চীন-ইইউ’র বাণিজ্যিক উদ্বেগ নিরসনে আলোচনা চায় বেইজিং - Mati News
Sunday, November 8

চীন-ইইউ’র বাণিজ্যিক উদ্বেগ নিরসনে আলোচনা চায় বেইজিং

চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক উদ্বেগ নিরসনে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে বেইজিং। নিজেদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যার মুখোমুখি হতে ইইউ’র প্রতি এ জানায় দেশটি। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান।

ইইউ থেকে আমদানি করা প্যারা-অ্যারামিড ফিলামেন্ট ইয়ার্ন এবং ইথাইলিডিন নরবর্নিনের ওপর অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরুর বিষয়ে জানতে চাইলে জবাবে এ কথা বলেন মুখপাত্র।

তিনি জানান, সংশ্লিষ্ট দুটি পণ্যের আমদানির ক্ষেত্রে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু হয়েছে। দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতেই এ তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।

চীনের মুখপাত্র বলেন, সংরক্ষণবাদী নীতি গ্রহণ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো সম্ভব নয়। বরং পারস্পরিক উদ্বেগ ও মতপার্থক্য নিরসনে সংলাপ এবং আলোচনাই সঠিক পথ।

নিজেদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যাগুলো যথাযথভাবে মোকাবিলা করা এবং আলোচনার মাধ্যমে পারস্পরিক উদ্বেগের সমাধান করা ইইউ’র জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *