কানাডা থেকে আমদানি করা মটরশুঁটির স্টার্চ নিয়ে অ্যান্টি-ডাম্পিং তদন্তের মেয়াদ বাড়াল চীন - Mati News
Sunday, August 2

কানাডা থেকে আমদানি করা মটরশুঁটির স্টার্চ নিয়ে অ্যান্টি-ডাম্পিং তদন্তের মেয়াদ বাড়াল চীন

কানাডা থেকে আমদানি করা মটরশুঁটির স্টার্চের ওপর চলমান অ্যান্টি-ডাম্পিং তদন্তের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মামলাটির জটিলতা বিবেচনা করে এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করে তদন্তের সময়সীমা ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

কানাডার মটরশুঁটির স্টার্চ আমদানির বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু হয়েছিল ২০২৫ সালের ১২ আগস্ট।

এর আগে ২০২৬ সালের ৩০ জুন চীনের বাণিজ্য মন্ত্রণালয় প্রাথমিক সিদ্ধান্ত ঘোষণা করে। এতে কানাডা থেকে আমদানি করা মটরশুঁটির স্টার্চের ওপর অস্থায়ী অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ ব্যবস্থার অংশ হিসেবে আমদানিকারকদের কাছ থেকে আমানত (ডিপোজিট) নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *