দূর পরবাস জাপান: সময়ের ডায়েরি
গ্রন্থের ‘কিছু কথা’র ভূমিকায় লেখক নিজেকে বলেছেন হাতুড়ে লেখক। এই বক্তব্যের গুরুত্বপূর্ণ চিহ্ন কোথাও খুঁজে পেলাম না ২৩২ পৃষ্ঠার বইটিতে। তবে তথ্যের সংকট ও বিন্যাস চিন্তা করলে এ দায় লেখকের ঘাড়ে বর্তায় বই কী! তথাপি আলোচ্য ‘দূর পরবাস জাপান’ গ্রন্থের রচয়িতা কাজী ইনসানুল হক কথায় ও লেখায় দুটোতেই পারদর্শী।
জাপানে লেখক, সাংবাদিক, সম্পাদক ও সংগঠক কাজী ইনসানুল হক অতিপরিচিত একটি নাম। বহু আগে থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত। জাপানে প্রবাসী হওয়ার আগে তাঁর লেখার সঙ্গে আমি পরিচিত। রংপুর-কুড়িগ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ, অবিভক্ত বাংলা ও সাবেক পূর্ব পাকিস্তানের দীর্ঘ ৩৫ বছরের জনপ্রতিনিধি ‘টাইগার অব বেঙ্গল’ খ্যাত কাজী ইমদাদুল হকের সন্তানই হচ্ছেন কাজী ইনসানুল হক। তিনি কখনোই পিতৃপরিচয় দেন না, ফলে আমরা অনেকেই সেই তথ্যটি জানি না। এটা তার দ্বিতীয় গ্রন্থ। প্রথম গ্রন্থ ‘মেড ইন জাপান’ ২০০৭ সালে ঢাকার জাগৃতি প্রকাশনী ...











