Tech news Archives - Page 14 of 15 - Mati News
Tuesday, June 30

Tech news

১৪ বছরের আগে সন্তানের হাতে মোবাইল নয়, বললেন বিল গেটস

১৪ বছরের আগে সন্তানের হাতে মোবাইল নয়, বললেন বিল গেটস

Cover Story, Tech news, Teen
১৪ বছরের আগে শিশুর হাতে কোনও ভাবেই মোবাইল ফোন নয়। বলছেন খোদ তথ্য-প্রযুক্তির সম্রাট বিল গেটস! তাঁর মতে, ‘‘বাবা-মায়ের দায়িত্ব পালন খুব সহজ কাজ নয়। অভিভাবকরাই ঠিক করবেন এক জন শিশুর বেড়ে ওঠা কেমন হবে। তাই শিশুর হাতে কখন সেলফোন তুলে দেবেন, সে সিদ্ধান্তও অভিভাবকের।’’ নিজের সন্তানদের ক্ষেত্রেও এই বিষয়ে যথেষ্ট কঠোর ছিলেন বিল গেটস। তাঁর তিন সন্তানের বয়স যথাক্রমে ২০, ১৭ ও ১৪। এঁদের কেউই হাইস্কুলে ওঠার আগে মোবাইল হাতে পাননি। এর আগেও সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়া নিয়ে একই কথা জানিয়েছিলেন বিল।  শিশু কাঁদছে। তাকে ভোলাতে মা হাতে তুলে দিলেন মোবাইল। বাবা-মা ব্যস্ত জরুরি কাজে, শিশুর দৌরাত্ম্য ঠেকাতে হাতে গুঁজে দিচ্ছেন গেম। আমাদের চারপাশে এ ছবি নতুন নয়। যদিও চিকিৎসকরা বরাবরই শিশুদের হাতে মোবাইল তুলে দেওয়ার বিরোধিতাই করে এসেছেন। ২০১৬-য় ‘‘কিডস অ্যান্ড টেক: দ্য ইভলিউশন অব টুডে’জ ডিজিটাল ...
মার্সিডিজ থেকে টয়োটা, এই কনসেপ্ট কার দেখলে চোখ জুড়িয়ে যাবে

মার্সিডিজ থেকে টয়োটা, এই কনসেপ্ট কার দেখলে চোখ জুড়িয়ে যাবে

Cover Story, Tech news
‘কনসেপ্ট কার’ হল সেই সমস্ত গাড়ি, যেগুলি আধুনিকতম স্টাইল এবং প্রযুক্তির সাহায্যে নির্মাণ করা হয়। এই গাড়িগুলি বিভিন্ন আন্তর্জাতিক মোটর শো-য় প্রদর্শিত হয়। ক্রেতাদের মতামত জানার জন্য এই কনসেপ্ট কারগুলি প্রদর্শন করা হয়ে থাকে যেগুলি হয়তো সাধারণ মানুষের ব্যবহারের জন্য আর নাও তৈরি করা হতে পারে। মার্সিডিজ মেব্যাক ভিশন ৬ ক্যাব্রিওলেট: সেটি হল, মার্সিডিজের ক্যাব্রিওলেট মডেলটি তাদের কুপ মডেলটির থেকেও আরও এক কাঠি উপরে। গাড়িটি দেখলে মনে হবে রাস্তায় কোনও ক্রুজ চলছে। এর বাইরেটা যেমন আকর্ষণীয়, তেমনই সুন্দর এর ভিতরটি। মার্সিডিজের এই মডেলটি দেখলে আপনি অবশ্যই চমকে যাবেন। টয়োটা জি আর এইচভি: টয়োটার এই স্পোর্টস গাড়িটি টয়োটা ৮৬ মডেলের উপরই ভিত্তি করে তৈরি হয়েছে। এই গাড়িটিতে আছে ‘সিক্স স্পিড ম্যানুয়াল মোড’। এছাড়াও এতে স্ট্যান্ডার্ড অটোমেটিক ট্রান্সমিশন মোড আছে। মাজদা আরএক্স ভিশন: একটি...
বিদ্যুত্ খরচ কমাতে কৃত্রিম চাঁদ বানাচ্ছে চিন!

বিদ্যুত্ খরচ কমাতে কৃত্রিম চাঁদ বানাচ্ছে চিন!

Cover Story, Tech news
অমাবস্যার রাতে চাঁদ দেখেছেন কখনও? বা পূর্ণিমাতে একাধিক চাঁদ? কথাটা শুনে কোনও হেয়ালি মনে হতেই পারে। কিন্তু এ কোনও হেয়ালি নয়, বাস্তবে যে এমনটাই হতে চলেছে চিনে। আকাশে কৃত্রিম চাঁদ বানিয়ে রাতের অন্ধকারকে আলোকিত করার চেষ্টায় মেতেছে চিন। বিদ্যুতের খরচ কমাতে, এমনকি স্ট্রিট লাইটের ব্যবহার বন্ধ করতেই এমন অভিনব পরিকল্পনা করেছে ড্রাগনের দেশ। চায়না ডেলি-র রিপোর্ট অনুযায়ী,  সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই এই কৃত্রিম চাঁদ তৈরি করে ফেলবেন বলে আশা প্রকাশ করেছেন সে দেশের বিজ্ঞানীরা। প্রাথমিক ভাবে চিনের চেঙদু শহরে একটি কৃত্রিম চাঁদ লাগানো হবে। যদি সেই প্রকল্প সফল হয়, তা হলে ২০২২-এর মধ্যে আকাশে আরও তিনটি চাঁদ ‘ঝোলাবে’ চিন। এমনটাই জানিয়েছেন, চেঙদু অ্যারোস্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজি মাইক্রোইলেকট্রনিক্স সিস্টেম রিসার্চ ইনস্টিটিউট-এর চেয়ারপার্সন উ চুনফেঙ। তাঁরাই এই প্রকল্পের কাজটি ক...
নতুন মোবাইল কিনছেন? রইল টিপস

নতুন মোবাইল কিনছেন? রইল টিপস

Health and Lifestyle, Tech news
ফোন কেনার পরে আপনার প্রথম কাজই হবে ফোনে ভাল মানের গ্লাস স্ক্রিন গার্ড ও ফোন কেস লাগানো। এতে ভিড়ের মাঝে স্ক্রিনের ক্ষতি হবে না। ধাক্কাধাক্কিতে হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ১০০ শতাংশ চার্জ হওয়ার আগে ফোন ব্যবহার করার অভ্যাস ছাড়ুন। তাতে ফোনের ব্যাটারির কর্মক্ষমতাও যেমন বাড়বে, তেমনই বাইরে যত খুশি ব্যবহারও করতে পারবেন। তাড়াতাড়ি কিনে ফেলুন একটা রবারের ফোন হোল্ডার। এতে ফোন সহজে আপনার গ্রিপ থেকে আলগা হয়ে যাবে না। পুজোর ভিড়ে কখন কী হয় বলা যায় না। তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। ফোনে ডাউনলোড করুন অ্যান্টি থেফ্‌ট সফটওয়্যার। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও অনায়াসে পেয়ে যাবেন তার হদিশ। সঙ্গে রাখুন নরম কাপড়। চেষ্টা করুন সব সময় ফোন শুকনো ও পরিস্কার রাখতে। এতে ফোনের ডিভাইসের আয়ু বাড়ে। ভিজে গেলে তাড়াতাড়ি ব্যাটারি খুলে নিয়ে শুকিয়ে নিন হাওয়ায়। বাড়ির...
আসছে স্যামসাং গ্যালাক্সি বুক ২

আসছে স্যামসাং গ্যালাক্সি বুক ২

Cover Story, Tech news
বাজারে আসছে স্যামসাং পরিবারের নতুন সদস্য স্যামসাং গ্যালাক্সি বুক ২। এটা কোনও সাধারণ কম্পিউটার নয়। এটিতে ইনটেল চিপ ব্যাবহার করা হয়নি। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৮৫০ দ্বারা চালিত। চলতি বছরে দ্বিতীয়বার কোনও ডিভাইসে এই প্রযুক্তি ব্যাবহৃত হচ্ছে। এই প্রসেসরের জন্য এর পারফর্ম্যান্স বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। অপেক্ষা আর কয়েক দিনের। বাজারে আসছে স্যামসাং পরিবারের নতুন সদস্য স্যামসাং গ্যালাক্সি বুক ২। এটা কোনও সাধারণ কম্পিউটার নয়। এটিতে ইনটেল চিপ ব্যাবহার করা হয়নি। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৮৫০ দ্বারা চালিত। চলতি বছরে দ্বিতীয়বার কোনও ডিভাইসে এই প্রযুক্তি ব্যাবহৃত হচ্ছে। এই প্রসেসরের জন্য এর পারফর্ম্যান্স বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। স্যামসাংয়ের এই নতুন মডেলটি পুরোপুরি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এর ওজন আটশো গ্রামেরও কম। যদিও এটি আইপ্যাডের মতো হাল্কা নয়, তবুও এটিকে একটি ট্যাবলেটের মতো ব্...
মোবাইল খবর : ‘০১৩’ নতুন সিরিজ নিয়ে গ্রামীণফোনের যাত্রা

মোবাইল খবর : ‘০১৩’ নতুন সিরিজ নিয়ে গ্রামীণফোনের যাত্রা

Cover Story, Tech news
'০১৭' সিরিজের নম্বরের পাশাপাশি নতুন '০১৩' সিরিজের মোবাইল নম্বর চালু করার মাধ্যমে টেলিযোগাযোগ খাতে আরো একটি সূবর্ণ অধ্যায়ের সূচনা করলো দেশের শর্ষিস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। রোববার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন সিরিজের নম্বর উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল। নতুন সিরিজের একটি নম্বর থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে প্রথম কলটি করেন গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান। টেলিফোনে কথা বলার সময় মন্ত্রী বলেন, যে সাহসের সাথে আপনারা সারাদেশে নেটওয়ার্ক বিস্তার করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, আমার দৃঢ় বিশ্বাস যে এই বিপুল সংখ্যক গ্রাহকের জন্য সেবার মান বজায় রাখাও আপনাদের জন্য কঠিন হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ০১৩...
ছবি ও বন্ধুতালিকা রেখে ফেসবুক ডিলিট করবেন যেভাবে

ছবি ও বন্ধুতালিকা রেখে ফেসবুক ডিলিট করবেন যেভাবে

Cover Story, Tech news
ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন। কিন্তু বন্ধুতালিকা ও সাইটে আপলোড করা অসংখ্য ছবির কথা ভেবে শেষ পর্যন্ত পারছেন না। আপনি জেনে অবাক হবেন, বন্ধুতালিকা ও আপলোড দেয়া সব ছবি নিজের কাছে রেখেও ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা যায়। ফেসবুক ব্যবহার শুরুর পর থেকে আপনার সম্পর্কিত যোগাড় করা সব তথ্যই আপনাকে ডাউনলোডের সুযোগ দেবে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এজন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে- # প্রথমেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন # সেটিংসে যান # ‘ফেসবুক ইনফরমেশন’ অপশনে ক্লিক করুন # এবার ‘ডাউনলোড ইওর ইনফরমেশন’ অপশনে ক্লিক করতে হবে # স্ক্রল করে ধীরে ধীরে নিচের দিকে যান এবং ‘ডিসিলেক্ট অল’ সিলেক্ট করুন # ফটোজ অ্যান্ড ভিডিওজ অপশনে ক্লিক করতে হবে যেন এই অপশনটির পাশে একটি টিক চিহ্ন দেখায় # ‘ফ্রেন্ডস’ অপশন ক্লিক করুন যেন পাশে একটি টিক চিহ্ন দেখায় # এবার ‘ক্রিয়েট ফাইলে’ ক্লিক করুন যার ম...
বাইক কিনলে রেজিস্ট্রেশন ফ্রি

