জাতিসংঘে চীনের প্রতিনিধিদলের ‘উন্নয়নের অধিকার’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন - Mati News
Saturday, November 21

জাতিসংঘে চীনের প্রতিনিধিদলের ‘উন্নয়নের অধিকার’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন

জাতিসংঘে চীনের প্রতিনিধিদল গতকাল (শুক্রবার), জোট নিরপেক্ষ আন্দোলন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সঙ্গে যৌথভাবে, ‘উন্নয়নের অধিকার’ শীর্ষক এক পার্শ্ব অনুষ্ঠানের আয়োজন করে।

জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-প্রতিনিধি সুন লেই অনুষ্ঠানে বলেন, উন্নয়ন হলো মানবসমাজের এক চিরন্তন বিষয় এবং উন্নয়নের অধিকার একটি অবিচ্ছেদ্য মৌলিক মানবাধিকার। বিশ্বের উন্নয়নের জন্য চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ প্রস্তাব করেছে, যা বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থাপনার উন্নতির জন্য গভীর অন্তর্দৃষ্টি দেয়। আন্তর্জাতিক সমাজের উচিত, একসাথে উন্নয়ন করা এবং মানবাধিকারের দায়িত্ব ভাগ করে নেওয়া।

জাতিসংঘে জোট নিরপেক্ষ আন্দোলনের সভাপতিদেশ উগান্ডার শ্যাজে ডেফেয়ার্স গডফ্রে কোবা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব ক্লডিয়া ফুয়েন্তেস হুলিও, এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের নীতি সমন্বয়বিষয়ক সহকারী মহাসচিব বিয়র্গ স্যান্ডকিয়ার অনুষ্ঠানে ব্ক্তৃতা দেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সর্বসম্মতিক্রমে, উন্নয়নের অধিকারের পূর্ণ বাস্তবায়ন এবং সকল দেশের জনগণের যৌথ অগ্রগতির আহ্বান জানান। তাঁরা বৈশ্বিক উন্নয়নে নেতৃত্বদান এবং মানবাধিকার সুশাসন প্রসারে চীনের সাফল্য ও অবদানেরও ভূয়সী প্রশংসা করেন এবং চীনের সাথে অভিজ্ঞতা বিনিময় ও বাস্তবসম্মত সহযোগিতা জোরদার করার ব্যাপারে আশা প্রকাশ করেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *