চীনের কিনেটিকা–১ রকেটের ১৩তম উৎক্ষেপণে কক্ষপথে ৫ স্যাটেলাইট - Mati News
Saturday, May 16

চীনের কিনেটিকা–১ রকেটের ১৩তম উৎক্ষেপণে কক্ষপথে ৫ স্যাটেলাইট

চীনের বাণিজ্যিক রকেট নির্মাতা প্রতিষ্ঠান সিএএস স্পেস শুক্রবার কিনেটিকা–১ সিরিজের ১৩তম রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৩৩ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর রকেটটি পাঁচটি স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করে। মিশনটি ছিল চলতি বছরে চীনের ৩২তম মহাকাশ উৎক্ষেপণ।

স্যাটেলাইটগুলোর মধ্যে ‘ইউশি’ নামের একটি বিশেষ স্যাটেলাইট রয়েছে। এতে দুটি উচ্চ রেজোলিউশনের ডিসপ্লে স্ক্রিন এবং পাঁচটি মাল্টি-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা বসানো হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের ইন্টারনেট ব্যবহারকারীদের তৈরি ভিডিও মহাকাশে সম্প্রচার করবে স্যাটেলাইটটি।

এ ছাড়া এটি মহাকাশ থেকে সম্প্রচারিত ভিডিওর দৃশ্য এবং পৃথিবীর বাঁকানো দিগন্তের ছবি ধারণ করে পাঠাবে বলে জানিয়েছে সিএএস স্পেস।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *