পর্দা নামল ছোংছিং অ্যানিমেশন চলচ্চিত্র সপ্তাহ, ‘গোল্ডেন ক্যামেলিয়া’ পুরস্কার ঘোষণা - Mati News
Friday, July 10

পর্দা নামল ছোংছিং অ্যানিমেশন চলচ্চিত্র সপ্তাহ, ‘গোল্ডেন ক্যামেলিয়া’ পুরস্কার ঘোষণা

দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিংয়ে হয়ে গেল ’২০২৬ ছোংছিং আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র সপ্তাহ’। শুক্রবার শেষ হওয়া সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশ নেন বিভিন্ন দেশের অ্যানিমেশন নির্মাতা, শিল্পী ও দর্শক।

যেখানে প্রদর্শনী, পুরস্কার প্রদান এবং শিল্পখাতভিত্তিক সহযোগিতার মাধ্যমে অ্যানিমেশন জগতের পেশাজীবীদের মধ্যে মতবিনিময় হয়। এবারের আসরে বিভিন্ন দেশ থেকে মোট ৫০১টি অ্যানিমেটেড কাজ প্রতিযোগিতায় জমা পড়ে।

চূড়ান্ত পর্যায়ে ২৩টি কাজ, যার মধ্যে ‘নোবডি’ শীর্ষক একটি অ্যানিমেশন অন্তর্ভুক্ত এবং পাঁচজন ব্যক্তিকে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন ক্যামেলিয়া’ পুরস্কারে ভূষিত করা হয়।

উৎসবে মোট ৫৩টি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়, যা অ্যানিমেশন শিল্পে নতুন সহযোগিতার সম্ভাবনা তৈরি হবে বলে আশাবাদী আয়োজকরা। এ ছাড়া গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে চায়না মিডিয়া গ্রুপ এবং ছোংছিং পৌর সরকার যৌথভাবে ‘ওয়েস্টার্ন ক্রিয়েটিভ সেন্টার’ চালু করে। এই প্রকল্পের লক্ষ্য হলো চীনের অ্যানিমেশন শিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে এর বিস্তারকে আরও ত্বরান্বিত করা।

সিএমজি

Chongqing International Animation Film Week closes | Myanmar International  TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx