ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতাস্মারককে স্বাগত জানায় চীন: মুখপাত্র - Mati News
Thursday, June 18

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতাস্মারককে স্বাগত জানায় চীন: মুখপাত্র

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অতিসম্প্রতি যে সমঝোতাস্বারক স্বাক্ষরিত হয়েছে, চীন তাকে স্বাগত জানায়। আশা করা যায়, এ সমঝোতা যুদ্ধ বন্ধ ও বিদ্যমান উত্তেজনা হ্রাস করবে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষ সমঝোতাস্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন করবে বলে চীন আশা করে। বল প্রয়োগে সমস্যার সমাধান হয় না। সমান আলোচনা একমাত্র সঠিক পথ। আশা করা যায়, যুক্তরাষ্ট্র ও ইরান দ্বিতীয় পর্যায়ের আলোচনাকে যুক্তিবাদী ও বাস্তবসম্মত মনোভাব নিয়ে গ্রহণ করবে; তাল মিলিয়ে একসাথে প্রচেষ্টা চালাবে; এবং পরবর্তী পর্যায়ের আলোচনায় ইতিবাচক ফলাফল অর্জনের জন্য চেষ্টা চালাবে। (শিশির/আলিম/আকাশ)

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *