জাপানের একটি শক্তি সাংস্কৃতিক পণ্য দিয়ে চীনকে কলঙ্কিত ও অপশক্তি হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে: চীনা মুখপাত্র - Mati News
Friday, November 20

জাপানের একটি শক্তি সাংস্কৃতিক পণ্য দিয়ে চীনকে কলঙ্কিত ও অপশক্তি হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে: চীনা মুখপাত্র

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা চরিত্রদের চিত্রায়নে জনরোষ সৃষ্টি হওয়ায় একটি জাপানি নাটকের সঙ্গে সানরিও কোম্পানি’র সহযোগিতা বাতিল করার ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো লক্ষ্য করেছি। এই নাটক আবারও জাপানে এমন একটি শক্তির অব্যাহত উপস্থিতিকে উন্মোচিত করেছে, যারা সাংস্কৃতিক পণ্যের মাধ্যমে চীনকে কলঙ্কিত ও অপশক্তি হিসেবে চিত্রিত করার এবং চীন-বিরোধী মনোভাব ছড়ানোর চেষ্টা করছে। এতে আন্তর্জাতিক সমাজ এবং জাপানের বিচক্ষণ ব্যক্তিদের সতর্ক হওয়া উচিত।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *