হার্টের অসুখে : হার্টের অসুখ প্রতিরোধ করা যায়
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জীবনযাত্রা যত আধুনিক হচ্ছে হার্টের অসুখে আক্রান্তের হার তত বাড়ছে। প্রতিবছর শুধু হার্টের অসুখে বিশ্বজুড়ে মারা যায় প্রায় দেড় কোটি মানুষ, যা উন্নত বিশ্বের মোট মৃত্যুর প্রায় ৪৫ শতাংশ এবং উন্নয়নশীল দেশগুলোর মোট মৃত্যুর প্রায় ২৫ শতাংশ।
বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে উচ্চ রক্তচাপ ১০-২০ শতাংশের, করোনারি বা ইস্কিমিক হৃদরোগ ১০ শতাংশের আছে। এ ছাড়া প্রতি এক হাজারে ১ দশমিক ৩ জনের বাতজ্বরজনিত হৃদরোগ ও প্রতি হাজারে আটজন নবজাতক শিশুর জন্মগত হৃদরোগ রয়েছে।
হৃদরোগ বিভিন্ন রকমের হতে পারে। যেমন- জন্মগত হৃদরোগ, বাতজ্বরজনিত হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ, হৃৎপিণ্ডে স্বল্প রক্ত চলাচলজনিত হৃদরোগ, হৃদপেশির দুর্বলতাজনিত হৃদরোগ। হৃদরোগ সাধারণত মারাত্মক হয় এবং এর চিকিৎসাও ব্যয়বহুল। কিন্তু প্রায় সব রকমের হৃদরোগের প্রতিরোধব্যবস্থা আছে। সময়মতো প্রতিরোধ ব্যবস্থা নিলে এসব রোগের হাত থেকে অ...