বাইক কিনলে রেজিস্ট্রেশন ফ্রি

Tech news
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে চলা বাইক প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি-বিদেশী বেশ কয়েকটি জনপ্রিয় বাইক কোম্পানি। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য তারা প্রদর্শন করছে উচ্চ সিসির বাইক। সেই সঙ্গে বাজারে নিয়ে এসেছে বেশ কয়েকটি নতুন মডেলের বাইক। আর ক্রেতাদের জন্য দিচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন সুবিধাসহ নানা ছাড়। জাপানি ব্র্যান্ড খ্যাত হোন্ডা কোম্পানি প্রদশর্ন করছে নতুন দুটি মডেলের বাইকসহ তাদের প্রচলিত সবকটি মডেলের বাইক। নতুন এক্স ব্লেড ও ইনিকন ১৬০ মডেলের বাইক দুটি বাজার যাচাইয়ের জন্য এই প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে। ক্রেতার চাহিদা অনুযায়ী বাইক দুটি খুব দ্রুত বাংলাদেশের বাজারে আসবে বলে জানান হোন্ডা কোম্পানির সেলস এরিয়া ইনচার্জ মো. গিয়াসউদ্দিন আহমেদ। অন্যদিকে বাংলাদেশের বাজারে জনপ্রিয় সুজুকি মটরস ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য প্রদর্শন করছে ১৩০০ সিসির ক্ষমতা সম্পন্ন সুজুকি হায়াবুসা মডেলের বাইক।...
হার্ড ডিস্ক ক্র্যাশ করা বা খারাপ হওয়া আগে সাবধান!

হার্ড ডিস্ক ক্র্যাশ করা বা খারাপ হওয়া আগে সাবধান!

Tech news
বাড়ির কম্পিউটারের হার্ড ডিস্কে প্রচুর গান, ভিডিও, ছবি রাখা? অনেক দিনের স্মৃতি রয়েছে ওই একটা হার্ড ডিস্কে? তবে এখন থেকে সাবধান হন। আপনার অজান্তেই হয়তো আপনি হারাতে চলেছেন সেই সমস্ত দরকারি ফাইল থেকে ছবি, ভিডিও— সব। হার্ড ডিস্ক ক্র্যাশ করা নতুন কিছু নয়। প্রায় প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীকেই কমবেশি এই সমস্যায় পড়তে হয়। আর এক বার ক্র্যাশ করে যাওয়া মানেই আবার ডেটা রিকভারি সেন্টার, আবার হাজার হাজার টাকা খরচ। হার্ড ডিস্ক যদি ওয়ার‌্যান্টির মধ্যেও থাকে, কোম্পানি আপনাকে পুরনো খারাপ হার্ড ডিস্কের বদলে নতুন হার্ড ডিস্ক দেবে, কিন্তু পুরনো হার্ড ডিস্কের তথ্য দেবে না। তা হলে উপায়? আগে দেখে নেওয়া যাক হার্ড ডিস্ক খারাপ হওয়ার কারণ। সাধারণত আমরা দু’রকমের হার্ড ডিস্ক ব্যবহার করে থাকি। ইন্টারনাল এবং এক্সটারনাল। এ বার এই ইন্টারনাল হার্ড ডিস্ক খারাপ হয় সাধারণত ব্যবহার হতে হতে। আপনি কম্পিউটার চালানো থেকে বন্...
বাজারে আসছে মার্সিডিজ বেঞ্জের চোখধাঁধানো নতুন সি-ক্লাসের গাড়ি

বাজারে আসছে মার্সিডিজ বেঞ্জের চোখধাঁধানো নতুন সি-ক্লাসের গাড়ি

Cover Story, Health and Lifestyle, Tech news
বিশ্ববিখ্যাত জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থা মার্সিডিজ বেঞ্জের সি-ক্লাসের নতুন মডেলের গাড়ি প্রকাশ পেতে চলেছে ভারতে। সি ক্লাসের পঞ্চম প্রজন্ম হল এই নতুন তিনটি গাড়ি— সি২২০ প্রাইম, সি২২০ প্রগ্রেসিভ, সি৩০০ ডি এএমজি লাইন। এই  তিনটি গাড়ি প্রকাশ করে মাইকেল জপ (ভাইস প্রেসিডেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং, মার্সেডিস-বেঞ্জ ইন্ডিয়া) জানান, নতুন গাড়িগুলিতে রয়েছে বিএস-৪ ইঞ্জিন, সব ডিজেল ইঞ্জিন। সি২২০ মডেলগুলিতে ২ লিটারের ক্ষমতাশালী ইঞ্জিন রয়েছে যাতে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টা স্পিড তুলতে সময় লাগবে কেবল ৬.৯ সেকেন্ড । দামী  সি ৩০০ডি গাড়িতে রয়েছে সি সসিরিজের সব থেকে ক্ষমতাশালী ২ লিটারের ইঞ্জিন, যাতে ঘণ্টায় ০ থেকে ১০০ কিমি স্পিড তুলতে কেবলমাত্র ৫.৯ সেকেন্ড সময় লাগে। কোম্পানির তরফে জানানো হয়েছে আগের তুলনায় নতুন সিরিজের গাড়িতে প্রায় ৬৫০০টি বদল করা হয়েছে। রয়েছে ১০ ইঞ্চির বিশাল স্ক্রিন, ফোনের সঙ্গে আরও ভা...
ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলতে ৩০ দিন

ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলতে ৩০ দিন

Cover Story, Tech news
ফেসবুকের ওপর বিরক্ত হয়ে অ্যাকাউন্ট মুছে ফেলার কথা ভাবছেন? আপনি চাইলেই খুব সহজে স্বল্প সময়ে আর ফেসবুক অ্যাকাউন্ট ‘ডিলিট’ বা ‘ডিঅ্যাক্টিভেট’ করতে পারবেন না। ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার ক্ষেত্রে সময় বাড়িয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি ফেসবুক নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ফেসবুক থেকে সরে যাওয়ার নানা কারণ আছে মানুষের মধ্যে। সম্প্রতি ফেসবুক হ্যাকের ঘটনা মানুষের মনে আস্থার সংকট তৈরি করেছে। এর আগে প্রাইভেসি ও ভুয়া খবর ছড়ানো ঠেকাতে ফেসবুকের উদ্যোগ নিয়েও সমালোচনা হয়েছে। এ ছাড়া নির্বাচনে হস্তক্ষেপের মতো অভিযোগও রয়েছে ফেসবুকের বিরুদ্ধে। কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারি নিয়ে এখনো ফেসবুকের ওপর অনেকেই নাখোশ। ফেসবুক থেকে সরে দাঁড়াতে ‘ডিলিট ফেসবুক’ কর্মসূচিও চলছে। ফেসবুক থেকে যাতে ব্যবহারকারীরা সহজে যেতে না পারেন, তার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। ফেসবুকের মূল প্রোফাইল পুরোপুরি মুছে ফেলার সময় বাড়...
মোবাইল ফোনে অপারেটরদের স্বার্থই বড় কথা

মোবাইল ফোনে অপারেটরদের স্বার্থই বড় কথা

Cover Story, Tech news
মোবাইল ফোনে ভয়েস কলের ব্যয়ে অননেট-অফনেট পার্থক্য তুলে দেওয়ার দেড় মাসের মাথায় গত ১ অক্টোবর চালু হয়েছে এমএনপি বা নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুবিধা। তবে গ্রাহকদের অভিযোগ, সরকার মোবাইল ফোন সেবা নিয়ে একের পর এক যেসব সিদ্ধান্ত নিচ্ছে, তাতে অপারেটরদের স্বার্থই প্রাধান্য পাচ্ছে। প্রায় ছয় বছর ধরে প্রতি মিনিটে অননেটে (একই অপারেটরের নম্বর) কলের ক্ষেত্রে সর্বনিম্ন ২৫ পয়সা এবং অফনেটের (অন্যান্য অপারেটরের নম্বর) ক্ষেত্রে সর্বনিম্ন মিনিট ৬০ পয়সা নির্ধারণ করা ছিল। গত ১৪ আগস্ট থেকে যেকোনো নেটওয়ার্কে সর্বনিম্ন ট্যারিফ হচ্ছে প্রতি মিনিট সর্বনিম্ন ৪৫ পয়সা। এর বিরুদ্ধে মোবাইল ফোন গ্রাহকদের ব্যানারে সংবাদ সম্মেলনও করা হয়েছে। এমনকি এমএনপি সেবা সম্পর্কে শুরুতে ফি ধরা হয় ৩০ টাকা। চালুর সময় জানানো হলো ফি বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা। একই সঙ্গে রয়েছে ১৫ শতাংশ ভ্যাট ও সিম রিপ্লেসমেন্ট ফি ১০০ টাকা। সব মিলে এক...
পুরো বদলে যাচ্ছে স্মার্টফোন ! যেসব পরিবর্তন আসছে

