Entertainment Archives - Page 52 of 74 - Mati News
Sunday, June 14

Entertainment

ঢাকা লিট ফেস্টে মণীষা

ঢাকা লিট ফেস্টে মণীষা

Cover Story, Entertainment
বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মণীষা কৈরালা এবার ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অংশ নিবেন। আগামীকাল শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে বাংলা একাডেমিতে সকাল সোয়া ১১টায় ‘ব্রেকিং ব্যাড’ অধিবেশনে নিজের জীবনের নানা বিষয় নিয়ে কথা বলবেন এই বলিউড তারকা। ক্যানসার জয়ী এই অভিনেত্রী নিজের লেখা প্রথম বই ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ লেখার ঘোষণা দিয়েছেন অনেক আগেই। বইটি প্রসঙ্গেও কথা বলবেন তিনি। এনটিভি অনলাইনকে এমনটিই জানিয়েছেন উৎসবের অন্যকম পরিচালক সাদাফ সাজ। এদিকে, বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আজ বিকেল সোয়া ৪টায় ‘মান্টো’ ছবির প্রদর্শনী হবে। ছবিটি নিয়ে ‘ডিরেক্টরস কাট’ অধিবেশনে কথা বলবেন এর পরিচালক নন্দিতা দাস। ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে মণীষা কৈরালা ও নন্দিতা দাস ছাড়াও অংশ নিবেন অস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। উৎসবে বিভিন্ন শিল্পী ও সাহিত্যকদের পাশাপাশি এই ...
জয়া চৌধুরীর ‘ঢাকা টু আমেরিকা’

জয়া চৌধুরীর ‘ঢাকা টু আমেরিকা’

Entertainment
বর্তমান সময়ে আলোচনায় আসছে মিউজিক ভিডিওগুলো। আজ বাজনা মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে সত্য ঘটনা অবলম্বনে ‘ঢাকা টু আমেরিকা’ শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্ম। এতে অভিনয় করেছেন নায়িকা জয়া চৌধুরী। শাহ ফিরোজের পরিচালনায় গানের কথা লিখেছেন ফিরোজ প্লাবন। এতে কণ্ঠ দিয়েছেন বিপাশা। গীতিকার ফিরোজ প্লাবন বলেন, ‘আমাদের পরিচিত একজন শিল্পীর জীবনের ঘটনা থেকেই আমি গানের কথা লিখেছি। কার জীবনের গল্প সেটা বলতে চাই না। আর জয়ার অভিনয় যদি বলতে চাই তাহলে বলব তিনি তো এমনিতেই ভালো অভিনয় করেন। যে কারণে মনে হতে পারে এটা তার জীবনের গল্প। আমি বাস্তব গল্প গানের কথায় তুলে আনতে চেষ্টা করেছি। আশা করছি, সবার কাছে গানটি ভালো লাগবে।’ জয় চৌধুরী ‘ফুলবানু’ ছবির কাজ প্রায় শেষ করেছেন। বর্তমানে ‘বাঘিনী’ শিরোনামে আরেকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।   http://matinews.com/2018/11/08/%e0%a6...
ঠগস অব হিন্দোস্তান দর্শকদের বিচারে ‘জিরো’ পেল?

ঠগস অব হিন্দোস্তান দর্শকদের বিচারে ‘জিরো’ পেল?

Entertainment
প্রথমবার বড়পর্দায় এক সঙ্গে অমিতাভ বচ্চন এবং আমির খান। সৌজন্যে ‘ঠগস অব হিন্দোস্তান’। বহু আশা জাগিয়ে আজ, বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এই ছবি। দেশ জুড়ে মোট সাত হাজার স্ক্রিনে মুক্তি পাওয়া ছবিটি আদৌ অমিতাভ-আমির দ্বৈরথ কি দেখাতে পারল? সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রাথমিক প্রতিক্রিয়ায় উল্লাস কম, বরং সমালোচনার ধারই বেশি। বেশিরভাগ দর্শক ছবিটি দেখে নাকি হতাশ হয়েছেন। কারও মনে হয়েছে, সাম্প্রতিক অতীতে আমির খানের সবচেয়ে দুর্বল ছবি। আবার কেউ বলছেন, ট্রেলার দেখেই বোঝা গিয়েছিল ছবিটি একেবারেই ভাল হবে না। রিলিজের পর তারই প্রমাণ পাওয়া গেল। আদিত্য চোপড়া প্রযোজিত বহু প্রতীক্ষিত এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন বিজয়কৃষ্ণ আচার্য।ইংরেজ ভারতে এসেছিল ব্যবসা করতে। কিন্তু সেই ফাঁকে রাজত্ব শুরু করেছিল। যা চলেছিল পরবর্তী ২০০ বছর। ইংরেজ রাজত্ব মেনে নিতে পারেননি অনেকেই। গল্প অনুযায়ী,তেমনই একজন আজাদ। এ...
পর্দার রানি ক্লেয়ার

পর্দার রানি ক্লেয়ার

Entertainment
পৃথিবী তাঁকে চেনে ব্রিটিশ সাম্রাজ্যের ‘সম্রাজ্ঞী’ হিসেবে। রানি দ্বিতীয় এলিজাবেথ চরিত্রে তাঁর অনবদ্য অভিনয়ই যার কারণ। ঠাট্টা করে বলা হয়, স্বয়ং সম্রাজ্ঞীও নিজ চরিত্রে এতটা ভালো মানিয়ে নিতে পারতেন না। সিনেমাবিষয়ক ট্যাবলয়েডগুলো তো ‘হলিউডের নতুন রানি’র স্বীকৃতি দিয়েছে ক্লেয়ার কে। খাঁটি ব্রিটিশ পরিবারে জন্ম। তাই ছোটবেলা থেকেই ব্রিটিশ আভিজাত্যটা রপ্ত করেছেন ভালোভাবেই। হাই স্কুলের পাট চুকিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন নাট্যকলায়। অক্সফোর্ডে অভিনয়ের ওপর কোর্স করেছেন। ছোট পর্দায় সূচনা ২০০৮ সালে হররধর্মী টিভি সিরিজ ‘বিইং হিউম্যান’-এ ছোট্ট চরিত্র দিয়ে। প্রধান চরিত্রে সুযোগ পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। একই বছর বিবিসির ‘লিটল ডরিট’-এ নাম ভূমিকায় অভিনয় তাঁকে ব্রিটেনজুড়ে তারকা খ্যাতি দেয়। পরে ‘আপস্টেয়ারস ডাউনস্টেয়ারস’, ‘দ্য প্রমিজ’ ইত্যাদি সিরিজে তাঁর অভিনয় প্রশংসা পায়। কিন্তু প্রশংসা পেলেও ঠিক তা...
বলিউডকে বাদ দিয়ে বিয়ে!

বলিউডকে বাদ দিয়ে বিয়ে!

Entertainment
৩০ নভেম্বর থেকে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত রাজস্থানের যোধপুরের উমেদ প্যালেসে হবে বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়ের নানা আনুষ্ঠানিকতা। এদিকে বিয়ের মূল অনুষ্ঠানে কে কে উপস্থিত থাকবেন, এ ব্যাপারে এই দুই তারকা কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এবার অনেকেই প্রশ্ন করছেন, এই ভাগ্যবানদের তালিকায় কে কে আছেন? এই দুই তারকার ঘনিষ্ঠজনদের কাছ থেকে ভারতীয় সংবাদমাধ্যম জানতে পেরেছে, ২ ডিসেম্বর উমেদ প্যালেসে প্রিয়াঙ্কা যখন নিকের সঙ্গে সাত পাক ঘুরবেন, তখন বলিউডের কোনো সেলিব্রিটি সেখানে থাকুক, সেটা নাকি তাঁরা একেবারেই চান না। তাই ওই অনুষ্ঠানে বলিউডের কাউকেই আমন্ত্রণ জানানো হচ্ছে না। অর্থাৎ প্রিয়াঙ্কা আর নিকের বিয়ের মূল আনুষ্ঠানিকতায় আমন্ত্রণ পাচ্ছেন না বলিউডের কোনো সেলিব্রিটি। বিয়ের আগেই বলিউডকে পর করে দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া? নাকি ভবিষ্যতে যেহেতু হলিউডে নিজের ভবিষ্যৎ গড়তে...
প্রিয়াঙ্কাকে বকেছেন হবু শাশুড়ি!

প্রিয়াঙ্কাকে বকেছেন হবু শাশুড়ি!

Entertainment
শোনা যাচ্ছে, ৩০ নভেম্বর থেকে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত রাজস্থানের যোধপুরের উমেদ প্যালেসে হবে বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়ের নানা আনুষ্ঠানিকতা। তার মানে বিয়েটা হতে কয়েক দিন বাকি আছে। সামাজিক আর আইনগতভাবে এখনো নিক জোনাসের স্ত্রী হননি প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু তাতে কী, শাশুড়ির শাসন শুরু হয়ে গেছে। অনেকেই ভাবেন, বাংলাদেশের অনেক ছেলের বউকে তাঁদের শাশুড়িরা শাসন করেন, বকুনি দেন। এবার ধারণাটা হয়তো পাল্টাবে। কারণ, ভারতের প্রিয়াঙ্কা চোপড়াকে এরই মধ্যে শাসন করেছেন নিক জোনাসের মা যুক্তরাষ্ট্রের নাগরিক ডেনিস মিলার জোনাস। তবে হবু পুত্রবধূকে সামনাসামনি কিছু বলেননি, শাসন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন পাঠকের মনে হতেই পারে, প্রিয়াঙ্কা কী এমন করেছেন যে তাঁর হবু শাশুড়ি শাসন করেছেন, বকুনি দিয়েছেন? জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া যা করেছেন, তা সহজে মেনে নিতে পারেননি ড...
ওসব বলে বিড়ম্বনায় ফেলতে চাই না: শানু

ওসব বলে বিড়ম্বনায় ফেলতে চাই না: শানু

Entertainment, Glamour
সিলেটের এমসি কলেজে স্নাতক পড়ার সময়ই ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতায় নাম লেখান শানারৈই দেবী শানু। ২০০৫ সালে আয়োজিত এই সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এরই মধ্যে কেটে গেছে এক যুগের বেশি সময়। ইংরেজি সাহিত্যের স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে এখন অভিনয়ে মনোযোগী তিনি। অভিনয় করেছেন নাটক ও বিজ্ঞাপনচিত্রে। এবার তাঁর অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। প্রথম সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তি উপলক্ষে রোমাঞ্চিত শানু। কথা হলো তাঁর সঙ্গে।   কী করছেন? ১৬ নভেম্বর আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে। তাই আপাতত নাটকের শুটিং থেকে ছুটি। সিনেমা ছাড়া আর কিছু ভাবছি না। ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে শানুর ভূমিকা কী? ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে যিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন, আমি তাঁর স্ত্রী। আমার চরিত্রের নাম কুমু। বলতে পারেন, আমি ‘মিসেস বাংলাদেশ’। ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলার...
ঐশ্বরিয়া রাইয়ের ব্যক্তিগত ছবি ফাঁস

ঐশ্বরিয়া রাইয়ের ব্যক্তিগত ছবি ফাঁস

Entertainment
গত ১ নভেম্বর জন্মদিন ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের। বয়স হল ৪৫। তবে এ তো নায়িকার কাছে নেহাতই এক সংখ্যামাত্র। জন্মদিনে ঐশ্বর্যাকে অভিনব উপহার দিয়েছিলেন অভিষেক। সপরিবারে তাঁরা গোয়ায় বেড়াতে গিয়েছিলেন। সদ্য সেই হলিডে ট্রিপের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোয়ায় একটি পুলে অভিষেক-ঐশ্বর্যার ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কালো সুইমস্যুটে ঐশ্বর্যা নজর কেড়ে নিয়েছেন। দম্পতির সঙ্গে ছিল আরাধ্যাও। জন্মদিনে কয়েক বছর আগেও পার্টি করতেন ঐশ্বরিয়া । কিন্তু তাঁর বাবা মারা যাওয়ার পর সেলিব্রেশন অনেক কমিয়ে দিয়েছেন তিনি। এখন শুধুমাত্র পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাতে পছন্দ করেন তিনি। ঐশ্বরিয়ার কেরিয়ারেও দীর্ঘদিন পর পারিবারিক ছোঁয়া। আট বছর পর ফের অভিষেক বচ্চনের সঙ্গে অনস্ক্রিন অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘গুলাব জামুন’। এমন চিত্রনাট্যের জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে...
মোনালিসার নাচ অন্তর্জালে ভাইরাল! ভিডিও সহ

মোনালিসার নাচ অন্তর্জালে ভাইরাল! ভিডিও সহ

Cover Story, Entertainment
ভোজপুরি চলচ্চিত্র শিল্পে অন্যতম জনপ্রিয় ও তারকা অভিনেত্রী মোনালিসা , যিনি টেলিভিশন ধারাবাহিক ‘নজর’ দিয়েও অসংখ্য ভক্তের মন জয় করেছেন। সম্প্রতি তিনি নেচে অন্তর্জালে ঝড় তুলেছেন। ইনস্টাগ্রামে মোনালিসার অনুসরণকারী ১.৩ মিলিয়নের বেশি। আজ সোমবার তিনি নাচের রিহার্সালের একটি ভিডিও শেয়ার দিয়েছেন। বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিক’ ছবির ‘জে ম্যানু পিয়ার না মিলে’ গানের তালে নেচেছেন মোনালিসা। নাচে তাঁকে সঙ্গ দিয়েছেন তাঁর কোরিওগ্রাফার। সাবেক বিগ বস প্রতিযোগী মোনালিসা যেভাবে পা দুলিয়েছেন, তার দিকে না তাকিয়ে পারবেন না ভক্তরা! সংবাদমাধ্যম ডিএনএ বলছে, স্টার পরিবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাচবেন মোনালিসা। তাই তিনি রিহার্সালে সময় দিচ্ছেন। ভিডিওতে মোনালিসাকে তাঁর কোরিওগ্রাফারের সঙ্গে কঠোর পরিশ্রম করতে দেখা যাচ্ছে। তবে আসন্ন অনুষ্ঠানে নাচবেন বলেই যে মোনালিসা পরিশ্রম করছেন, এমনটা নয়। সবসময়ই কঠোর অন...
‘পরকীয়া’ করছেন মাহি !

‘পরকীয়া’ করছেন মাহি !

Entertainment
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক এখন ব্যস্ত ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং নিয়ে। এখানে অভিনয় করছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। সম্প্রতি বিয়ের দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন সাইমন ও মাহি। এতে আরো অভিনয় করছেন জয় চৌধুরী। ‘আনন্দ অশ্রু’ নিয়ে বেশ আশাবাদী এই নায়ক। এনটিভি অনলাইনকে জয় বলেন, ‘কিছুদিন আগে সাভারের একটি কলেজে আমরা ছবির শুটিং করেছি। সেখানে আমরা সঙ্গে অভিনয় করেন মাহিয়া মাহি। এর গল্পে দেখা যাবে, মাহির বিয়ে হয়েছে, তবু সে আমার প্রেমে অন্ধ হয়ে যায়। আমার সঙ্গে শুরু হয় তাঁর পরকীয়া।’ জয় আরো বলেন, ‘মাহির সঙ্গে আমার প্রেমের শেষ কোথায় কিংবা কেন প্রেম করছি, তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। অনেক যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করছেন মানিক স্যার। আশা করছি, খুব দ্রুত এর শুটিং শেষ হবে।’ এর আগে ১৯৯৭ সালে শিবলী সাদিক সালমান শাহ ও শাবনূরকে নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করেছিলেন। মানিক জানান, নাম এক হলেও ...
রাখি একজন রূপান্তরকামী, দাবি তনুশ্রীর

রাখি একজন রূপান্তরকামী, দাবি তনুশ্রীর

Entertainment
কয়েক দিন আগেই তনুশ্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বলিউড অভিনেত্রী রাখি সবন্ত। বলেছিলেন, তনুশ্রী একজন সমকামী। শুধু তাই নয়, দাবি করেন, তনুশ্রী নাকি তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। তিনি বলেন, ১২ বছর আগে আমার প্রিয় বন্ধু ছিল তনুশ্রী। বিভিন্ন পার্টিতে আমরা যেতাম। সেখানে তনুশ্রী প্রচুর ড্রাগ নিত। আমাকেও নিতে বলত। ও আমার শরীরের বিভিন্ন জায়গায় খারাপভাবে হাত দিত। বলিউডে অনেক সমকামী রয়েছে। তনুশ্রীও সমকামী। এবারই সেই অভিযোগেরই জবাব দিলেন তনুশ্রী দত্ত। একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাখি সবন্ত একজন রূপান্তরকামী, ইন্ডাস্ট্রির অনেকেই বিষয়টি জানেন। রাখিকে উদ্দেশ্য করে তনুশ্রী বলেন,  রাখি সবন্ত, আমি তোমার সঙ্গে কোনও ঝগড়া চাইছি না। তুমি যা খুশি তা বলতে পারো। তোমার সঙ্গে ঝগড়া করা মানে নর্দমার শূকরের সঙ্গে ঝগড়া করা। এর আগে তনুশ্রীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় ১০ কোটি টাকার ...
শ্রদ্ধায় খুশি, নামের বানান দেখে কষ্ট

শ্রদ্ধায় খুশি, নামের বানান দেখে কষ্ট

Entertainment
প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর অনেক গান এর আগে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে গেয়েছেন প্রতিযোগীরা। বাংলাদেশ থেকে ‘সা রে গা মা পা’র এবারের সিজনে প্রতিযোগী হিসেবে আছেন নোবেল। আইয়ুব বাচ্চুর গান গেয়ে এরই মধ্যে তিনি বিচারক আর দর্শকদের মন জয় করেছেন। গতকাল রোববার রাতে প্রচারিত জি বাংলার ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশের প্রয়াত এই সংগীতশিল্পীকে জি বাংলা যে শ্রদ্ধা জানিয়েছে, তার জন্য খুশি আইয়ুব বাচ্চুর ভক্ত আর সাধারণ দর্শকেরা। কিন্তু এই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর নামের বানান ভুল দেখে ভীষণ কষ্ট পেয়েছেন তাঁর ভক্ত, শ্রোতা আর অনুষ্ঠানটির দর্শক। সেখানে এই রক স্টারকে শ্রদ্ধা জানাতে গিয়ে লেখা হয় ‘আয়ুব বাচ্চু’। তা নিয়ে আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সারা দিন অনেকেই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, বাংলাদেশের শিল্পী ও স...
এবার মামলা-ঝামেলায় শাহরুখ

এবার মামলা-ঝামেলায় শাহরুখ

Entertainment
এবার মামলার ঝামেলায় পড়েছেন শাহরুখ খান। বলিউডের বাদশার বিরুদ্ধে অভিযোগ গুরুতর—শিখদের ধর্মাবেগে আঘাত। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শাহরুখ খানের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন দিল্লিতে বিধানসভায় আকালি দলের সদস্য মঞ্জিদার সিং সিরসা। পেশায় তিনি আইনজীবী। মামলায় তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনা কাইফ ‘জিরো’ ছবির একটি পোস্টার শেয়ার করেছেন। সেই পোস্টার ও ছবির ট্রেলারে দেখা গেছে, শাহরুখ খান অন্তর্বাস পরে কোমরে কৃপাণ নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর গলায় টাকার মালা। বিষয়টি তাঁরা মেনে নিতে পারছেন না। দিল্লির শিখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি জেনারেল সেক্রেটারি অভিযোগ করেছেন, শিখদের ‘কোড অব কনডাক্ট’ অনুযায়ী কৃপাণ শুধু ‘অমৃতধারী’ শিখরাই ধারণ করতে পারেন। কিন্তু ‘জিরো’ ছবিতে তা আপত্তিকরভাবে যুক্ত করা হয়েছে, যা শিখদের ধর্মাবেগে আঘাত করেছে। এ ঘটনা তাঁরা বরদাশত করবেন না। একই অভিযোগ করেছে আরও কয়েকটি শিখ সং...
‘শুভ্রা’ থেকে ‘প্রীতি’ হচ্ছেন পরীমনি

‘শুভ্রা’ থেকে ‘প্রীতি’ হচ্ছেন পরীমনি

Entertainment
গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির ‘শুভ্রা’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন পরীমনি । ছবিতে তাঁর সহজ-সরল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। এ কারণেই ইদানীং পরীমনির নামের পাশে যুক্ত হয়েছে ‘স্বপ্নজালখ্যাত নায়িকা’র বিশেষণটি। সেই নায়িকাই ‘স্বপ্নজাল’-এর নির্মাতার সঙ্গে আবার কাজ করতে যাচ্ছেন। তবে পূর্ণদৈর্ঘ্য নয়, এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম ‘প্রীতি সমাচার’। প্রীতি সমাচার স্বল্পদৈর্ঘ্যের ব্যাপ্তি হবে ৩০ থেকে ৩৫ মিনিট। এতে পরীমনি নামভূমিকায় অভিনয় করছেন। তাঁর চরিত্রটি পত্রিকার অপরাধবিষয়ক একজন প্রতিবেদকের। এতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনি। তিনি বলেন, ‘হ্যাঁ, কাজটি করছি। গিয়াস উদ্দিন সেলিম এটি পরিচালনা করবেন। তাঁর কাজ নিয়ে নতুন করে বলার কিছু নেই। ওয়েব কনটেন্টটির গল্প থ্রিলারধর্মী। রহস্যঘেরা গল্পের মধ্যে দারুণ সব রোমাঞ্চকর ব্যাপার আছে। পরিচালকের হাতে কাজটি খুব ভালো হবে আশা করছি।...