চার বছরে চার বার সফর: স্প্যানিশ প্রধানমন্ত্রীর ঘন ঘন চীন সফরের পেছনের কথা - Mati News
Wednesday, April 15

চার বছরে চার বার সফর: স্প্যানিশ প্রধানমন্ত্রীর ঘন ঘন চীন সফরের পেছনের কথা

এপ্রিল ১৫: সিয়াওমিতে আধুনিক ইলেকট্রনিক পণ্য পরখ করা এবং বৈদ্যুতিক গাড়ি টেস্ট-ড্রাইভ করে সেগুলোকে বারবার “খুব ভালো” বলে প্রশংসা করা; ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়ে “বিশ্বকে চীনকে বুঝতে হবে” এবং “চীন ও ইউরোপের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা”র আহ্বান জানানো—১১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আরও একটি সরকারি চীন সফর করেন। চার বছরে এটি ছিল তাঁর চতুর্থ সফর।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশ বাণিজ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি এবং খাদ্য খাতে বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। স্প্যানিশ গণমাধ্যম মনে করে যে, এই সাফল্যগুলো দুই দেশের মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা বাড়িয়েছে এবং দ্বিপাক্ষিক “গঠনমূলক সংলাপ ও বাস্তবসম্মত সহযোগিতা”কে জোরালোভাবে এগিয়ে নিয়েছে।

২০২৫ সাল চীন ও স্পেনের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী। বিগত ২০ বছরে, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির সম্মুখীন হয়েও, দুই দেশের সম্পর্ক কীভাবে কৌশলগত স্থিরতা বজায় রেখেছে এবং ক্রমাগত বিকশিত হয়েছে? এর একটি প্রধান শিক্ষা হলো অভিন্ন স্বার্থের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।

চীন-স্পেন সহযোগিতার অন্যতম প্রধান দিক হলো অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা। চীন বহু বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের বাইরে স্পেনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৫ সালে, চীন ও স্পেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়, যা আগের বছরের তুলনায় ৯.৮ শতাংশ বেশি। সাম্প্রতিক বছরগুলোতে বৈদ্যুতিক যানবাহন, পাওয়ার ব্যাটারি এবং শক্তি সঞ্চয় ব্যবস্থার মতো ক্ষেত্রে চীনা সংস্থাগুলো স্পেনে সক্রিয়ভাবে বিনিয়োগ ও সহযোগিতা করেছে, যা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্যভাবে গতি এনেছে। অলিভ অয়েল, ওয়াইনসহ স্পেনের উচ্চমানের কৃষিজ ও খাদ্যপণ্যও চীনা পরিবারগুলোতে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এই বছর চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার প্রথম বছর, যা চীন ও স্পেনের মধ্যে বাস্তবসম্মত সহযোগিতার জন্য আরও ব্যাপক সুযোগ তৈরি করেছে। সানচেজের চীন সফরকালে, উভয় দেশের নেতারা দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের জন্য নতুন দিকনির্দেশনা নির্ধারণ করেছেন। প্রেসিডেন্ট সি চিন পিং যেমনটি উল্লেখ করেছেন, উভয় পক্ষেরই উচিত সুযোগ কাজে লাগিয়ে যৌথভাবে উদ্ভাবনী উন্নয়নকে এগিয়ে নেওয়া; বাণিজ্য, নতুন জ্বালানি এবং স্মার্ট অর্থনীতিতে সহযোগিতা জোরদার করা; সাংস্কৃতিক, শিক্ষাগত, বৈজ্ঞানিক গবেষণা এবং ক্রীড়া বিনিময়কে উৎসাহিত করা এবং দুই দেশের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে আরও বেশি সাফল্য অর্জন করা যায় এবং উভয় দেশের জনগণের জন্য বৃহত্তর কল্যাণ বয়ে আনা যায়।

এটি উল্লেখযোগ্য যে, গত বছর দুই দেশ তাদের সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য একটি কর্মপরিকল্পনা (২০২৫-২০২৮) প্রণয়ন করেছে। বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন এবং সবুজ উন্নয়ন এর মূল উপাদান। বর্তমানে স্পেন উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৌশলগত শিল্পকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে উচ্চমানের বিনিয়োগকে উৎসাহিত করার দিকে মনোনিবেশ করছে। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী সানচেজ চীনের দশটি বিশিষ্ট কোম্পানির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন, যার লক্ষ্য ছিল আরও চীনা বিনিয়োগ আকর্ষণ করা এবং স্পেনকে আরও প্রতিযোগিতামূলক শিল্প ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করা। স্প্যানিশ রাষ্ট্রবিজ্ঞানী অস্কার মার্টিনেজ মনে করেন যে, উদীয়মান শিল্পের উন্নয়ন, বিনিয়োগ এবং নতুন জ্বালানিতে সহযোগিতার ক্ষেত্রে স্পেন ও চীনের সম্ভাবনা রয়েছে এবং দুই দেশের উচিত যৌথভাবে নতুন সুযোগ অন্বেষণ করা ও মধ্যম থেকে দীর্ঘমেয়াদে বাস্তবসম্মত সহযোগিতা চালিয়ে যাওয়া।

স্পেন ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ দেশ। সানচেজের এই সফরটি এ বছর ইউরোপীয় নেতাদের চীনে ঘন ঘন সফরের ধারাকে অব্যাহত রেখেছে। স্পেনের পক্ষ থেকে ইউরোপ ও চীনের মধ্যে উন্নত যোগাযোগ ও বোঝাপড়ার প্রতি সমর্থন জানানো হয়েছে। তাদের বিশ্বাস, ইইউ-চীন সম্পর্কের সুস্থ বিকাশ উভয় পক্ষের অভিন্ন স্বার্থ রক্ষা করে এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্যও সহায়ক। স্থানীয় গণমাধ্যম উল্লেখ করেছে যে, সানচেজের এই সফর ইইউ ও চীনের মধ্যে সেতুবন্ধন হিসেবে স্পেনের ভূমিকাকে আরও শক্তিশালী করেছে এবং ইইউ-চীন সম্পর্কে আরও স্থিতিশীলতা আনতে সাহায্য করেছে।

এই উত্তাল বিশ্বে, চীন ও স্পেনের কৌশলগত স্থিরতা বজায় রাখা এবং বাস্তবসম্মত সহযোগিতা গভীরতর করা যে কেবল উভয় দেশের জনগণের জন্যই অধিক কল্যাণ বয়ে আনবে তা নয়, বরং তা ইইউ-চীন সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও উন্নয়নেও বৃহত্তর অবদান রাখবে।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

《国际锐评》“4年4次”,西班牙首相高频访华背后有个关键词

到小米公司体验新潮电子产品、试驾电动汽车,连连点赞“非常好”;在清华大学发表演讲,呼吁“世界要了解中国”“中欧需要相互理解与合作”……4月11日至15日,西班牙首相桑切斯再次对中国进行正式访问。这是他4年来第4次访华。中国国家主席习近平与他举行了会见,两国签署经贸、教育、科技、农食等领域多项合作文件。西班牙媒体认为,这些成果增进了两国战略互信,有力推动双边“建设性对话和务实合作”。

2025年是中西建立全面战略伙伴关系20年。20年来,面对国际风云变幻,两国关系何以能保持战略定力、始终稳步发展?一条重要经验就是基于共同利益作出正确决策。

经贸合作是中西合作的突出亮点。中国已连续多年成为西班牙在欧盟外第一大贸易伙伴。2025年,中西双边货物进出口额超550亿美元,同比增长9.8%。近年来,中国电动汽车、动力电池、储能系统等领域企业积极赴西投资合作,有力拉动了当地经济发展。西班牙的橄榄油、葡萄酒、猪肉制品等优质农食产品也纷纷走入中国寻常百姓家。

今年是中国“十五五”开局之年,这也为中西务实合作创造了更广阔空间。桑切斯这次访华,两国领导人为拓展双边合作谋划了新方向。正如习近平主席指出,双方要把握机遇,共谋创新发展,加强贸易、新能源、智能经济等领域合作,鼓励文化、教育、科研、体育交流,推动两国全面战略伙伴关系取得更多成果,为两国人民带来更多福祉。

外界注意到,去年两国制定了加强全面战略伙伴关系的行动计划(2025年-2028年)。其中,科技、创新和绿色发展是重要内容。目前,西班牙正着力推动高质量投资,重点关注创新、创造就业和强化战略性产业。在北京期间,桑切斯首相与中国十家知名企业举行会晤,希望吸引更多中国投资,助力西班牙构建更具竞争力的产业体系。西班牙政治学者奥斯卡•马丁内斯认为,西中在新兴产业发展、投资及新能源合作等方面均有潜力,两国应共同挖掘新机遇,开展中长期务实合作。

西班牙是欧盟重要国家。桑切斯这次来访,延续了今年以来欧洲领导人密集访华的势头。西班牙方面表示,支持欧洲和中国增进沟通理解、加强合作,认为欧中关系健康发展符合双方共同利益,也有利于世界和平稳定。当地媒体指出,桑切斯此行进一步强化了该国在欧中之间的桥梁纽带角色,有助于为中欧关系注入更多稳定性。

动荡世界中,中西保持战略定力、深化务实合作,不仅会为两国人民带来更多福祉,也将为中欧合作以及世界和平发展贡献更大力量。

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *