গান ছাড়া ভাবতেই পারি না: সালমা
নতুন একটি লোক আঙ্গিকের গানে কণ্ঠ দিলেন সালমা । শিরোনাম ‘আপন মানুষ’। গানটির গীতিকার ও সুরকার জিয়াউদ্দিন আলম। সংগীত করেছেন ওয়াহিদ শাহিন। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়েছে। এ ছাড়া গত মাসে যুক্তরাজ্য থেকে একাধিক শো করে দেশে ফিরেছেন তিনি। হাত দিয়েছেন অডিও–ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান তৈরিতে। এসব বিষয় নিয়ে কথা বলেছেন এই ক্লোজআপ ওয়ান তারকা।
নতুন লোকগানটি কেমন হলো?
গানটির সুর ও সংগীত আমার পছন্দ হয়েছে। গানটি গেয়ে বেশ আরাম পেয়েছি। এ সপ্তাহেই ‘আমাকে ভুলিয়া বন্ধু’ শিরোনামে একই গীতিকার, সুরকারের আরেকটি লোকগানে কণ্ঠ দেব। আগামী জানুয়ারি মাসে ভিডিও আকারে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গান দুটি।
বেশির ভাগ সময়ই লোকগান করেন। এই গানের মধ্যে নতুনত্ব কী আছে?
অবশ্যই নতুনত্ব আছে। কারণ, এটি কোনো লোকগানের রিমিক্স না, একেবারেই মৌলিক গান। নতুন লেখা, নতুন সংগীত ও নতুন সুর করা।
স্ট...














