বিন্দুর স্বামীর সঙ্গে মডেল সুজানার সম্পর্ক?
মডেল সুজানারআফসান আরা বিন্দু। ২০০৬ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানার আপ ছিলেন তিনি। এরপর টিভি নাটক-টেলিছবি, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করে শীর্ষ অভিনেত্রীদের কাতারে নিজেকে দাঁড় করান এই অভিনেত্রী।
প্রথম ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে মিডিয়া অঙ্গনে পা রাখেন বিন্দু। পরে শাকিব খানের সঙ্গে ‘এই তো প্রেম’ ছবিতে অভিনয় করেও বেশ আলোচনায় আসেন তিনি।
পরে বিন্দুকে নিয়ে চলচ্চিত্র নির্মাতাদের প্রত্যাশাও বেড়ে যায়। অনেকে তাকে চলচ্চিত্রের সম্ভবনাময়ী অভিনেত্রী হিসেবেও দেখেন। কিন্তু ‘জাগো’ ছবিটি করার পর তাকে আর চলচ্চিত্রে পাওয়া যায়নি।
অন্যদিকে ছোট পর্দায়ও একজন সু-অভিনেত্রী হিসেবে বিন্দু নিজেকে প্রমাণ করেছিলেন। কিন্তু ধীরে ধীরে তাতে অনুপস্থিত হয়ে পড়েন তিনি। এ অভিনেত্রী ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন আসিফ অ্যাপারেলসের কর্ণধার আসিফ সালাহউদ্দিন মালিককে। তারপর মিডিয়া থেকে ক্রমশ দূরে সরে চল...














