Entertainment Archives - Page 47 of 74 - Mati News
Wednesday, April 22

Entertainment

আত্মহত্যা করেছেন অভিনেত্রী রিয়া মিককা

আত্মহত্যা করেছেন অভিনেত্রী রিয়া মিককা

Entertainment
তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিয়া মিককা আত্মহত্যা করেছেন বলে খবর প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার ২৬ বছর বয়সী এ অভিনেত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের চেন্নাইয়ে রিয়া মিককার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়। রিয়া মিককা গত চার মাস ধরে ওই বাসায় থাকতেন। তার ভাই প্রকাশের সঙ্গে থাকতেন তিনি। জিজ্ঞাসাবাদের জন্য রিয়ার ভাইকে পুলিশ আটক করেছে। আত্মহত্যা করেছেন অভিনেত্রী তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিয়া মিককা। ছবি: ইন্ডিয়া টুডে তিনি পুলিশকে জানান, রাতে বাড়িতে পৌঁছলে তার বোনকে খুব ক্লান্ত দেখতে পান। কিন্তু বুঝতে পারেননি তার বোন চরম পদক্ষেপ নেবেন। জানা যায়, খাবারের জন্য রিয়াকে ডাকতে যান তার বন্ধু দিনেশ। কিন্তু তার রুমে গিয়েই দেখতে পান রিয়ার লাশ। এ ঘটনায় তদন্ত করছে চেন্নাই পুলিশ। রিয়ার আত্মহত্যার কারণ খুঁজতে তার ফোনসহ ব্যক...
‘মিস মস্কোর’ সঙ্গে মালয়েশিয়ার রাজার বিয়ে

‘মিস মস্কোর’ সঙ্গে মালয়েশিয়ার রাজার বিয়ে

Cover Story, Entertainment
'মিস মস্কো' মুকুট জয়ী ও রাশিয়ার সাবেক মডেল ওকসানা ভোয়েভোদিনা ইসলাম গ্রহণ করে বিয়ে করেছেন মালয়েশিয়ার কেলানতান রাজ্যর রাজা মুহাম্মাদ ভিকেকে। ভিকের সঙ্গে বিয়ে হওয়ার পর দেশটির ওই অঞ্চলের রানির আসনে অধিষ্টিত হয়েছেন ওকসানা। মিরর জানায়, ২৪ বছর বয়সী ওকসানা অর্থনীতিতে স্নাতোকত্তর সম্পন্ন করেছেন। ২০১৫ সালে মাত্র ২২ বছর বয়সে মিস মস্কো নির্বাচিত হন ওকসানা। যখন মিস 'মস্কো' নির্বাচিত হয়েছিলেন ওসকানা গত ২২ নভেম্বর ৪৯ বছর বয়সী রাজা মুহাম্মাদ ভিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ওকসানা। বিয়ের আগে এ বছরের ১৬ এপ্রিল ইসলাম গ্রহণ করেন তিনি। ইসলাম গ্রহণের পর নিজের নাম পাল্টে রাখেন রিহানা ওকসানা গরবাতেনকো। স্বামীর সঙ্গে ওকসানা মস্কোতে মালয়েশিয়ার রাজকীয় পোশাকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন ভিকে। বিয়ের অনুষ্ঠানটি ছিল পুরোপুরিভাবে অ্যালকোহলমুক্ত ও সেখানে সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করা হয়। মাথায় '...
‘কেউ তেল চায়, কেউ সেক্স চায়’ : শ্রীলেখা মিত্র

‘কেউ তেল চায়, কেউ সেক্স চায়’ : শ্রীলেখা মিত্র

Cover Story, Entertainment
শ্রীলেখা মিত্র । শুধু টালিগঞ্জের দর্শকদের কাছেই জনপ্রিয় নন তিনি। জনপ্রিয় ঢালিউড দর্শকদের কাছেও। তার আবেদনময়ী অভিনয়ের ভক্ত দুই বাংলাতেই সমান। ব্যক্তিগত ও নানা বিষয়ে খোলামেলা কথা বলে প্রায় খবরের শিরোনাম হন এ অভিনেত্রী। মিডিয়ায় নারীদের পথ চলা নিয়ে নানা সমস্যা নিয়েও ঠোটকাটা কথা বলে থাকেন তিনি। এবার নিজেই লিখলেন কলকাতার আনন্দবাজার প্রত্রিকায় এক লেখা। যাতে নিজের ক্যারিয়ার ও পথ চলার নানা বিষয়ে বললেন। হ্যাশ ট্যাগ মিটু দেশ জুড়ে প্রবল বিতর্কের সৃষ্টি করেছিল। সৃষ্টি করেছিলই শুধু বলব না। আংশিক ভাবে সেটা কার্যকরীও হয়েছিল। প্রভাব ফেলেছিল বা ফেলেছে বৈকি। তবে এখন এই লেখাটা বিতর্কের খাতিরে লেখা নয় বলে আমি মনে করছি। হ্যাঁ লেখা শুরু করার আগেই। ওই খানিক স্ট্যাটুটরি ওয়ার্নিংয়ের মতো বিষয়টা। পিএস: দায় এড়াবার ভয়ে ভাববেন না যেন। আর ভাবলেই কোটিং অনীক দত্ত, ‘আমার কিছু যায় আসে না।’ শ্রীলেখা মিত্র আলো...
জাহ্নবী কাপুর ও খুশি কাপুর দুই বোনের মধ্যে কে চোর?

জাহ্নবী কাপুর ও খুশি কাপুর দুই বোনের মধ্যে কে চোর?

Cover Story, Entertainment
জাহ্নবী কাপুর ও খুশি কাপুর শুধু দুই বোনই নন, সেরা বন্ধুও। আকস্মিকভাবেই মা-হারা হন তাঁরা। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী তাঁদের মা। মায়ের মৃত্যুর পর দুই বোন পরস্পরের আরো ঘনিষ্ঠ হন। বলিউডের সবাই জানেন, বড় বোন হিসেবে জাহ্নবী আগলে রাখেন খুশিকে। তবে জেনে অবাক হবেন, অন্যান্য বোনদের মতো তাঁরা দুজনও যুদ্ধ করেন! শুধু তাই নয়, এক বোন আরেক বোনকে চোরও বলেছেন! তাহলে খুলেই বলা যাক। ছোট বোন খুশি কাপুরের পছন্দের একটি জামা চুরি করে পরেন জাহ্নবী। ওই পোশাক পরে একটি অনুষ্ঠানেও যোগ দেন। আর এতেই রেগেমেগে কাঁই খুশি। জাহ্নবীকে বকাঝকাও দিয়েছেন খুশি। এরপর জাহ্নবী সেসব বকাঝকা-বার্তার স্ক্রিনশট দিয়ে পোস্ট করেন ইনস্টাগ্রামে। তো, বড় বোনকে দেওয়া খুশির সেই ‘হেট ম্যাসেজে’ কী ছিল? হুম, খুশি লিখেছেন, ‘মর’, ‘তোকে ঘৃণা করি’ ইত্যাদি ইত্যাদি। ছোট বোন খুশিকে সাজগোজে সহায়তা করছেন জাহ্নবী। ছবি : ইনস্টাগ্রাম সেই স্...
ভারতে সম্মাননা পাচ্ছেন অপু বিশ্বাস

ভারতে সম্মাননা পাচ্ছেন অপু বিশ্বাস

Cover Story, Entertainment
ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস । এক দশকের বেশি সময়ে প্রায় এক শ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার মধ্যে বেশ কিছু সিনেমা ব্যবসাসফল হয়েছে। অভিনয় ক্যারিয়ারের অল্প সময়ে সর্বাধিক সিনেমার নায়িকা হওয়ার স্বীকৃতি পাচ্ছেন তিনি। ভারতের ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না’ এ সম্মাননা প্রদান করছে। এছাড়া এই উৎসবে বাংলাদেশের দূত হিসেবে অপুকে নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘সম্মাননা সবসময়ই আনন্দ দেয়। আর দেশের বাইরে থেকে সম্মাননা পাওয়া সত্যিই খুব আনন্দের। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাকে গর্বিত করছে। আশা করছি, সেখানে খুব দারুণ অভিজ্ঞতা হবে। এ ছাড়া উৎসবের আয়োজকগন আমাকে উদ্বোধনী দিন থেকেই উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।’ ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না ২০১৮’। আগামী ৭ ডিসেম্বর শুরু হবে তিন দিনব্যা...
তাঁদের যত রেকর্ড

তাঁদের যত রেকর্ড

Cover Story, Entertainment
ক্যারিয়ারের সেরা বছর কাটাচ্ছেন আরিয়ানা গ্রান্দে আর নিকি মিনাজ। ভাঙছেন একের পর এক রেকর্ড, জিতছেন সম্মাননা। ♦ ৩ নভেম্বর মুক্তি পায় প্রকাশের অপেক্ষায় থাকা পঞ্চম স্টুডিও অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘থ্যাংক ইউ, নেক্সট’। সিঙ্গলটি প্রকাশের পর থেকেই আক্ষরিক অর্থে যেন উড়ছেন গায়িকা। এখন পর্যন্ত ১১টি দেশের টপ চার্টের শীর্ষে জায়গা করে নিয়েছে গানটি। মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম ‘স্পটিফাই’তে এক দিনে গানটি স্ট্রিমিং হয়েছে ৮০ লাখ ১৯ হাজার, যা কোনো গায়িকার জন্য প্রথম। ১৪ নভেম্বর প্রকাশের মাত্র ১১তম দিনে গানটির ১০ কোটি স্ট্রিমিং পূর্ণ হয়। এটিও একটি রেকর্ড। এত কম সময়ে কোটি স্ট্রিমিং হয়নি কোনো গানেই। ♦ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে ‘থ্যাংক ইউ, নেক্সট’। এখন পর্যন্ত দেড় কোটির বেশিবার টুইট করা হয়েছে গানটি নিয়ে। এ ছাড়া প্রায় সাড়ে তিন কোটিবার বিভিন্ন প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে গানটির কথা। এটিও একটি রেকর...
সেরা ত্রিশের দৌড়ে বাংলাদেশের ঐশী

সেরা ত্রিশের দৌড়ে বাংলাদেশের ঐশী

Cover Story, Entertainment
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এখন চলছে ‘হেড টু হেড’ রাউন্ড। ফলাফল এখনো প্রকাশিত হয়নি। ৩০ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর জানা যাবে এই রাউন্ডের সেরাদের নাম। এই বিভাগে উত্তীর্ণ প্রতিযোগীরা সুযোগ পেয়ে যাবেন সেরা ত্রিশে যাওয়ার। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের মেয়ে ঐশীও আছেন সেই অপেক্ষায়। প্রথম আলোকে আজ বুধবার বিকেলে এমনটাই জানালেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। চীনের সানাইয়া শহরে আগামী ৮ ডিসেম্বর বসবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আসর। সেদিন জানা যাবে, এবার আসরে কে হচ্ছেন বিশ্ব সুন্দরী। এর আগে বিশ্বের অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন বিভাগে অংশ নিচ্ছেন ঐশী। সব কটি ধাপ সাফল্যের সঙ্গে পার হলে হয়তো গ্র্যান্ড ফিনালেতেও দেখা যেতে পারে বাংলাদেশের ঐশীকে। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে ১...
কী উপহার পাবেন নিক-প্রিয়ঙ্কার বিয়েতে উপস্থিত অতিথিরা?

কী উপহার পাবেন নিক-প্রিয়ঙ্কার বিয়েতে উপস্থিত অতিথিরা?

Cover Story, Entertainment
প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের ঢাকে কাঠি পড়ে গেছে। তাঁরা নিজেরা তাঁদের বিয়ে সম্পর্কিত তথ্য হয়ত সামনে আনছেন না। কিন্তু তাই বলে তাদের বিয়ে সম্পর্কিত খবর থেমে থাকছে না। সেরকমই এক খবর দিল ‘পিসিগ্লোবালডমিনেশন’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। জানা গিয়েছে, প্রিয়ঙ্কা-নিকের বিয়ের দিনে আমন্ত্রিত অতিথিদের দেওয়া হবে উপহার। একটি করে রুপোর কয়েন দেওয়া হবে বিয়েতে উপস্থিত অতিথিদের। ইতিমধ্যেই সেই কয়েনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি অনুযায়ী, রুপোর কয়েনটির একদিকে খোদাই করা আছে লক্ষ্ণী ও গণেশের মূর্তি। অন্যদিকে ইংরেজি হরফে লেখা আছে ‘এনপি’। এনপি হল দুই সেলিব্রিটির নামের আদ্যক্ষর। ‘এন’ বোঝাচ্ছে নিক জোনাসকে এবং ‘পি’ অবশ্যই প্রিয়ঙ্কা। আসলে প্রিয়ঙ্কা চান তাঁর বিয়ের সমস্ত অনুষ্ঠান হোক ভারতীয় ঐতিহ্যকে মাথায় রেখে। সে জন্য কয়েনের এক পিঠে রাখা হয়েছে লক্ষ্ণী-গণেশের মূর্তি। প্রিয়ঙ্কা নিক দু’জ...
বলিউডে যৌন হেনস্থা : ’ইন্ডাস্ট্রিতে কোনও কিছু ইচ্ছের বাইরে হয় না’

বলিউডে যৌন হেনস্থা : ’ইন্ডাস্ট্রিতে কোনও কিছু ইচ্ছের বাইরে হয় না’

Entertainment
কেমন রেসপন্স ‘কৃষ্ণকলি’ থেকে? এই যে পুজোর মরসুম গেল আমাদের, দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, আমি তো কার্তিক পুজোতেও গিয়েছিলাম। আগে সবাই শর্বরীদি বলত। এখন সবাই ‘গুরুমা’ বলে। একটা চরিত্রের এই ভয়ঙ্কর পপুলারিটি, এটা তো গ্রেট অ্যাচিভমেন্ট। এটা ৪৬ সপ্তাহ চলছে আমাদের। সব চ্যানেলের মধ্যে আমাদের হায়েস্ট টিআরপি।   গান তো এই ধারাবাহিকের অন্যতম বিষয়। আপনার কাছেও গান গাওয়ার অনুরোধ আসে? আসলে কলকাতা শহর থেকে একটু ভিতরে গেলে মানুষের ছোঁয়া বা উত্তাপ পাওয়া যায়। সকলে এই সিরিয়ালটা নিয়ে পাগল হয়ে আছে। গান সত্যিই একটা দারুণ জায়গায় রয়েছে। কোথাও গেলে লোকে বলছে শ্যামা যে গানটা গায়, আপনি সেই গানটা শোনান। আরো পড়ুন : মোবাইলে বুঁদ হয়ে থাকা বসিরহাটের আশিককেই খেতাব দিল ইউটিউব আপনার এই চরিত্রের সাজটাও একেবারে অন্যরকম। এটার একটা গল্প আছে। আমাদের প্রোডিউসার, ডিরেক্টর সুশান্ত, ওর থেকে ২০০৪ থেকে সম্প...
দ্বন্দ্ব ভুলে একসঙ্গে শাকিব-খোকন

দ্বন্দ্ব ভুলে একসঙ্গে শাকিব-খোকন

Entertainment
বিভেদ ভুলে প্রায় তিন বছর পর শাকিব খানকে নিয়ে কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তাঁর নতুন ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে শাকিবখানকে। দুজনই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বদিউল আলম খোকন ও শাকিবখান দুজনেই। ২০০৪ সালে ধর শয়তান ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বদিউল আলম খোকনের পরিচালনায় প্রথম কাজ করেন শাকিব। এ পর্যন্ত এই জুটি ২২টি ছবিতে কাজ করেছেন। তার মধ্যে নাম্বার ওয়ান শাকিব খান, ডন নাম্বার ওয়ান, মাই নেম ইজ খান, প্রিয়া আমার প্রিয়া, একবার বলো ভালোবাসি, বস নাম্বার ওয়ান, হিরো দ্য সুপার স্টার, নিঃশ্বাসে তুমি ইত্যাদি ছবি ব্যবসাসফল হয়। সর্বশেষ ২০১৫ সালে এই জুটির রাজাবাবু ছবিটি মুক্তি পায়। ২০১৬ সালের মাঝামাঝিতে এসে বদিউল আলম খোকনের সঙ্গে শাকিব খানের মতবিরোধ তৈরি হয়। যৌথ প্রযোজনার নবাব এবং কোনো অনুমতি ছাড়া দেশীয় রংবাজ ছবিতে বিদেশি কলাকুশলীদ...
কালো জাদু জানেন এই অভিনেত্রী!

কালো জাদু জানেন এই অভিনেত্রী!

