টেকসই নগর উন্নয়নে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন - Mati News
Sunday, November 1

টেকসই নগর উন্নয়নে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন

টেকসই নগর উন্নয়ন এবং বিশ্বে মানববসতির উন্নয়নে জাতিসংঘ মানববসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) এর সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও বাড়াতে চায় চীন। শনিবার পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌতে ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লদিয়া রসবাখের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য হ্য লিফেং আরও বলেন, আন্তর্জাতিক বিষয়গুলোতে পরামর্শ, যৌথ অবদান ও সুফল ভাগাভাগির বৈশ্বিক শাসনব্যবস্থার ধারণা বাস্তবায়নে চীন কাজ করতে প্রস্তুত। একই সঙ্গে গ্লোবাল সাউথের দেশগুলোর টেকসই নগর উন্নয়নেও সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ।

বৈঠকে জাতিসংঘের আনাক্লদিয়া রসবাখ বলেন, চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত তার সংস্থা। সেইসঙ্গে বিশ্বের পরিবেশের উন্নয়নেও যৌথভাবে কাজ করতে চায় তারা।

২০২৬ সালের বিশ্ব নগর দিবসের বৈশ্বিক উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টেকসই নগর উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থবারের মতো ‘শাংহাই অ্যাওয়ার্ড’ দেয়া হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *