Tech news Archives - Page 13 of 15 - Mati News
Tuesday, June 30

Tech news

মোবাইলে বুঁদ হয়ে থাকা বসিরহাটের আশিককেই খেতাব দিল ইউটিউব

মোবাইলে বুঁদ হয়ে থাকা বসিরহাটের আশিককেই খেতাব দিল ইউটিউব

Cover Story, Tech news
বয়স মাত্র কুড়ি। এই বয়সের আর পাঁচটা তরুণের যেমন স্বভাব, তিনিও তার ব্যতিক্রম নন। বাড়ির ছেলেকে সর্বক্ষণ মোবাইলে বুঁদ হয়ে থাকতে দেখে বকাবকি করতেন অভিভাবকেরা। ইন্টারনেট ঘাঁটাঘাঁটির সূত্রেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের তরুণের হাতে উঠে এসেছে ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ড। শুধু প্রশংসা বা মানপত্র নয়, বাড়ির লোকেরা যাকে ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’ বলতেন, সেই ভিডিয়ো তৈরির সুবাদে আর্থিক প্রাপ্তিও ঘটেছে টাকি সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আশিক রাজার। ভিডিয়ো কতবার দেখা হল, কত শেয়ার হল তার নিরিখে এই পুরস্কার দেয় ইউটিউব কর্তৃপক্ষ। তবে এই পুরস্কারের অন্যতম শর্ত, সংশ্লিষ্ট চ্যানেলের অন্তত ১ লক্ষ সাবস্ক্রাইবার থাকতে হবে। কী নিয়ে ভিডিয়ো বানান আশিক? ওই যুবক জানালেন, সমস্যা থেকে না পালিয়ে তার মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর মন্ত্রই রয়েছে ভিডিয়োতে। আর তাতেই কেল্লা ফতে। কোনও কোনও ভিডিয়ো দেখা হয়েছ...
অ্যাপলকে টপকে শীর্ষে মাইক্রোসফট

অ্যাপলকে টপকে শীর্ষে মাইক্রোসফট

Cover Story, Tech news
২০১০ সালের পর প্রথমবারের মতো অ্যাপলকে টপকে শীর্ষস্থানে মাইক্রোসফট। ৭৫,৩৩০ কোটি ডলারের বাজারমূল্য নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বাজারমূল্যের প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত আগস্টে প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানি হিসেবে নাম লেখানোর রেকর্ড গড়া অ্যাপলের শেয়ার পড়ে গেলে মাইক্রোসফট শীর্ষস্থান দখল করে। প্রত্যাশা অনুযায়ী আইফোন বিক্রি করতে না পারাকেই অ্যাপলের বাজারমূল্য কমার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বলে উল্লেখ করা হয় আইএএনএস এর প্রতিবেদনে। তালিকায় ৭৩৬৬০ কোটি ডলার নিয়ে তৃতীয় অবস্থানে আছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। ৭২,৫৫০ কোটি ডলার নিয়ে চতুর্থ অবস্থানে আছে ওয়েব জায়ান্ট গুগলের প্রতিষ্ঠান অ্যালফাবেট। মাইক্রোসফট প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলা এক বিবৃতিতে বলেন, আমরা ২০১৯ অর্থবছরে একটি সুন্দর সূচনা করছি, এটি আমাদের উদ্ভাবন ও গ্রাহকরা তাদের ডিজিটাল রূপান...
বৃষ্টির জন্য পাহাড় তৈরির চিন্তা করছে আরব আমিরাত!

বৃষ্টির জন্য পাহাড় তৈরির চিন্তা করছে আরব আমিরাত!

Cover Story, Tech news
বিশ্বের সবথেকে উঁচু টাওয়ার বুর্জ খলিফা কিংবা পাম গাছের আকারে তৈরি আস্ত একটা দ্বীপ পাম জুমেইরা। চোখ ধাঁধিয়ে যাওয়া এইসব কীর্তির পর এবার নাকি পাহাড় তৈরি করা চিন্তা করছে সংযুক্ত আরব আমিরাত । বৃষ্টি আনতেই নাকি এমন চিন্তাভাবনা শুরু হয়েছে। খবর অনুযায়ী, দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে কৃত্রিম পাহাড় বানানোর পরিকল্পনা নিয়েছে আরব আমিরাত। আর এই পরিকল্পনা নিয়ে গবেষণা চালাচ্ছে মার্কিন সংস্থা National Center for Atmospheric Research (NCAR)। কি ধরনের পাহাড় তৈরি করলে , আবহাওয়ায় কি ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়েই চলছে আলোচনা। কতটা উঁচু হবে, কেমন ধরনের ঢাল থাকবে- সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। গবেষণার পর রিপোর্ট পেশ হবে, তার ভিত্তিতেই শুরু হবে কাজকর্ম। বৃষ্টিপাতের জন্য পাহাড় খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত পাহাড়ের একটি ঢালে বৃষ্টি হয় ও অপর দিক শুকনা থাকে। আরব আমিরাতে বৃষ্টি একটা বড় সমস্যা। গ্রীষ্মে খুব হ...
গভীর সমুদ্রে ডাক বাক্সে চিঠি জমা হয় হাজার হাজার!

গভীর সমুদ্রে ডাক বাক্সে চিঠি জমা হয় হাজার হাজার!

Cover Story, Tech news
আজকাল ই-মেইল, মেসেজ, হোয়াট্স্যাপ-এর যুগে চিঠির প্রচলন নেই। লাল রঙের, গোল মাথাওয়ালা ছোট থামের মতো দেখতে সেই ডাক বাক্স যা একটা সময় শহরের অলিতে গলিতে দেখা যেত, তা এখন ‘ভ্যানিস’ হয়ে গেছে। কিন্তু এমন পরিস্থিতিতেও এমনই একটি লাল, গোল মাথাওয়ালা ডাক বাক্স হয়ে উঠেছে হাজার হাজার পর্যটকদের মূল আকর্ষণ। হাজার হাজার চিঠি নিয়মিত জমা পড়ে এই ডাক বাক্সে। এই বাক্সে চিঠি ফেলতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার পর্যটকদরা ছুটে আসেন প্রতি বছর। ভাবছেন, ব্যপার কী! কী এমন বিশেষত্ব রয়েছে এই ডাক বাক্সে? আসলে এই ডাক বাক্সটি রয়েছে সমুদ্রের গভীরে। এই ডাক বাক্স রয়েছে জাপানের সুসামি শহরে। প্রতি বছর কয়েকশো পর্যটক ‘ডিপ সি ডাইভিং’-এ এই ডাক বাক্সের টানেই ছুটে আসেন এখানে। জাপানের এই শহরে মূলত মৎস্যজীবী মানুষের বাস। প্রায় পাঁচ হাজার মৎস্যজীবী এখানে বসবাস করেন। ১৯৯৯ সালের এপ্রিলে এখানে ‘কুমানোকোদো’ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পর...
এ বড় আজব জাদুঘর

এ বড় আজব জাদুঘর

Cover Story, Tech news
সাধারণত জাদুঘর বলতে আমরা বুঝি যেখানে বেশ পুরনো এবং বিখ্যাত জিনিসপত্র সংরক্ষণ করা হয়। সবচেয়ে সফল, জনপ্রিয় কিংবা আলোচিত বিষয়গুলোই অন্তর্ভুক্ত করা হয় এখানে। কিন্তু সুইডেনে তৈরি হয়েছে একেবারেই ভিন্ন এক জাদুঘর। বিবিসি এক ভিডিও প্রতিবেদনে জানায়, এই জাদুঘরে কেবল ব্যর্থ এবং অজনপ্রিয় বিষয়গুলোই স্থান পায়। বিশেষ করে কারও কোনও উদ্ভাবন জনপ্রিয়তা কিংবা আশানুরূপ সফলতা না পেলে সেগুলো এখানে নিয়ে আসা হয়। আরেক সংবাদমাধ্যম সিবিসি জানিয়েছে, এটাকে মিউজিয়াম অব ফেইল্যুর (ব্যর্থতার জাদুঘর) নামে ডাকা হয়। ইতোমধ্যে বেশ সাড়াও ফেলেছে এটি। জাদুঘরটির প্রতিষ্ঠাতা সুইডেনভিত্তিক সাংগঠনিক মনোবিজ্ঞানী স্যামুয়েল ওয়েস্ট। এই জাদুঘরে সব মিলিয়ে ১৩০টি ব্যর্থ উদ্ভাবন রাখা হয়েছে। ব্যর্থতার জাদুঘরপ্রতিষ্ঠার পেছনে অন্যরকম একটি উদ্দেশ্য রয়েছে। সফলতার ঘটনাগুলো সাধারণত আমাদের সবারই জানা হয়। কিন্তু সফল হওয়ার আগে একজন মানুষ কতবার ...
একটি ফোনে চারটি ক্যামেরা! নিয়ে আসছে ওপো

একটি ফোনে চারটি ক্যামেরা! নিয়ে আসছে ওপো

Cover Story, Tech news
টেব বিশ্ব : খুব শীঘ্রই দেশের বাজারে আসতে চলেছে ওপো আর সেভেনটিন প্রো। ওপোর এই মডেলের বিশেষত্ব হল, এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে আরও একটি। জেনে নিন এর নজরকাড়া ফিচার্সগুলি। ১। ওয়াটার ড্রপ স্টাইল নচ, একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ছাড়াও রয়েছে আরও গুরুত্বপূর্ণ কিছু ফিচার্স। রয়েছে সুপার ভিওওসি চার্জিং এবং ৮ জিবি র‌্যাম। ২। ফোনটির পিছনে থাকছে তিনটি ক্যামেরা। প্রথম ক্যামেরায় থাকছে ১২ মেগাপিক্সেল সেন্সর। দ্বিতীয় ক্যামেরায় ২০ মেগাপিক্সেল সেন্সর। আর তৃতীয়টি থ্রি ডি স্টিরিও ক্যামেরা। এই আর সেভেনটিন প্রো মডেলটিতে একটি ২৫ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরাও রয়েছে। ৩। কানেক্টিভিটির জন্য মডেলটিতে থাকছে ফোর জি ভোল্টি, ওয়াই ফাই, ব্লু টুথ ভি ৫.০, জিপিএস/এ-জিপিএস, এনএফসি আর এই ফোনের ইউএসবি টাইপ সি পোর্ট। কোম্পানির নিজস্ব ভিওওসি চার্জিং সিস্টেমের জন্য দ্রুত চার্জ হয় এই ফোনের। ...
সহজে দ্রুত রক্তদাতার সন্ধান দেবে ‘আলো ব্লাড ডোনার’

সহজে দ্রুত রক্তদাতার সন্ধান দেবে ‘আলো ব্লাড ডোনার’

Cover Story, Tech news
তথ্যপ্রযুক্তির যুগের সঙ্গে তাল মিলিয়ে রক্তদান কার্যক্রমকে আরো সহজ করতে রক্তদাতার সন্ধান ‘আলো ব্লাড ডোনার’ নামে নতুন একটি অ্যাপ চালু হয়েছে। অ্যাপটি চালু করেছে ‘সেভ দ্য ফিউচার’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। অ্যাপটির বিশেষ সুবিধা হচ্ছে নিবন্ধিত রক্তদাতাদের খুঁজে পেতে সহজ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। অ্যাপটি গুগল প্লে স্টোরে ‘Alo Blood Donor’ নামে পাওয়া যাচ্ছে। অ্যাপটিতে সারা দেশের স্বেচ্ছাসেবকদের বিস্তারিত তথ্য দেওয়া আছে। অর্থাৎ যার জেলায় রক্তের প্রয়োজন হবে, অ্যাপের মাধ্যমে রক্তগ্রহীতারা সেই জেলায় স্বেচ্ছাসেবকের মাধ্যমে যোগাযোগ করে কাঙ্ক্ষিত রক্তদাতার সন্ধান পাবেন। এ ছাড়া সরাসরি অ্যাপ থেকে সার্চ করে যেকোনো গ্রুপের রক্তদাতা খুঁজে নেওয়া যাবে। অ্যাপে যত বেশি রক্তদাতা নিবন্ধন করবেন, তত বেশি মানুষ উপকৃত হবে। তাই সব রক্তদাতাকে ‘আলো ব্লাড ডোনার’ অ্যাপে নিবন্ধন করার জন্য অনুরোধ জানিয়েছে ‘সেভ দ...
মোবাইলের ধারণা পাল্টে দিতে আসছে এই নতুন প্রযুক্তি

মোবাইলের ধারণা পাল্টে দিতে আসছে এই নতুন প্রযুক্তি

Cover Story, Tech news
আগামী ডিসেম্বর মাসেই মোবাইলের চিপসেট প্রস্তুতকারী সংস্থা কোয়ালকম আনতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ চিপসেট। ডিসেম্বরে হাওয়াই দ্বীপে শুরু হতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রযুক্তি সংক্রান্ত তৃতীয় বার্ষিক শীর্ষ সম্মেলন। সেখানেই এই চিপসেট লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। উন্নত প্রযুক্তিসম্পন্ন চিপসেটের কারণেই আজ আমরা অনেকাংশে কম্পিউটারের মতো কার্যকরী স্মার্টফোন পেয়েছি। কম্পিউটারের হার্ডওয়্যারের ভাষায় বললে বলতে হয় যে, ‘চিপসেট’ হল স্মার্টফোনের ‘মাদারবোর্ড’। স্মার্টফোনের কার্যকারিতার বেশির ভাগটাই নির্ভর করে এই চিপসেটের উপর। মোবাইলের যাবতীয় গণনা বা কম্পিউটিং সম্পর্কিত কাজ করে এই চিপসেট। প্রাথমিকভাবে কোয়ালকমের পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেটের নাম স্ন্যাপড্রাগন ৮১৫০ বলে জানা গিয়েছে। কিন্তু স্ন্যাপড্রাগন নামের পাশে যেহেতু তিনটি সংখ্যা দিয়েই কোয়ালকম তাদের চিপসেটের নামকরণ করে থাকে, তাই সেই রীতি অনুযা...
ইলেকট্রিক বিলে অনেক খরচ হয়ে যাচ্ছে? কৌশলে টাকা বাঁচান সহজেই

ইলেকট্রিক বিলে অনেক খরচ হয়ে যাচ্ছে? কৌশলে টাকা বাঁচান সহজেই

Cover Story, Tech news
শীত কাল সামনেই বলে আমরা অনেকেই ভেবে নিই ইলেকট্রিক বিলের খরচ কমবে অনেকটাই। কিন্তু ভুলে যাবেন না, পাখা-এসি না চললেও ঘন ঘন গরম জল ও গিজার ব্যবহার বিলের অঙ্ককে খুব বেশি পরিবর্তন করবে না। তাই বিল বাঁচাতে সারা বছরই রপ্ত করুন বিশেষ কিছু অভ্যাস। মাসের শুরু থেকেই যদি সাবধান হওয়া যায়, তা হলে মাসের শেষে এই বিল নিয়ে চিন্তা সহজেই দূর হয়। কেবল মাত্র সময়ে সময়ে আলো-পাখা বন্ধ করাই নয়, বিল কমাতে পারে আরও কিছু বিশেষ অভ্যাস।  বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের সে সব কৌশল জানলে বুকপকেট কিছুটা আরাম পাবে বইকি! আর ইলেকট্রিক বিলের পিছনে অনর্থক অতিরিক্ত অর্থব্যয় রুখে দিলে সারা মাসের সঞ্জয়ও বাড়বে খানিকটা। বিল বাঁচাতে এ বার থেকে এই সব কৌশল অনুসরণ করলে সুফল পাবেন আপনিও। কম বিদ্যুৎ খরচ হয় এমন আধুনিক পদ্ধতির আলো ব্যবহার করলে খরচ কমে অনেকটাই। ছবি: শাটারস্টক। বাল্‌ব বা টিউব মাঝে মধ্যেই পরিষ্কার করুন...
বাজারে টেকনোর ক্যামন আই সিরিজের দুটি স্মার্টফোন

বাজারে টেকনোর ক্যামন আই সিরিজের দুটি স্মার্টফোন

Cover Story, Tech news, Teen
বাজারে এসেছে এআই প্রযুক্তির ডুয়াল ক্যামেরা ও নচ-ডিসপ্লেসহ টেকনোর ক্যামন আই টু এবং ক্যামন আই-টু এক্স স্মার্টফোন। উচ্চমান ও প্রযুক্তি সম্পন্ন ক্যামেরার প্রাধান্য পেয়েছে নতুন এই মডেল দুটিতে। মডেল দুটির উদ্বোধন উপলক্ষে সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশের প্রধান নির্বাহী রেজওয়ানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মডেল দুটির ইনফ্লুয়েন্সার হিসেবে ইউটিউব সেলিব্রেটি রাবা খান ও গায়ক প্রিতম হাসান নতুন মডেল দুটি উন্মোচন করেন। টেকনো এই ক্যামন সিরিজের ফোনে মিডরেঞ্জ-সেগমেন্টে ক্রেতাদের জন্য উচ্চমান ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরার পাশাপাশি অন্যান্য ফিচারের দিকেও বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। রেজওয়ানুল হক বলেন, টেকনোর ক্ষেত্রে আমরা ক্রেতাদের হাতে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের স্মার্টফোন তুলে দেয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমরা এই অঞ্চলের ...
অ্যাপ থেকে তথ্য ‘চুরি’ ঠেকাবেন যেভাবে