Cover Story, Entertainment
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সমীক্ষা সিং। অবশ্য শুধু সমীক্ষা নামেই পরিচিত তিনি। জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘পোরাস’-এ অলিম্পিয়ার রানির চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি পান। এবার তিনি আরেকটি ধারাবাহিকে অভিনয় করছেন। এ ধারবাহিকটির নাম ‘তন্ত্র’, আর এতে তিনি কালো জাদু দেখাবেন। বিনোদন সংবাদমাধ্যম বলিউড লাইফকে চলচ্চিত্র ও টেলিভিশনে সমান জনপ্রিয় সমীক্ষা বলেন, ‘এই চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব খুশি। এটা খুবই চ্যালেঞ্জিং চরিত্র, কারণ এর সঙ্গে ডাইনি শব্দটির যোগসূত্র রয়েছে। আমার চরিত্রতে আধুনিকতার ছোঁয়া থাকবে। এটি শক্তিশালী চরিত্র।’ কালো জাদু সম্পর্কে সমীক্ষা বলেন, ‘প্রাচীন যোগ নিয়ে পড়তে কয়েক মাস আমি ঋষিকেশের কাছে যাই। বেশ কয়েকটি গল্প শুনেছি। এরপর আমার ভেতর একটা বিশ্বাস জন্মেছে যে, নেতিবাচক কিছু যেমন রয়েছে, ঠিক তেমনি ইতিবাচকও রয়েছে।’ ‘এটা আমাদেরই, যারা এই পথ ও যাত্রা নির্বাচন করে। যাহোক, চা...
বসের ঘরে অশ্লীল ব্যবহার, সুরভির বিরুদ্ধে রোমেলের অভিযোগ!

বসের ঘরে অশ্লীল ব্যবহার, সুরভির বিরুদ্ধে রোমেলের অভিযোগ!

Cover Story, Entertainment
বিগ বস ১২-এর ঘরে ভেঙে গিয়েছে 'হ্যাপি ক্লাব'। প্রথম দীপকের সঙ্গে সুরভি আর এখন রোমেল চৌধুরীর সঙ্গে সুরভি রানার গণ্ডগোলের জেরে ইতিমধ্যেই বসের ঘরের হাসি মুখগুলো ক্রমশ অন্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আর এবার রোমেল চৌধুরীর সঙ্গে সরাসরি সংঘাতে সুরভি। মঙ্গলবার বিগ বস ১২-র একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে সুরভি অভিযোগ করেন, 'রোমেল নাকি তার বোন (বসের ঘরে পাতানো বোন) সুরভিকে সব সময় আড়চোখে দেখেন।' বোনের দিকে কেউ এমনভাবে তাকায় বলেও প্রশ্ন তোলেন সুরভি। অর্থাৎ, রোমেল চৌধুরীর বিরুদ্ধে কার্যত অশ্লীল ব্যবহারের অভিযোগ তোলেন সুরভি রানা। যা শুনে কান্নায় ভেঙে পড়েন বিগ বসের ঘরের অন্যতম 'মাস্টারমাইন্ড'। শুধু তাই নয়, গেম শো-এর জন্য সুরভি আর কতো নিচে নামবেন বলেও প্রশ্ন তোলেন তিনি। শুধু রোমেল নন, সোমি খান-ও সুরভির এই ব্যবহারকে সমর্থন করেননি। সুরভিকে 'নোংরা' বলে সম্মোধন করতে শোনা যায় সোমির মুখেও। বসের ঘরের বাদানুবাদ ...
এবার জয়া আসছে ‘বিজয়া’ নিয়ে

এবার জয়া আসছে ‘বিজয়া’ নিয়ে

Cover Story, Entertainment
বিনোদন ডেক্স : ‘বিজয়া’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান ও আবির চট্টোপাধ্যায়সীমান্ত-সংলগ্ন এলাকার একজন হিন্দু বিধবা পদ্মা। অল্প বয়সে বিধবা হওয়ায় তাঁর আবার বিয়ে হয় গণেশ মণ্ডলের সঙ্গে। এরই মধ্যে ইছামতী নদীতে দুর্গা নিরঞ্জনের সময় নাসির নামের এক ব্যক্তি নদীতে পড়ে যায়। সে চোরাকারবারি। ভাসতে ভাসতে চলে আসে বাংলাদেশে। তার প্রাণ রক্ষা করে পদ্মা। নিজের বাড়িতে নাসিরকে আশ্রয় দেয়। নাসিরের সঙ্গে পদ্মার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পদ্মা চেষ্টা করে, কীভাবে নাসিরকে ভারতে ফেরত পাঠানো যায়। কিন্তু এরই মধ্যে তিনজনের জীবনে আসে নানা পরিবর্তন। ‘বিসর্জন’ ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে শুরু হয়েছে ‘বিজয়া’ ছবির গল্প। গতকাল সোমবার কলকাতায় ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েল ‘বিজয়া’র পোস্টার উদ্বোধন করা হলো। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ছবির দুই অভিনয়শিল্পী আবির চট্টোপাধ্যায় ও জয়া আহসান এবং পরিচালক ও অভিনয়শিল...
পাবলিক টয়লেটের মত ব্যবহার করা হয়েছে আমাকে

পাবলিক টয়লেটের মত ব্যবহার করা হয়েছে আমাকে

Cover Story, Entertainment
'মি টু' ঝড় শুরু হওয়ার পর একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন শ্রী রেড্ডি। কখনও যৌন হেনস্থার অভিযোগ আবার কখনও সরাসরি ধর্ষণের অভিযোগ করেছেন দক্ষিণের একাধিক পরিচালক, অভিনেতার বিরুদ্ধে। এবারও এক তামিল অভিনেতার বিরুদ্ধে সরব হলেন এই অভিনেত্রী। শ্রী রেড্ডি-কে 'পাবলিক টয়লেট'-এর মত ব্যবহার করা হয়েছে', যার ক্ষত এখনও বর্তমান, এমন অভিযোগ করেছেন তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি। তাকে যখন তখন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা হত বলেও বিস্ফোরক অভিযোগ করেন তেলুগু অভিনেত্রী। ওই সময় তার শরীর যেত কাজ করতে কিন্তু মন পড়ে থাকত, এমন কথাও বলেন শ্রী। তার সমস্ত যোগাযোগ নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। বেশ কয়েকজন তেলুগু অভিনেতার পর তামিল অভিনেতাও তাকে ব্যবহার করেছেন বলে দাবি করেন শ্রী। গায়ক শ্রীরাম নেনের বিরুদ্ধেও অভিযোগ করেন এই অভিনেত্রী। 'বাহুবলী' অভিনেতা রানা দাগগুবতির ভাই অভিরাম দাগগুবতির বিরুদ্ধেও...
লোকে বলত মেয়েদের মতো কেঁদ না, পুরুষ হও : করণ

লোকে বলত মেয়েদের মতো কেঁদ না, পুরুষ হও : করণ

Cover Story, Entertainment
চলচ্চিত্র নির্মাতা করণ জোহর বলেছেন, সাবালক হওয়ার পর মানুষ তাঁকে ‘স্বকামী’ বলে ডাকত। লোকে বলত তাঁর কণ্ঠস্বর ‘মেয়েদের মতো’। আরো বলত ‘মেয়েদের মতো কেঁদ না’, ‘পুরুষ হও’সহ নানা কথা। আর এসব কারণে তিনি কণ্ঠস্বরই বদলে ফেলেন। ‘আমি আমার সন্তানকে কখনো বলি না, মেয়েদের মতো কেঁদ না। এটা হাস্যকর। কেউ যদি কাঁদতে চায়, কাঁদবে। আমি কাউকে বলতে পারি না, মেয়েদের মতো হেঁট না বা নেচ না’, বলেন করণ। ‘কফি উইথ করণ’ সঞ্চালক করণ বলেন, ‘ওসব আমাকে বলতেন আমার স্কুলের শিক্ষকরা। তাঁরা সবাই বাক্সবন্দি। একইভাবে চলতে হবে। এসব ব্যাপারে শোনার পর আমি কণ্ঠ থেরাপিস্টের কাছে যাই, কণ্ঠ বদলে ফেলতে চাই।’ গত রোববার ‘উই দ্য ওম্যান’ নামে এক অনুষ্ঠানে যোগ দেন করণ জোহর। সেখানে বিখ্যাত সাংবাদিক বরখা দত্তর সঙ্গে আলাপ করেন তিনি। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নির্মাতা বলেন, মাত্র ১৫ বছর বয়সে তাঁকে কণ্ঠ থেরাপিস্টের কাছে যেতে হয়েছিল, কারণ তাঁর কণ্ঠ...