এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। এবারের এপেক অর্থনৈতিক নেতাদের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন শহর। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
‘সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে এশিয়া-প্যাসিফিক কমিউনিটি গড়ে তোলা’ প্রতিপাদ্যে আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এ সম্মেলন। আন্তর্জাতিক এ আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে শহরজুড়ে চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি। এতে অংশগ্রহণকারী বিশ্বনেতা ও প্রতিনিধিদের স্বাগত জানাতে অবকাঠামো, পরিবেশ ও আনুষঙ্গিক ব্যবস্থাপনায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ।
এদিকে ‘চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড’- সিসিপিআইটি জানিয়েছে যে, একই শহরে ২০২৬ সালের এপেক সিইও সম্মেলনে হতে যাচ্ছে ১৭ থেকে ১৮ নভেম্বর। এ সম্মেলনে রাজনীতি, ব্যবসা, গণমাধ্যমসহ বিভিন্ন খাতের ২ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।
সূত্র: সিএমজি



