অ্যাপ থেকে তথ্য ‘চুরি’ ঠেকাবেন যেভাবে

Tech news
ফেইসবুক, উবার, জিমেইলের মতো বিশ্বখ্যাত অ্যাপ বলতে গেলে ব্যবহার না করে আমরা পারি না। বর্তমান সময়ে  আমাদের দৈনন্দিন প্রয়োজনেই এসবসহ নানা ধরনের অ্যাপ স্মার্টফোনে ডাউনলোড করে নেই। কিন্তু ডাউলোডের সময় আমরা না দেখেই ফোনের অনেকে কিছুর অ্যাকসেসে  ‘Agree’ করে দেই। এতে স্মার্টফোনের ক্যামেরা, এসএমএস-এমএমএস, কললিস্ট, স্টোরেজ, ছবি-ভিডিও, ক্যালেন্ডার, ডিভাইসের আইডি ও অন্যান্য তথ্য, মাইক্রোফোন, অডিও রেকর্ডসহ আপনার অনেক ব্যক্তিগত তথ্যই নিয়ে সেবাদাতা কোম্পানিগুলো। বিশ্বব্যাপী এখন ডেটা সুরক্ষা ও প্রাইভেসি অনেক গুরুত্বপূর্ণ। ব্যবহারকারীর ডেটা কোথায় ব্যবহার হতে পারে তার অন্যতম উদাহরণ ফেইসবুকের কেমব্রিজ অ্যানালিটিকার কেলেঙ্কারি। আছে আরও অনেক ঘটনা। সম্প্রতি দেশে অালোচনায় এসেছে পাঠাও। ব্যবহারকারীর এসএমএসও নিয়ে নেয়ার অভিযোগ স্টার্টআপটির বিরুদ্ধে। তাহলে কীভাবে সুরক্ষিত থাকবেন এখানে। চলুন দেখে আসি এর প্...
পাঠাও থেকে হতে পারে তথ্য চুরি! মোবাইল অ্যাপ ও প্রাইভেসি নিয়ে ভ্রান্তিবিলাস

পাঠাও থেকে হতে পারে তথ্য চুরি! মোবাইল অ্যাপ ও প্রাইভেসি নিয়ে ভ্রান্তিবিলাস

Cover Story, Tech news
ড. রাগিব হাসান, কম্পিউটার সিকিউরিটি ও প্রাইভেসি বিশেষজ্ঞ : অনেকদিন আগে একটা বিজ্ঞাপন খুব জনপ্রিয় ছিল, এক লোক রাস্তায় বেরিয়েছে আর সবাই তাকে বলছে তার বউয়ের জন্য শাড়ি কেনার কথা। শেষমেষ বিরক্ত হয়ে লোকটা বললো, ঘরের কথা পরে জানলো ক্যামনে? তখন আরেকজন লোকটার পিঠ থেকে কাগজের নোটিশটা খুলে বললো, এই যে এমনে! আমাদের ঘরের কথা, আমাদের সব গোপন কথা আর গোপন নাই। সর্বনাশটা আমরা নিজেই করেছি। দরজা খুলে দিয়ে গুপ্তচরকে নিজের ঘরে ঢুকিয়েছি। আর এই গুপ্তচর হলো, আমাদেরই স্মার্টফোন। স্মার্টফোন, তা সে অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, এরমধ্যে আছে একগাঁদা সেন্সর। মাইক্রোফোন থেকে শুরু করে জাইরোস্কোপ, এক্সিলারোমিটার, জিপিএস এসব কিছু দিয়ে আপনার যাবতীয় গোপন কথা জেনে যাওয়া সম্ভব। আপনি হাঁটেন কখন আর ঘুমান কখন, কার সাথে কথা বলেন, কোথায় কোথায় ঘুরেছেন, সব কিছু। পকেটে করে গুপ্তচর নিয়ে ঘোরার এই সুব্যবস্থা মানব সভ্যতার ইতিহাসে আগ...
পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভিনগ্রহী মহাকাশযান?

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভিনগ্রহী মহাকাশযান?

