আরও একগুচ্ছ ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। শুক্রবার দেশটির ৩০তম বহরের নিম্ন কক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
দক্ষিণ চীনের হাইনান প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-৮এ রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো পাঠানো হয়।
বেইজিং সময় সন্ধ্যা ৭টা ৫৯ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। পরে স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছায়।
সিএমজি
















