এবার জয়া আসছে ‘বিজয়া’ নিয়ে
বিনোদন ডেক্স : ‘বিজয়া’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান ও আবির চট্টোপাধ্যায়সীমান্ত-সংলগ্ন এলাকার একজন হিন্দু বিধবা পদ্মা। অল্প বয়সে বিধবা হওয়ায় তাঁর আবার বিয়ে হয় গণেশ মণ্ডলের সঙ্গে। এরই মধ্যে ইছামতী নদীতে দুর্গা নিরঞ্জনের সময় নাসির নামের এক ব্যক্তি নদীতে পড়ে যায়। সে চোরাকারবারি। ভাসতে ভাসতে চলে আসে বাংলাদেশে। তার প্রাণ রক্ষা করে পদ্মা। নিজের বাড়িতে নাসিরকে আশ্রয় দেয়। নাসিরের সঙ্গে পদ্মার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
পদ্মা চেষ্টা করে, কীভাবে নাসিরকে ভারতে ফেরত পাঠানো যায়। কিন্তু এরই মধ্যে তিনজনের জীবনে আসে নানা পরিবর্তন। ‘বিসর্জন’ ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে শুরু হয়েছে ‘বিজয়া’ ছবির গল্প। গতকাল সোমবার কলকাতায় ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েল ‘বিজয়া’র পোস্টার উদ্বোধন করা হলো। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ছবির দুই অভিনয়শিল্পী আবির চট্টোপাধ্যায় ও জয়া আহসান এবং পরিচালক ও অভিনয়শিল...














