হার্টের অসুখে : হার্টের অসুখ বোঝার উপায়
হার্টের অসুখে খুব ছোট ছোট কিছু লক্ষণ দেখা যায় যাকে আমরা অধিকাংশ সময়ই এড়িয়ে যাই। যেমন বুকের ব্যথাকে অনেকে গ্যাসের সমস্যা বলে এড়িয়ে যায়। এতে সমস্যা বাড়বে বই কমবে না। একরম কিছু ছোটখাটো লক্ষণ রয়েছে যেগুলিকে মানুষ এড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ছেলে ও মেয়েদের ক্ষেত্রে হার্টের অসুখের লক্ষণ আলাদা আলাদা হয়।
বুকে ব্যথা : অধিকাংশ ক্ষেত্রেই হার্টের অসুখের লক্ষণগুলিকে মানুষ এড়িয়ে যায়। হার্টের অসুখে ঠিক কেমন ব্যথা হয় তা অজ্ঞাত থাকায় অনেকেই নিজে থেকে ওষুধ কিনে খেয়ে ফেলেন। যা কখনই উচিত নয়। তাই কখনও বুকে ব্যথা হ’লে সেটাকে এড়িয়ে যাওয়া যাবে না।
অধিক নাক ডাকা : কারো অত্যধিক জোরে নাক ডাকার অভ্যাস থাকলে এবং শ্বাস নিতে সমস্যা হ’লে এটি হার্টের অসুখের অন্যতম লক্ষণ।
দুশ্চিন্তা : এটি সবক্ষেত্রে মানসিক সমস্যা নয়। সবসময় ছোটখাটো বিষয়ে দুশ্চিন্তা করতে থাকলে হার্টের উপরে মারাত্মক চাপ পড়ে।
দমে কম পড়া : অল্পতেই ...














