শরীরের যে ৭ জায়গা ছোঁবেন না
আপনার শরীরের যেখানে খুশি সেখানেই হাত দিতেই পারেন। কিন্তু, হেলথ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শরীরের ৭টি জায়গা ছোঁবার চেষ্টা থেকে দূরে থাকুন।
জেনে নিন যে ৭ জায়গা ছুঁতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা-
খালি হাত মুখে নয়: যখন-তখন মুখে হাত দেবেন না। ব্রিটেনের জার্নাল অফ অ্যাপলায়েড মাইক্রোবায়োলজির এক সমীক্ষায় জানা গেছে, কাজ করতে করতে অবচেতনেই লোকজন প্রতি ঘণ্টায় গড়ে ২৩.৬ বার মুখে বা মুখের চারপাশে হাত দেয়। বিশেষত, একঘেয়েমির সময়। আবার খুব যখন ব্যস্ত, তখনও অন্তত গড়ে ৬.৩ বার মুখের চারপাশে হাত চলে যায়। আঙুল থেকে মুখের অভ্যন্তরে জীবাণু চলে যায়।
কানের ভেতরে হাত নয়: আঙুল দিয়ে তো কান খোঁচাবেনই না, এমনকী কানের ভিতর অন্য কিছু দিয়েও খোঁচানোর চেষ্টা করবেন না। কারণ, একটু এদিক সেদিক হলেই খোঁচা লেগে কানের ভিতরের পাতলা পর্দা ছিঁড়ে যেতে পারে।
অযথা গালে হাত দেবেন না: সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়া বা ক্রিম ...













