তাইওয়ান পুনরুদ্ধার দিবস উপলক্ষে স্যাটেলাইটের ছবি প্রকাশ - Mati News
Friday, November 20

তাইওয়ান পুনরুদ্ধার দিবস উপলক্ষে স্যাটেলাইটের ছবি প্রকাশ

চীনের তাইওয়ান পুনরুদ্ধারের ৮১তম বার্ষিকী এবং ২৫ অক্টোবরকে আনুষ্ঠানিকভাবে ‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ ঘোষণার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার তাইওয়ান অঞ্চলের বেশ কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে চীন।

ছবিগুলো চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহের দল ‘চিলিন-১ স্যাটেলাইট কনস্টেলেশন’ থেকে তোলা হয়েছে। এসব ছবিতে মহাকাশ থেকে তাইওয়ানের প্রাকৃতিক সৌন্দর্য ও শহরাঞ্চলের বিভিন্ন দৃশ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।

প্রকাশিত ছবিতে তাইওয়ানের প্রধান সড়ক, শহরাঞ্চল, হ্রদ, নদী, উপকূলরেখা, কৃষিজমি, লবণ উৎপাদন কেন্দ্র, জলাভূমি ও সমুদ্রবন্দরের দৃশ্য দেখা যাচ্ছে।

স্যাটেলাইট থেকে তোলা এসব ছবির মাধ্যমে তাইওয়ানের বিভিন্ন এলাকার প্রাকৃতিক পরিবেশ, নগরজীবন ও অবকাঠামোর চিত্র তুলে ধরা হয়েছে।

সূত্র: সিএমজি

Taiwan strait Photos - Download Free High-Quality Pictures | Magnific  (formerly Freepik)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *