চীনের কাছে ফেরার ২৯তম বার্ষিকী উদযাপন করল হংকং - Mati News
Thursday, July 2

চীনের কাছে ফেরার ২৯তম বার্ষিকী উদযাপন করল হংকং

চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের (এসএআর) সরকার বুধবার হংকংয়ের চীনের কাছে প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান এবং এক সংবর্ধনার আয়োজন করে।

হংকং এসএআরের প্রধান নির্বাহী জন লি গোল্ডেন বাউহিনিয়া স্কয়ারে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত বাজানোর সময় পতাকাবাহীরা জাতীয় পতাকা ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আঞ্চলিক পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত সবাই যথাযথ সম্মানের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।

পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে হংকং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে হংকং এসএআর সরকারের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করা হয়।

সিএমজি

The government of China's Hong Kong Special Administrative Region (HKSAR) holds a flag-raising ceremony to celebrate the 29th anniversary of Hong Kong's return to China at the Golden Bauhinia Square, Hong Kong, China, July 1, 2026. /VCG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *