‘ওভারক্যাপাসিটি’ অজুহাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাখ্যান চীনের - Mati News
Thursday, March 12

‘ওভারক্যাপাসিটি’ অজুহাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাখ্যান চীনের

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিরুদ্ধে তথাকথিত অতিরিক্তি উৎপাদন ক্ষমতা বা ওভারক্যাপাসিটির অভিযোগ এনে যুক্তরাষ্ট্র যে রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছে তা প্রত্যাখ্যান করেছে বেইজিং। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুয়ো চিয়াখুন এ কথা জানান।

মুখপাত্র বলেন, চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুতে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট।

কুয়ো বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনসহ ১৬টি বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। এ ধরনের পদক্ষেপকে চীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করে।

যেকোনো একতরফা শুল্ক আরোপেরও বিরোধিতা করে চীন। এমনকি এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যের জন্যও ক্ষতিকর মনে করেন চীনের এ মুখপাত্র।

লুৎফর/ফয়সল

তথ্য ও ছবি: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *