যে ৬ খাবার রান্নার আগে ধোয়া উচিৎ নয়
আমরা সাধারণত কোনো খাবার রান্না করার আগে সেটি ধুয়ে নেই, যাতে করে খাবার ব্যাকটেরিয়া বা অন্যান্য ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত থাকে।
তবে ধোয়ার ফলে সব খাবারের ব্যাকটেরিয়া দূর হয় না বরং কিছু কিছু খাবারের ব্যাকটেরিয়া আরো বেশি ছড়িয়ে পড়ে। এমন ৬টি খাবার সম্পর্কে জেনে নিন, যেগুলো রান্নার আগে ধোয়ার ক্ষেত্রে আপনাকে এখন থেকে একবার হলেও ভেবে দেখতে হবে।
মুরগির মাংস ও মাছ
মুরগির মাংস রান্নার আগে বেসিনে ভালোভাবে ধুয়ে নেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই অভ্যাস আজই ত্যাগ করুন। মুরগির কাঁচা মাংস ধুয়ে নিলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা প্যাথোজেন তো দূর হয়ই না বরং মাংসের সমগ্র পৃষ্ঠ ও অভ্যন্তরে এবং ছিটে আসা পানি থেকে মানব শরীরেও বিস্তার ঘটতে পারে। নিউ ইয়র্কের সিওসেট হাসপাতালের পুষ্টি ও খাদ্য সেবা বিভাগের পরিচালক এরিক সিডেন বলেন, ‘বেসিনে কাঁচা মুরগির মাংস ধোয়ার ফলে আপনি ব্যাকটেরিয়াকে আপনার রান্নাঘরের সম্ভাব্য সবখানে...














