চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হেনে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলো টাইফুন ‘সওদেল’ - Mati News
Saturday, August 29

চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হেনে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলো টাইফুন ‘সওদেল’

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে আঘাত হানার পর শনিবার টাইফুন ‘সওদেল’ শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। ঝড়ে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার বিকেল ৫টার দিকে ফুচিয়ান প্রদেশের চৌনিং কাউন্টিতে এটি ক্রান্তীয় ঝড়ে রূপ নেয়।

চৌনিংয়ে ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৭৫ কিলোমিটার। এটি প্রতি ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

প্রাদেশিক আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে সওদেল প্রথম আঘাত হানে চেচিয়াং প্রদেশের থাইচৌ শহরে। এ সময় ঝড়ের কেন্দ্রের কাছাকাছি সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ৩৫ মিটার। এর ঠিক কিছুক্ষণ পর, সকাল ৯টা ১০ মিনিটে এটি চেচিয়াংয়ের ওয়েনচৌ শহরের উপকূলে দ্বিতীয়বারের মতো আঘাত হানে, যেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ৩৩ মিটার।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত জরুরি সতর্কতা জারি করে এবং সড়ক থেকে ধ্বংসাবশেষ সরিয়ে তা দ্রুত চলাচলের উপযোগী করার কাজ শুরু করে। শুক্রবার সকালে তোংথৌ জেলায় চার স্তরের সতর্কবার্তার সর্বোচ্চ স্তর ‘লাল সতর্কতা’ জারি করা হয়। এদিন ভোর ৪টা থেকে সকাল ১০টার মধ্যে জেলাটিতে মোট ১০৯ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সূত্র: সিএমজি

Typhoon Saudel makes landfall; East China ports re... | myKN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *