আড়াই কোটিরও বেশি শিশুর জন্য ‘শিশুপালন ভাতা’ দিল চীন - Mati News
Tuesday, July 21

আড়াই কোটিরও বেশি শিশুর জন্য ‘শিশুপালন ভাতা’ দিল চীন

চীনে চলতি বছরে ২ কোটি ৫১ লাখ ৬০ হাজারের বেশি শিশুর জন্য ‘শিশুপালন ভাতা’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।

জন্মহার বাড়ানো এবং পরিবারবান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যে ২০২৫ সালে দেশব্যাপী এই ভাতা কর্মসূচি চালু করা হয়।

এই কর্মসূচির আওতায় তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য প্রতিমাসে ৩০০ ইউয়ান ভাতা দেওয়া হয়।

চীনা কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মাধ্যমে সন্তান লালন-পালনের আর্থিক চাপ কমানো এবং পরিবারগুলোকে আরও বেশি সন্তান নিতে উৎসাহিত করাই সরকারের লক্ষ্য।

সূত্র: সিএমজি বাংলা

China rolls out childcare subsidy to boost birth rate after a recent drop |  World News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *