এক কোয়া রসুন শক্তিশালী অ্যান্টিবায়োটিক!
রসুনের জুরি মেলা ভার। বহু শারীরিক সমস্যার সমাধান হয় রসুনের সাহায্যে। গবেষণায় দেখা গেছে, খালি পেটে রসুন খাওয়া হলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক -এর মতো কাজ করে। সকালে ব্রেকফাস্টের আগে রসুন খেলে এটি আরও কার্যকরীভাবে কাজ করে।
অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার তারা দেখেছেন, রসুনের একটি কোয়া খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয়। রসুনের একটি কোয়া খাওয়ার ফলে তারা শরীরে ভাল পরিবর্তন দেখতে পায়।
খালি পেটে রসুনের কোয়া খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে। এছাড়াও, এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন- ডায়রিয়া। এটা হজম ও খিদের উদ্দীপক হিসেবে কাজ করে। এটি স্ট্রেস দূর করতেও সক্ষম। স্ট্রেস বা চাপের কারনে আমাদের গ্যাস্ট্রিক এর সমস্যায় পরতে হয়। তাই, খালি পেটে একটি রসুনের কোয়া খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে।
অ...













