফার বক্সোর কোরিওগ্রাফিতে নাচ করে সবাকে তাক লাগিয়ে দিয়েছেন এই বলিউড সুন্দরী। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে ক্যাটরিনাকে ‘ববিতা কুমারী’ নামের এক খ্যাতনামা অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে।
‘জিরো’ ছবিতে ...