Cover Story, Tech news
পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভিনগ্রহীদের পাঠানো কোনও মহাকাশযান? তা আদতে কোনও ধূমকেতু নয়? নয় কোনও গ্রহাণু বা অ্যাস্টারয়েড? এ বার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষকদল জানাল, না, পৃথিবীর দিকে ধেয়ে আসা ওই মহাজাগতিক বস্তু ‘আউমুয়ামুয়া’ আদতে কোনও ধূমকেতু নয়। খুব সম্ভবত ওটা ভিনগ্রহীদের পাঠানো কোনও মহাকাশযান। আর সেটাকে চালাচ্ছে আলো। আমাদের সূর্য বা তার মতো কোনও নক্ষত্র (দের) আলোই তাকে ঠেলেঠুলে ব্রহ্মাণ্ডের এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে চলেছে। অন্য কোনও নক্ষত্রমণ্ডল থেকে তাকে ঢুকিয়ে দিয়েছে আমাদের সৌরমণ্ডলে। আবার হয়তো কোনও কালে তাকে ঠেলেঠুলে আমাদের সৌরমণ্ডল থেকে ‘আউমুয়ামুয়া’কে টেনে বের করে নিয়ে যাবে সেই আলোই।  আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ প্রকাশিতব্য তাঁদের গবেষণাপত্রে এমনটাই দাবি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই বিশিষ্ট অধ্যাপক জ্যোতির্বিজ্ঞানী স...
কী ফিচার থাকছে গ্যালাক্সি এস ফোর এ?

কী ফিচার থাকছে গ্যালাক্সি এস ফোর এ?

Cover Story, Tech news
অল্প কিছুদিনের মধ্যেই বাজারে আসতে যাচ্ছে স্যামসাং এর নতুন ফ্ল্যাগশিপ ট্যাবলেট গ্যালাক্সি এস ফোর । এরই মাঝে অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে এই ট্যাব নিয়ে। কেমন হবে এর ডিজাইন আর কী কী ফিচারে সাজানো হবে এই ট্যাব? সম্প্রতি অ্যানড্রয়েড হেডলাইনসের ফাঁস করা একটি ছবি দেখে বোঝা যাচ্ছে যে, এই ট্যাবে কোনো হোম বাটন থাকছে না, যেটা কি না এর পূর্ববর্তী সংস্করণ এস থ্রিতে ছিল। এ ছাড়া এই ট্যাবের ডিসপ্লের আকারও হবে তুলনামূলক বড়, আর এর সামনের অংশে স্যামসাংয়ের লোগোও থাকবে না। সে কারণে এর বেজেলও অনেকটা চিকন হয়ে যাবে। ফাঁস হওয়া গ্যালাক্সি এস ফোর এর ওই ছবি থেকে এটাও বোঝা যাচ্ছে যে, আনলক করার উপায় হিসেবে স্যামসাং ব্যবহার করতে যাচ্ছে চোখের স্ক্যানার । তবে এমনটাও হতে পারে যে এস ফোরের এটাই একমাত্র নিরাপত্তা ফিচার নাও হতে পারে। যদিও স্যামসাং ডিসপ্লের নিচে ফিংগারপ্রিন্ট স্ক্যানার বসানোর বিষয়ে চিন্তাভাবনা করেছে, তবে...
শুরু হচ্ছে নম্বর ঠিক রেখে মোবাইল অপারেটর পরিবর্তন

শুরু হচ্ছে নম্বর ঠিক রেখে মোবাইল অপারেটর পরিবর্তন

Cover Story, Tech news
মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের (মোবাইল নম্বর পোর্টাবিলিটি—এমএনপি) বহুল প্রতীক্ষিত সেবা আজ সোমবার পরীক্ষামূলকভাবে চালু করা হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল হক জানান, রাত ১২টার পর থেকেই এ সেবা চালু হবে। এ ছাড়া সোমবার সকালে এ বিষয়ে বিটিআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত বুধবার টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, গ্রাহকের ভালো সাড়া পেলে পরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু করা হবে। গ্রাহক পর্যায়ে এই সেবা পেতে বিটিআরসি ৫০ টাকা ফি নির্ধারণ করেছে। এমএনপির জন্য আবেদনের পর গ্রাহককে ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে এবং যদি কোনো গ্রাহক পুরোনো অপারেটরে ফিরে যেতে চান, তাহলে তাঁকে অপারেটর পরিবর্তন হওয়ার পর থেকে ৯০ দিন পর্যন্ত অপেক্...
404 Not Found

404 Not Found


nginx