শাংহাইয়ে বিশ্ব বিজ্ঞান ফোরাম আয়োজিত - Mati News
Saturday, October 31

শাংহাইয়ে বিশ্ব বিজ্ঞান ফোরাম আয়োজিত

আজ (শনিবার) বিশ্ব বিজ্ঞান ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান ও মূল অধিবেশন শাংহাইয়ে অনুষ্ঠিত হয়। এবারের ফোরামে নোবেল পুরস্কার, টুরিং পুরস্কার, উলফ পুরস্কার ও ফিল্ডস পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক শীর্ষস্থানীয় পুরস্কার বিজয়ী ৩২ জন বিজ্ঞানী অংশ নিয়েছেন। এ ছাড়া চীনের দুই একাডেমির ২৩ জন সদস্য, ১৪০ জন প্রবীণ বিজ্ঞানী এবং ৭৮ জন তরুণ বিজ্ঞানীসহ অনেকে এতে অংশগ্রহণ করেন।

এবারের ফোরামের প্রতিপাদ্য হলো: ‘বৈজ্ঞানিক দৃষ্টান্তের পরিবর্তন: আগামী দশকের বৈজ্ঞানিক অগ্রগতির নতুন দিগন্ত’। ফোরামের অংশ হিসেবে আছে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও মূল অধিবেশন, ছয়টি সমান্তরাল ফোরাম, চারটি বিষয়ভিত্তিক কার্যক্রম এবং একটি সমাপনী অনুষ্ঠান।

ফোরাম চলাকালে ছয়টি সমান্তরাল ফোরামে, ভবিষ্যতের সেমিকন্ডাক্টর, জীবপ্রযুক্তি ও ওষুধ, মহাকাশ ও আকাশভিত্তিক তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যতের জ্বালানি এবং কোয়ান্টাম বিজ্ঞান—এই ছয়টি উদীয়মান ও অত্যাধুনিক ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। আগামীকাল (রোববার) ফোরামের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১১ জন বিজ্ঞানীকে ‘বুদ্ধিমত্তাবিষয়ক বিজ্ঞান বা গণিত পুরস্কার’, ‘জীববিজ্ঞান বা চিকিত্সাবিজ্ঞান পুরস্কার’ এবং এ বছর নতুনভাবে চালু হওয়া ‘তরুণ বিজ্ঞানী পুরস্কার’ প্রদান করা হয়।

বিশ্ব বিজ্ঞান পুরস্কার ২০২১ সালে প্রথম শাংহাইয়ে বিতরণ করা হয়। শুরুতে এ পুরস্কারের দুটি বিভাগ ছিল—‘বুদ্ধিমত্তাবিষয়ক বিজ্ঞান বা গণিত পুরস্কার’ এবং ‘জীববিজ্ঞান বা চিকিত্সাবিজ্ঞান পুরস্কার’। প্রতিটি বিভাগে মোট পুরস্কারমূল্য ১ কোটি ইউয়ান এবং প্রতিটি বিভাগে সর্বোচ্চ চারজনকে পুরস্কৃত করা হয়। এ বছর নতুনভাবে চালু হওয়া ‘তরুণ বিজ্ঞানী পুরস্কার’ বিশ্বের তরুণ গবেষকদের জন্য উন্মুক্ত। প্রতিবছর ছয় জন বিজয়ী নির্বাচন করা হয় এবং প্রত্যেকে ১০ লাখ ইউয়ান করে পুরস্কার পান।

সূত্র: সিএমজি

https://cms-emer-res.cctvnews.cctv.com/image/1005/process/a5f6222d636a4a70b6cccbae6bcccfdc.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *