উন্নয়নশীল দেশের জন্য চীনের উন্নয়ন ও শাসনব্যবস্থার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন ঘানার রাজনীতিবিদ, সাংবাদিক ও শিক্ষাবিদরা। তাদের মতে, প্রতিটি দেশের নিজস্ব অবস্থা ও সংস্কৃতি অনুযায়ী উন্নয়নের পথ তৈরি করা উচিত। শুক্রবার ঘানার রাজধানী আক্রায় ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেন ১৫০ জনের বেশি রাজনৈতিক, গণমাধ্যম ও শিক্ষাঙ্গনের প্রতিনিধি অংশ নেন।
চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং ঘানায় নিযুক্ত চীনা দূতাবাস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ঘানার সোশ্যালিস্ট মুভমেন্টের সাধারণ সম্পাদক কোয়েসি প্র্যাট জুনিয়র বলেন, ‘চীন সব সময় আফ্রিকার মানুষের জন্য অনুপ্রেরণা ও উদাহরণ হয়ে আছে।’
ঘানা বিশ্ববিদ্যালয়ের চীনা শিক্ষার্থী সমিতির সভাপতি ফোইয়ার এডুফুল বলেন, ‘আধুনিকায়ন মানেই পশ্চিমা দেশগুলোর অনুসরণ নয়। প্রতিটি দেশের নিজের পরিচয়, লক্ষ্য ও প্রয়োজন বুঝে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া উচিত।’
সংলাপে চীন-আফ্রিকা উন্নয়ন সহযোগিতা, রাষ্ট্র পরিচালনা এবং বিভিন্ন সভ্যতার মধ্যে অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।পাশাপাশি অনুষ্ঠানে সিএমজির ‘চাইনিজ ক্রাফটসম্যানশিপ: দ্য রোবটস’ ও ‘চায়না ফ্ল্যাশ ফরোয়ার্ড’ অনুষ্ঠানের ভিডিও প্রদর্শন করা হয়। আয়োজনটি ঘানা, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার বিভিন্ন গণমাধ্যমেও গুরুত্ব পায়।
সূত্র: সিএমজি

















