সারার প্রথম ছবিতেই বাজিমাত, নায়িকাতেই মগ্ন দর্শক
প্রায় একই সময়ে সামনে আসে সাইফ-অমৃতা কন্যা সারা আলি খান ও শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের বলিউডে ডেবিউ করার খবর। যদিও শ্রীদেবী কন্যার জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’ মুক্তি পেয়েছে বেশ কয়েকমাস আগেই। অপেক্ষা ছিল সারা আলি খানের প্রথম ছবি মুক্তির। শুক্রবার ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে সারা আলি খানের প্রথম ছবি ‘কেদারনাথ’।
মুক্তির পরেই ছবি দেখে কমবেশি প্রায় সকলেই সারার প্রশংসায় পঞ্চমুখ। সকলেই প্রথম ছবিতে সাইফ কন্যার পারফরম্যান্সে মুগ্ধ। অভিনয় দক্ষতা, অভিব্যক্তি, স্মার্টনেস, সবকিছুতেই সারায় মুগ্ধ দর্শকেরা। যা জাহ্নবীর ছবি ‘ধড়ক’ এর ক্ষেত্রে ঘটেনি।
কেননা ধড়ক দেখার পর অনেকেই বলেছিলেন জহ্নবী অভিনয়ে অনেকটাই দুর্বল। তাকে আরো অনেক উন্নতি করতে হবে। যদিও সারার ক্ষেত্রে এমনটা ঘটেনি। আর শুক্রবার যখন অবশেষে দর্শকরা ‘কেদারনাথ’ দেখলেন তাঁদের মুখে শুধুই একটা নাম সারা আলি খান। সত্যিই জবাব নেই তার।
তবে অভিনয় ভালো হল...