পুরো বদলে যাচ্ছে স্মার্টফোন ! যেসব পরিবর্তন আসছে

Cover Story, Tech news
পরিবর্তিত সময়ের সঙ্গে বদলাচ্ছে স্মার্টফোনের ফিচারগুলোও। আরও আধুনিক হচ্ছে ডিভাইস। আগে স্মার্টফোনের সঙ্গে দেওয়া হত হেডফোন জ্যাক। তবে, ব্যাপারটি এখন ব্যাকডেটেড। এমনই অনেক পরিবর্তন ইতিমধ্যেই এসেছে বা আসতে চলেছে। কিছুদিনের মধ্যেই পুরোপুরিভাবে বদলে যাবে স্মার্টফোনের সংজ্ঞা। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে রিপ্লেস করেছে ফেস আনলকের ফিচারটি। রইলো সেইরকমই কিছু আপডেট। ১) খুব শীঘ্রই স্মার্টফোনের আপকামিং মডেলগুলি থেকে গায়েব হতে চলেছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ফিচারটি। অ্যাপেলের লঞ্চ করা তিনটি নয়া সেটে (-XS, XS Max, XR) ফিঙ্গারপ্রিন্টের বদলে দেখা গিয়েছে ফেস আইডি ( Face ID)। Vivo,Oppo-র মতো সংস্থাগুলি এনেছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ২) স্মার্টফোনের সঙ্গে হেডফোন ( 3.5mm) দেওয়ার রীতি এখন অতীত। বড় বড় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা এই নতুন পন্থাকে অনুসরণ করছে। ৩) ইতিমধ্যেই অ...
চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত শাওমি স্মার্টফোন

চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত শাওমি স্মার্টফোন

Cover Story, Tech news
চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে পুড়ে গেছে ‘শাওমি এমআই এ১’ মডেলের স্মার্টফোন। বিস্ফোরণের ফলে স্মার্টফোনটির ব্যাটারি ও পেছনের অংশ গলে যায়। এতে পুরোপুরি অকার্যকর হয়ে যায় স্মার্টফোনটি। কেনার মাত্র আট মাসের মাথায় এমনটি ঘটেছে। এ বিষয়ে নাম-পরিচয় গোপন রেখে শাওমির এমআইইউআই ফোরামে ছবিসহ অভিযোগও করেছেন এক ব্যক্তি। স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ ‘শাওমি এমআই এ২’ মডেলের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় বলেও অভিযোগ রয়েছে ব্যবহারকারীদের। এর আগে গত বছরের জুলাইয়ে শোরুমে থাকা অবস্থায় হঠাৎ করে আগুন ধরে পুড়ে যায় শাওমি রেডমি নোট৪ মডেলের স্মার্টফোন। টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : টাইমস অব ইন্ডিয়া...
অ্যাপ হাতে স্মার্ট

অ্যাপ হাতে স্মার্ট

Cover Story, Tech news
স্মার্টফোন, অ্যাপ আর ইন্টারনেট—এ সবই যেন এখন জীবনের মৌলিক চাহিদা। কিন্তু এসবের যে উপকারিতা, তার কতটুকু আমরা আদায় করতে পেরেছি? অ্যাপ মানে শুধু গেম খেলে সময় নষ্ট? নাকি এটাও হতে পারে কাজের কাজি? জানাচ্ছেন সাদিয়া ইসলাম বৃষ্টি ‘অ্যাপের আসল ব্যবহার কয়জন করতে পারে, তা নিয়ে আমার সন্দেহ আছে। আমার গুগল ম্যাপ মাঝেমধ্যেই দরকার পড়ে। আবার জি-মেইল তো সব সময়ই লাগে। সুতরাং আমার কাছে অ্যাপ মানে সময় নষ্ট নয়।’ বলছিল চট্টগ্রামের খাস্তগীর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত তাজনীন। রাজধানীর অষ্টম শ্রেণির নিঝুম প্রতিদিন ব্যবহার করে বই পড়ার অ্যাপ আলডিকো। অনেকটা বুকশেলফের মতো দেখতে অ্যাপটির তাকে সাজানো থাকে অনেক অনেক ই-বুক। সে জানাল, ‘আমি আমাজন কিনডলও ব্যবহার করি। বিশেষ কোনো প্রয়োজনে অ্যাপের ব্যবহার করতে পারার মধ্যেও এক ধরনের মজা আছে। যেমন জি ক্যামেরা একটা কাজের অ্যাপ। এ পর্যন্ত ১০ কোটি ডাউনলোড...